Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
শিগগিরই মাঠে ফিরছে ঘরোয়া ক্রিকেট

খেলা

টিবিএস রিপোর্ট
14 September, 2020, 07:55 pm
Last modified: 14 September, 2020, 08:01 pm

Related News

  • সন্দেহজনক দুই আউটের ম্যাচ তদন্ত শুরু করেছে বিসিবি
  • ‘যাদের নাম হয়, তাদের বদনামও হয়’
  • নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই মাঠে নামলেন নাসির
  • ১১ বছর পর কোয়াবের নেতৃত্বে পরিবর্তন 
  • ৫০ চার, ২২ ছক্কায় ৪০৪ রানের ইনিংসে মুস্তাকিমের ইতিহাস

শিগগিরই মাঠে ফিরছে ঘরোয়া ক্রিকেট

শ্রীলঙ্কা সফর না হলে ওই সময়ে বিকল্প কিছু আয়োজন করা নিয়ে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই সময়ে যেভাবেই হোক দেশে ক্রিকেট ফেরানো হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
টিবিএস রিপোর্ট
14 September, 2020, 07:55 pm
Last modified: 14 September, 2020, 08:01 pm

শ্রীলঙ্কা সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা বাংলাদেশের। কিন্তু কোয়ারেন্টিন জটিলতায় বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেটের দেওয়া শর্ত মেনে সফর করতে আগ্রহী নয় বাংলাদেশ। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সফর না হলে ওই সময়ে বিকল্প কিছু আয়োজন করা নিয়ে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শ্রীলঙ্কা সফর না হলে যেভাবেই হোক দেশে ক্রিকেট ফেরানো হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। খুব দ্রুতই ঘরোয়া ক্রিকেট ফেরানো হবে বলে জানিয়েছেন তিনি। 

শ্রীলঙ্কা সফরে ৭ দিনের বেশি কোয়ারেন্টিন করতে রাজি নয় বিসিবি। কিন্তু শ্রীলঙ্কা তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনামাফিক ১৪ দিনের কোয়ারেন্টিনের কথা জানিয়েছে বিসিবিকে। এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে সোমবার বৈঠকে বসেন বিসিবির শীর্ষ কর্তারা। 

বৈঠকের পর বিসিবি সভাপতি জানান, শ্রীলঙ্কার শর্ত মেনে সফর সম্ভব নয়। এ কারণেই প্রশ্ন ওঠে, শ্রীলঙ্কা সফরটি না হলে বিকল্প কী চিন্তা করবে বিসিবি।

এমন প্রশ্নের জবাবে নাজমুল হাজান বলেন, 'আমরা ক্রিকেট ফিরিয়ে নিয়ে আসব। বাইরের কোনো দেশের সাথে হবে কিনা জানি না, আমরা ঘরোয়া ক্রিকেট শুরু করে দিব এখনই। কী করব, সেটা এখনই বলছি না। কিন্তু কিছু তো একটা করবই। ক্রিকেট আমরা মাঠে ফেরাবই।'

বিসিবি সভাপতি আরও বলেন, 'ছেলেরা খেলার বাইরে অনেকদিন, ওদের আমরা খেলায় নিয়ে আসব। একদম ওরকম করতে পারব না, সবগুলো ক্লাব ম্যানেজ করতে পারব না। যতজনকে ম্যানেজ করতে পারব, ততো জনকে নিয়েই করব। এটা ৪০ জন খেলোয়াড় নিয়ে হতে পারে, ১৬০ জন খেলোয়াড় নিয়েও হতে পারে। করোনাকালীন ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষা আমাদের খেয়াল রাখতেই হবে। যতোটুকু নিয়ন্ত্রণ করতে পারব, ততটুকুই খেলা চালাব। তবে অবশ্যই খেলা মাঠে গড়াবে।'

করোনাভাইরাসের প্রকোপে আন্তর্জাতিক ক্রিকেটের মতো বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটও বন্ধ আছে গত মার্চ থেকে। ঢাকা প্রিমিয়ার লিগের এক রাউন্ড পরই টুর্নামেন্টটি স্থগিত করা হয়। এই টুর্নামেন্ট দিয়েই ঘরোয়া ক্রিকেট শুরু হবে নাকি বিসিএল, জাতীয় লিগ দিয়ে শুরু হবে, তা নিয়ে কিছু বলেননি বিসিবি সভাপতি। 

ঘরোয়া ক্রিকেট শুরুর ব্যাপারটি জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপরেশন্সের চেয়ারম্যান আকরাম খানও। কোয়ারেন্টিনের সময়কাল না কমলে সফরটি হচ্ছে না। ওই সময় আয়োজন করা হবে ঘরোয়া ক্রিকেট। তিনি বলেন, 'আমরা অনুরোধ করেছি। তারা না মানলে অন্য পরিকল্পনা করতে পারি। আমরা ঘরোয়া লিগ শুরু করব, পরবর্তীতে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের আসার কথা।'

একই কথা জানিয়েছেন বিসিবির আরেক পরিচালক নাঈমুর রহমান দুর্জয়ও। তিনি বলেন, 'প্রিমিয়ার লিগ, বিপিএল, বিসিএল এভাবে চিন্তা না করে বোর্ডের নিয়ন্ত্রণে আছে যেসব, সেসব আয়োজন করতে পারি। কারণ এখানে স্বাস্থ্য নিরাপত্তার বিষয় আছে। জাতীয় দলের দুই-তিনটি দল, হাই পারফরম্যান্স আছে, অনূর্ধ্ব-১৯ দল আছে, আমাদের চুক্তিবদ্ধ ক্রিকেটার আছে, সবাইকে একসাথে করে কোনো খেলা আয়োজন করতে পারি।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের ক্রিকেট / বাংলাদেশের শ্রীলঙ্কা সফর / ঘরোয়া ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • সন্দেহজনক দুই আউটের ম্যাচ তদন্ত শুরু করেছে বিসিবি
  • ‘যাদের নাম হয়, তাদের বদনামও হয়’
  • নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই মাঠে নামলেন নাসির
  • ১১ বছর পর কোয়াবের নেতৃত্বে পরিবর্তন 
  • ৫০ চার, ২২ ছক্কায় ৪০৪ রানের ইনিংসে মুস্তাকিমের ইতিহাস

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

2
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net