Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
শ্রীলঙ্কা সফর নিয়ে সিদ্ধান্ত এ সপ্তাহেই

খেলা

টিবিএস রিপোর্ট
06 June, 2020, 10:55 pm
Last modified: 06 June, 2020, 11:01 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

শ্রীলঙ্কা সফর নিয়ে সিদ্ধান্ত এ সপ্তাহেই

স্বাস্থ্যবিধি মেনে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। অবস্থা ভালো থাকায় বাংলাদেশের পাশাপাশি ভারতকেও সফর করার আমন্ত্রণ জানিয়েছে লঙ্কানরা।
টিবিএস রিপোর্ট
06 June, 2020, 10:55 pm
Last modified: 06 June, 2020, 11:01 pm

করোনাভাইরাসের প্রকোপে এলোমেলো হয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেট। বাতিল হয়ে গেছে কিছু সিরিজ। আবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে আছে বেশ কিছু সিরিজ। অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও আছে শঙ্কা। ধারণা করা হচ্ছে এ বছর নাও অনুষ্ঠিত হতে পারে মারকাটারি ফরম্যাটের বিশ্বকাপটি।

করোনাভাইরাসের প্রকোপে ধাক্কা খেয়েছে বাংলাদেশের ক্রিকেটও। গত ১৯ মার্চ থেকে দেশের সব ধরনের ক্রিকেট স্থগিত আছে। বাতিল হয়ে গেছে দুটি সফর। পাকিস্তান ও আয়ারল্যান্ডে সফর করার কথা থাকলেও বাধ্য হয়ে সফর দুটি স্থগিত করতে হয়েছে। এ ছাড়া বাংলাদেশে সফর করার কথা ছিল অস্ট্রেলিয়ার। এই সিরিজটিও স্থগিত আছে।

আগামী জুলাইয়ে শ্রীলঙ্কা সফর আছে বাংলাদেশের। টেস্ট চ্যাম্পিয়শিপের অংশ হিসেবে এই সফরে লঙ্কানদের বিপক্ষে তিনটি টেস্ট খেলার কথা বাংলাদেশের। কেবল এই সিরিজটিই জিইয়ে আছে। করোনা পরিস্থিতি ভালো থাকায় বাংলাদেশকে আতিথেয়তা দেওয়ার জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছে শ্রীলঙ্কা। 

যদিও সফরটি হবে কিনা, সেটা এখনও নিশ্চিত নয়। সফরটির ভাগ্য নির্ধারণ হতে পারে এ সপ্তাহেই। দুই বোর্ডের আলোচনায় ইতিবাচক ফল এলে চূড়ান্ত করা হবে সফরটির সূচিও। 

উপমহাদেশের মধ্যে সবচেয়ে ভালো অবস্থা শ্রীলঙ্কাতে। স্বাস্থ্যবিধি মেনে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। অবস্থা ভালো থাকায় বাংলাদেশের পাশাপাশি ভারতকেও সফর করার আমন্ত্রণ জানিয়েছে লঙ্কানরা। যদিও সফর করবে না বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও সিদ্ধান্ত জানায়নি। ১০ জুনের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেছেন, 'আমরা এবং লঙ্কান ক্রিকেট বোর্ড নিজেদের মধ্যে পরিস্থিতি নিয়ে আলোচনা করছি। আশা করছি আগামী চার-পাঁচ দিনের মধ্যে সিরিজের বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারব।'

সিরিজটি না হলে ক্ষতির মুখে পড়বে লঙ্কান ক্রিকেট বোর্ড। এ কারণে তারা নতুন প্রস্তাব দিয়েছে বলে গুঞ্জন আছে। জুলাইয়ের বদলে আগামী সেপ্টেম্বরে সিরিজটি আয়োজন করতে চায় তারা। এ ছাড়া তিন টেস্টের বদলে দুটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টির প্রস্তাব দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

বিসিবির প্রধান নির্বাহী অবশ্য এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন, 'এখনও এক মাস বাকি। জুলাইয়ে সিরিজটি আয়োজন করা সম্ভব কিনা, সেটা নিয়ে আমরা লঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছি। পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছি। তবে এমন কোনও প্রস্তাব আমরা পাইনি।'

বাংলাদেশের এই সফরটি না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, জুলাইতে শ্রীলঙ্কা সফর সম্ভব নয়। তিনি বলেন, 'দেশের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এমন পরিস্থিতিতে কীভাবে সম্ভব আগামী মাসে (জুলাইয়ে) শ্রীলঙ্কা সফর করা! আমি মনে করি জুলাইয়ে কোনোভাবেই শ্রীলঙ্কা সফর করা সম্ভব নয়।'

পরিস্থিতি স্বাভাবিক না হলেও অনেক ক্রিকেটারই একক অনুশীলনের অনুমতি চেয়েছেন বিসিবির কাছে। শুরুতে রাজি না হলেও অনুশীলন শুরু করার ব্যাপারে ভাবছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী সপ্তাহ থেকেই হয়তো একক অনুশীলনের সুযোগ পাবেন ক্রিকেটাররা। তবে সহসাই মাঠে ক্রিকেট ফিরছে না। আগামী আগস্টে প্রিমিয়ার লিগে দিয়ে মাঠে ক্রিকেট ফেরানোর পরিকল্পনা করছে বিসিবি।

Related Topics

বাংলাদেশ ক্রিকেট দল / শ্রীলঙ্কা ক্রিকেট / বাংলাদেশের শ্রীলঙ্কা সফর / করোনা আতঙ্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • (বাঁ থেকে) সঞ্জয় শাহ ও কবির মহার্জন। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট
    নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন
  • একসময় শাপলা চত্বর থেকে দিলকুশা পর্যন্ত মতিঝিল ছিল পুরো দেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র। ছবি: মেহেদী হাসান
    যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল
  • আর্জেন্টিনার  প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: রয়টার্স
    ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

3
(বাঁ থেকে) সঞ্জয় শাহ ও কবির মহার্জন। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট
আন্তর্জাতিক

নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন

4
একসময় শাপলা চত্বর থেকে দিলকুশা পর্যন্ত মতিঝিল ছিল পুরো দেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র। ছবি: মেহেদী হাসান
ফিচার

যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল

5
আর্জেন্টিনার  প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net