Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে বোলারদের কঠিন দিন

খেলা

টিবিএস রিপোর্ট
17 April, 2021, 08:20 pm
Last modified: 17 April, 2021, 08:27 pm

Related News

  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান
  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান

শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে বোলারদের কঠিন দিন

শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে কঠিন সময় গেছে বোলারদের। সবুজ দলের বোলাররা মাত্র একটি উইকেট নিতে পেরেছেন। লাল দলের বাকি ব্যাটসম্যানরা স্বেচ্ছায় মাঠ ছেড়েছেন। 
টিবিএস রিপোর্ট
17 April, 2021, 08:20 pm
Last modified: 17 April, 2021, 08:27 pm
ব্যাটিং অনুশীলন ভালোই হয়েছে মুশফিক-মিরাজদের। ছবি: বিসিবি

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। নিজেদের মধ্যে খেলা দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন দারুণ কেটেছে ব্যাটসম্যানদের। ওয়ানডে স্টাইলে খেলে হাফ সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। হাফ সেঞ্চুরি করেছেন সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।

রান পেয়েছেন নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজও। এমন দিনে কঠিন সময় গেছে বোলারদের। সবুজ দলের বোলাররা মাত্র একটি উইকেট নিতে পেরেছেন। লাল দলের বাকি ব্যাটসম্যানরা স্বেচ্ছায় মাঠ ছেড়েছেন। 

কাতুনায়েকের সিএমসিসি গ্রাউন্ডে শনিবার ৭৯.২ ওভার খেলে বাংলাদেশ লাল দল ৬ উইকেটে ৩১৪ রান তোলে। দিনের শেষভাগে একটি উইকেট পান শুভাগত হোম। সবুজ দলের এই স্পিনার ফেরান লাল দলের আরেক স্পিনার তাইজুল ইসলামকে। এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম, শহিদুল ইসলাম ও নাঈম হাসান উইকেট পাননি।

লাল দলের অধিনায়ক তামিম ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে গেছেন। তার ব্যাটে মধ্যাহ্নভোজের আগেই ১০০ রান পেয়ে যায় লাল দল। ৫৩ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ৬৩ রান করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন তামিম। নাজমুল হোসেন শান্ত অবশ্য ধীর-স্থির ব্যাটিং করেছেন। ১১১ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৫৩ রান করে ব্যাটিং ছাড়েন বাঁহাতি এই ব্যাটসম্যান। 

সাইফ হাসানও টেস্ট মেজাজে ব্যাটিং করেছেন। ৯৪ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৫২ রান করে ব্যাটিং ছাড়েন ডানহাতি এই ওপেনার। মুশফিকুর রহিম দ্রুত রান তুলেছেন। অভিজ্ঞ উইকেটরক্ষক এই ব্যাটসম্যান ৮২ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৬৬ রান করেন স্বেচ্ছায় মাঠ ছাড়েন। 

রান পেয়েছেন আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। ডানহাতি এই ব্যাটসম্যান ৪৮ রান করে ব্যাটিং ছাড়েন। মেহেদী হাসান মিরাজ অপরাজিত থাকেন ২৪ রানে। শুভাগত ১১.২ ওভারে ৪৬ রান খরচায় একটি উইকেট নেন। উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিং করেছেন এবাদত হোসেন ও শরিফুল ইসলাম। ১০ ওভারে ২৪ রান খরচা করেন এবাদত। ১১ ওভারে শরিফুলের শিকার ২৯ রান। বাকি বোলাররা বল হাতে খরুচে ছিলেন।   

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর / প্রস্তুতি ম্যাচ / তামিম ইকবাল / মুশফিকুর রহিম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান
  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net