Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
শিগগিরই কাতার ছাড়ছেন জাভি, বার্সার জন্য বাড়তি পাওনা!

খেলা

টিবিএস ডেস্ক
30 October, 2021, 04:55 pm
Last modified: 30 October, 2021, 05:14 pm

Related News

  • ‘জঙ্গল ধ্বংস হইছে, আমরাও ধ্বংস হইছি’: যেভাবে মাতৃভাষা ও ভূমি হারাল মধুপুরের কোচরা
  • অনুশীলনের সময় হার্ট অ্যাটাক: সিলেট স্টেডিয়ামে জানাজা শেষে বিদায় নিলেন কোচ জাকি
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন
  • কাবরেরা-বাটলারেই আস্থা বাফুফের

শিগগিরই কাতার ছাড়ছেন জাভি, বার্সার জন্য বাড়তি পাওনা!

টানা কয়েক ম্যাচ হারের পর অবশেষে গত বুধবার কোচ রোনাল্ড কোমানকে বরখাস্ত করেছে বার্সা। এক সময় ন্যু ক্যাম্প মাতানো খেলোয়াড় জাভিই বার্সার প্রথম লক্ষ্য।   
টিবিএস ডেস্ক
30 October, 2021, 04:55 pm
Last modified: 30 October, 2021, 05:14 pm

বার্সেলোনার নতুন কোচ কে হবেন, তা নিয়ে ফুটবল ভক্তদের মনে চলছে নানা জল্পনা-কল্পনা। তবে কাতালান ক্লাবটির প্রথম পছন্দ যে ক্লাবের সাবেক খেলোয়াড় জাভি হার্নান্দেজ, তা এতদিনে সবারই জানা হয়ে গেছে। 

এই মুহূর্তে কাতারের আল সাদ ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন বার্সা কিংবদন্তি। স্প্যানিশ ক্রীড়া দৈনিক 'মার্কা' সূত্র বলছে, আল সাদের সঙ্গে জাভির সম্পর্ক ছিন্ন করা এখন সময়ের ব্যাপার মাত্র। জাভির সঙ্গে পুরোদমে আলোচনা চালিয়ে যাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা এবং তিনিই হবেন বার্সেলোনার নতুন কোচ। 

টানা কয়েক ম্যাচ হারের পর অবশেষে গত বুধবার কোচ রোনাল্ড কোমানকে বরখাস্ত করেছে বার্সা। একসময় ন্যু ক্যাম্প মাতানো খেলোয়াড় জাভিই বার্সার প্রথম টার্গেট।   

এরই মধ্যে কাতারি সূত্রগুলো মার্কাকে জানিয়েছে, বার্সা, জাভি ও আল সাদের মধ্যে ত্রিপাক্ষিক আলোচনায় কোনো বাধা নেই।

কাতারি ক্লাব আল সাদের সঙ্গে বেশ অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে জাভির। পেশাদার সম্পর্কের বাইরে ব্যক্তিগতভাবেও তাদের সাথে প্রীতির বন্ধনে আবদ্ধ তিনি। খেলোয়াড় হিসেবে আল সাদের হয়ে ৪টি শিরোপা জিতেছেন এই স্প্যানিয়ার্ড। ২০১৫ সালে কোচ হিসেবে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ৭টি শিরোপা এনে দিয়েছেন ক্লাবকে।  

আল সাদের সঙ্গে জাভির চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে ২০২২ সালে। জাভির বার্সায় ফেরার সম্ভাবনার সাথে সাথে কাতারের সঙ্গে নিজেদের ভাঙা সম্পর্ক জোড়া দেওয়ার একটি দরজাও খুলে গেছে বার্সার সামনে। 

বহু বছর ধরেই কাতালান ক্লাবটির স্পন্সর হিসেবে কাজ করেছে কাতার। কিন্তু ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউর সময়ে হুট করেই এই সম্পর্কে ছেদ পড়ে।      

২০১৫ সালে চ্যাম্পিয়নস লিগ শিরোপাসহ ট্রেবল জয়ের পর কাতারের কাছে আরও লাভজনক স্পন্সরশিপের দাবি করেছিলেন বার্তোমেউ। কিন্তু কাতার সে প্রস্তাবে রাজি না হওয়ায় তাদেরকে বিদায় জানান বার্সা প্রেসিডেন্ট। এর বদলে রাকুটেনের সাথে জার্সি স্পন্সরশিপে যায় বার্সা।  

তবে এই মুহূর্তে জাভির সূত্র ধরে কাতারের সঙ্গে সম্পর্কটা ঝালাই করে নেওয়ার সুযোগ এসেছে আর্থিক সংকটে ধুঁকতে থাকা বার্সার সামনে। জাভিকে কোচ হিসেবে পাওয়ার পাশাপাশি এই স্পন্সরশিপ যে বার্সার জন্য উপরি পাওনা হিসেবে হাজির হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।      

  • সূত্র: মার্কা  

Related Topics

টপ নিউজ

বার্সেলোনা / জাভি / কোচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • ‘জঙ্গল ধ্বংস হইছে, আমরাও ধ্বংস হইছি’: যেভাবে মাতৃভাষা ও ভূমি হারাল মধুপুরের কোচরা
  • অনুশীলনের সময় হার্ট অ্যাটাক: সিলেট স্টেডিয়ামে জানাজা শেষে বিদায় নিলেন কোচ জাকি
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন
  • কাবরেরা-বাটলারেই আস্থা বাফুফের

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net