Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
রোনালদোর কাণ্ডে ৩৩ হাজার কোটি লোকসান কোকাকোলার

খেলা

টিবিএস ডেস্ক
16 June, 2021, 02:25 am
Last modified: 16 June, 2021, 03:59 pm

Related News

  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • যুক্তরাষ্ট্রে কোকাকোলায় কর্ন সিরাপের বদলে ব্যবহার হবে আখের চিনি: ট্রাম্প বললেন, 'এটাই ভালো!'
  • ৭৩ মিলিয়ন ডলারের নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ফিলিস্তিনি এ কিশোর চেয়েছিল রোনালদোর মতো ফুটবলার হতে, হত্যা করল ইসরায়েল

রোনালদোর কাণ্ডে ৩৩ হাজার কোটি লোকসান কোকাকোলার

ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচের আগে রোনালদোর কী হলো, সংবাদ সম্মেলনে এক কাণ্ড ঘটিয়ে ফেললেন। আর তার কাণ্ডে বিশাল অঙ্কের ক্ষতি গুনতে হলো ইউরোর অফিসিয়াল স্পন্সর কোকাকোলাকে। 
টিবিএস ডেস্ক
16 June, 2021, 02:25 am
Last modified: 16 June, 2021, 03:59 pm

নিয়মিতই সংবাদ সম্মেলনে অংশ নিতে হয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে। সংবাদ সম্মেলনের সংস্কৃতি ভালো করেই জানা তার। কিন্তু ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচের আগে পর্তুগিজ অধিনায়কের কী হলো, সংবাদ সম্মেলনে এক কাণ্ড ঘটিয়ে ফেললেন। আর তার কাণ্ডে বিশাল অঙ্কের ক্ষতি গুনতে হলো ইউরোর অফিসিয়াল স্পন্সর কোকাকোলাকে। 

সংবাদ সম্মেলনে বসে টেবিলে থাকা দুটি কোকাকোলার বোতল সরিয়ে ফেলেন রোনালদো। পানির বোতল তুলে ধরে বলে ওঠেন, 'পানি পান করুন।' ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মাত্র আট ঘণ্টার মধ্যে কোকাকোলার ব্যান্ডমূল্য ৪০০ কোটি ডলার কমে গেছে। শেয়ারের দাম কমে যাওয়ায় ৩৩ হাজার ৯১৫ কোটি টাকা খোয়া গেছে কোকাকোলার। এমন খবর প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। 

ইউরো চ্যাম্পিয়নশিপে পর্তুগাল-হাঙ্গেরির ম্যাচের আধা ঘণ্টা আগে ইউরোপে শেয়ারবাজার খোলে। সে সময় কোকাকোলার শেয়ারের দাম ছিল প্রায় ৫৬.১০ ডলার করে। কিন্তু অল্প সময়ের মধ্যে ঘটে বড় ধরনের দরপতন। ফেরেঙ্ক পুসকাস স্টেডিয়ামে পর্তুগাল-হাঙ্গেরির ম্যাচ যখন শুরু হয়, তখন কোকাকোলার শেয়ারের দাম কমে দাঁড়ায় ৫৫.২২ ডলার।

Football star @Cristiano Ronaldo removed two bottles of tournament sponsors Coca-Cola as he entered a #EURO2020 news conference before encouraging people to drink water.

More videos like this here ? https://t.co/hhDQuQ1top pic.twitter.com/DqKZIsaHbW— Sky News (@SkyNews) June 15, 2021

শেয়ারের মূল্য ১.৬ শতাংশ কমে গেছে কোকাকোলার। তাদের ব্র্যান্ডমূল্য ২৪ হাজার ২০০ কোটি ডলার থেকে নেমে ২৩ হাজার ৮০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ৪০০ কোটি ডলার খোয়াতে হয়েছে প্রতিষ্ঠানটিকে।

সংবাদ সম্মেলনে হাজির হয়েই রোনালদোর চোখ যায় কোকাকোলার বোতলের দিকে। চেয়ারে বসেই টেবিলে থাকা কোকাকোলার বোতল দুটি সরিয়ে ফেলেন তিনি। পানির বোতল হাতে নিয়ে বলেন 'আগুয়া' (পর্তুগিজ ভাষায় আগুয়া মানে পানি)। পানির বোতল তুলে রোনালদো বোঝাতে চাইলেন, কোমল পানীয়র পরিবর্তে সবাইকে পানি পান করা উচিত। 

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার রোনালদো কখনই কোমল পানীয় পান করেন না। ফিটনেসে অনেক তারকা ফুটবলারের কাছেও রোল মডেল তিনি। খাদ্যাভ্যাসেও কঠোর রোনালদো, এ কারণেই ৩৬ বছর বয়সেও মাঠ দাঁপিয়ে যাচ্ছেন পর্তুগিজ ফুটবলের এই বিস্ময়।  

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / কোকাকোলা / ইউরো চ্যাম্পিয়নশিপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
    দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • ইনফোগ্রাফ: টিবিএস
    পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
    স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

Related News

  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • যুক্তরাষ্ট্রে কোকাকোলায় কর্ন সিরাপের বদলে ব্যবহার হবে আখের চিনি: ট্রাম্প বললেন, 'এটাই ভালো!'
  • ৭৩ মিলিয়ন ডলারের নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ফিলিস্তিনি এ কিশোর চেয়েছিল রোনালদোর মতো ফুটবলার হতে, হত্যা করল ইসরায়েল

Most Read

1
২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

2
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

3
ইনফোগ্রাফ: টিবিএস
বাংলাদেশ

পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 

4
বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net