Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়নদের হারিয়ে শুরু কোহলির দলের

খেলা

টিবিএস ডেস্ক
10 April, 2021, 12:05 am
Last modified: 10 April, 2021, 12:11 am

Related News

  • আইপিএলে বেঙ্গালুরুর শিরোপা জয়ের উৎসবে পদদলিত হয়ে নিহত ৬
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • কোহলিকে আউট করার উপায় জানেন বাস চালকও
  • সাকিবকে বিশেষ ব্যাট উপহার দিলেন কোহলি
  • ২০২৭ বিশ্বকাপও খেলতে পারেন রোহিত-কোহলি, বিশ্বাস গম্ভীরের

রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়নদের হারিয়ে শুরু কোহলির দলের

বল হাতে ৫ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও দলের জয়ে অবদান রাখলেন হার্শাল প্যাটেল। ‘অখ্যাত’ এই পেসারের দারুণ পারফরম্যান্সে জয় দিয়ে আইপিএল শুরু করলো বিরাট কোহলির দল।
টিবিএস ডেস্ক
10 April, 2021, 12:05 am
Last modified: 10 April, 2021, 12:11 am

আইপিএল মানেই মুম্বাই ইন্ডিয়ান্সের জয়জয়কার। ঘরোয়া টি-টোয়েন্টি এই আসরে রেকর্ড ৫টি শিরোপা জিতেছে দলটি। সর্বশেষ দুই আসরেই তাদের মাথায় উঠেছে সেরার মুকুট। কিন্তু নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামলেই যেন খেই হারিয়ে ফেলে দলটি। ১৩টি আসরের মধ্যে ৮ আসরেই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে তারা। 

এবারও তার ব্যতিক্রম হলো না। ২০২১ আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে হেরে গেছে মুম্বাই। রুদ্ধশ্বাস লড়াই শেষে ২ উইকেটের জয় তুলে নেয় বিরাট কোহলির দল। বল হাতে ৫ উইকেট নেওয়া হার্শাল প্যাটেল ৩ বলে ৪ রান করেন। তার এই ৪ রানেই অসাধারণ এক জয় পায় বেঙ্গালুরু।  

শুক্রবার চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নামে আসরের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্স। দলের হয়ে কেউ-ই বড় ইনিংস খেলতে পারেননি। ক্রিস লিনের ৪৯ ও সূর্যকুমার যাদবের ৩১ রানের সুবাদে ৯ উইকেটে ১৫৯ রান তোলে রোহিত শর্মার দল। বড় লক্ষ্যের দিকে ছুটতে থাকা মুম্বাইকে মূলত থামিয়েছেন হার্শাল। ২৭ রানে ৫ উইকেট নেন ডানহাতি এই পেসার।    

জবাবে অধিনায়ক বিরাট কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েল দলকে এগিয়ে দেওয়ার পরও বিপদে পড়ে বেঙ্গালুরু। পরের দিকটা সামলে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন এবি ডি ভিলিয়ার্স। কিন্তু জয় থেকে ২ রান দূরে থাকতে রান আউট হয়ে ফেরেন প্রোটিয়া এই ব্যাটসম্যান। শেষ বলে ১ রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন ম্যাচ সেরা হার্শাল। 

জয়ের লক্ষ্যে দাপুটে শুরুই করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৪.২ ওভারে স্কোরকার্ডে ৩৬ রান যোগ করেন ওয়াশিংটন সুন্দর ও অধিনায়ক বিরাট কোহলি। ১০ রান করে ওয়াশিংটন ফিরে গেলে চাপে পড়ে বেঙ্গালুরু। পরের ওভারেই ট্রেন্ট বোল্টের বলে উপড়ে যায় রজত পতিদারের স্টাম্প।

গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে অবশ্য এই চাপ কাটিয়ে তোলেন কোহলি। এই জুটিতে ৫২ রান পায় বেঙ্গালুরু। কিন্তু ২৯ বলে ৪টি চারে ৩৩ রান করে কোহলি বিদায় নিলে হঠাৎ-ই দিক হারায় দলটি। এক ওভার পরই আউট হন ম্যাক্সওয়েল। ২৮ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৯ রান করে আউট হন অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান। 

এরপর এবি ডি ভিলিয়ার্স এক পাশ সামলে নিলেও অন্য প্রান্তে চলতে থাকে আসা যাওয়ার মিছিল। দ্রুতই ফিরে যান শাহবাজ আহমেদ, ড্যান ক্রিশ্চিয়ানরা। একাই দলকে টেনে নিয়ে যেতে থাকেন ভিলিয়ার্স। কিন্তু ২৭ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৮ রান করা ভিলিয়ার্স ১৫৮ রানের মাথায় আউট হলে হারের শঙ্কায় পড়ে যায় কোহলির দল। বল হাতে দাপট দেখানো হার্শাল জয় তুলে নেওয়ার কাজটি সারেন। 

এরআগে ব্যাটিংয়ে নামা মুম্বাইয়ের শুরুটা খুব একটা ভালো ছিল না। দলীয় ২৪ রানের মাথায় ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। যদিও দলকে এই চাপ বুঝতে দেননি ক্রিস লিন ও সূর্যকুমার যাদব। দ্বিতীয় উইকেটে ৭০ রানরে জুটি গড়ে তোলেন এই দুই ব্যাটসম্যান। 

এই জুটিতে বড় সংগ্রহের ভিত পায় মুম্বাই। লিন ৩৫ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৪৯ রান করেন। সূর্যকুমার ২৩ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৩১ রান করেন। এরপর ঈষান কিষান ও হার্দিক পান্ডিয়া দাপুটে শুরু করেছিলেন। কিন্তু এই দুই ব্যাটসম্যানকেই এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরান হার্শাল। 

কিষান ১৯ বলে ২টি চার ও একটি ছক্কায় ২৮ রান করেন। হার্দিক করেন ১৩ রান। মুম্বাইয়ের শেষের ব্যাটসম্যানদেরও দাঁড়াতে দেননি হার্শাল। 'অখ্যাত' এই পেসার ৪ ওভারে ২৭ রান খরচায় ৫ উইকেট তুলে নেন। একটি করে উইকেট পান কাইল জেমিসন ও ওয়াশিংটন সুন্দর। 

Related Topics

টপ নিউজ

আইপিএল ২০২১ / বিরাট কোহলি / রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • আইপিএলে বেঙ্গালুরুর শিরোপা জয়ের উৎসবে পদদলিত হয়ে নিহত ৬
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • কোহলিকে আউট করার উপায় জানেন বাস চালকও
  • সাকিবকে বিশেষ ব্যাট উপহার দিলেন কোহলি
  • ২০২৭ বিশ্বকাপও খেলতে পারেন রোহিত-কোহলি, বিশ্বাস গম্ভীরের

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net