Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
সাকিবকে বিশেষ ব্যাট উপহার দিলেন কোহলি

খেলা

টিবিএস ডেস্ক
01 October, 2024, 05:15 pm
Last modified: 02 October, 2024, 01:17 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

সাকিবকে বিশেষ ব্যাট উপহার দিলেন কোহলি

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আগে নিজের একটি বিশেষ ব্যাট সাকিবকে উপহার দেন কোহলি। এ সময় খোশ মেজাজে কিছুক্ষণ কথাও বলেন দুই দেশের এই দুই ক্রিকেট নক্ষত্র। সাকিবকে ব্যাট উপহার দিয়েছেন ঋষভ পন্তও। 
টিবিএস ডেস্ক
01 October, 2024, 05:15 pm
Last modified: 02 October, 2024, 01:17 pm

কানপুর টেস্ট শেষ, সিরিজ জয়ের উদযাপনে ব্যস্ত ভারতীয় ক্রিকেটাররা। এর মাঝে দলছুট দেখা গেল বিরাট কোহলিকে, একটি ব্যাট তিনি হাঁটছেন। না, টানা দুই টেস্ট খেলার পরপরই ব্যাটিং অনুশীলনে নেমে যাননি ভারতের তারকা এই ব্যাটসম্যান। ব্যাটটি সাকিব আল হাসানের জন্য, ক্যারিয়ারের শেষ বেলায় দাঁড়িয়ে থাকা বাংলাদেশ অলরাউন্ডারকে নিজের ব্যাটটি উপহার দিয়েছেন কোহলি। 

কানপুর টেস্ট হয়ে যেতে পারে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট। তাই বাংলাদেশ কিংবদন্তির প্রতি কোহলির এই সম্মান প্রদর্শন। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আগে নিজের একটি বিশেষ ব্যাট সাকিবকে উপহার দেন কোহলি। এ সময় খোশ মেজাজে কিছুক্ষণ কথাও বলেন দুই দেশের এই দুই ক্রিকেট নক্ষত্র। এদিন সাকিবকে ব্যাট উপহার দিয়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্তও। 

কানপুর টেস্ট শুরুর আগের দিন বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন সাকিব। ম্যাচ, দল; সব ছাপিয়ে সেই সংবাদ সম্মেলনে আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠেন তিনি নিজেই। সেদিন আচমকা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন বাংলাদেশের সর্বকালের সেরা এই ক্রিকেটার। জানান, শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন আর শেষ টেস্ট খেলবেন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। 

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজে শেষ টেস্ট খেলতে চান সাকিব। এর জন্য দেশে ফিরতে নিরাপত্তা নিশ্চয়তা চেয়েছেন তিনি। গত জানুয়ারিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব হত্যা মামলার আসামী হওয়ায় নিরাপত্তা নিশ্চয়তা চেয়েছেন। 

KING KOHLI IS A GEM, THE PURE SOUL…!!!! ❤️

- Virat Kohli gifted his bat to Shakib Al Hasan after the match. ? pic.twitter.com/UMDzVDB5N9— Tanuj Singh (@ImTanujSingh) October 1, 2024

যদিও বিসিবি থেকে ইতিবাচক সাড়া মেলেনি। দেশের ক্রিকেট প্রধান ফারুক আহমেদ জানিয়েছেন, সাকিবকে এককভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য বিসিবির নেই। তাই দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি তার নিরাপত্তার দায়িত্ব নেবে না। এর কদিন পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, ক্রিকেটার সাকিবকে নিরাপত্তা দেওয়া সম্ভব হলেও জনগণের ক্ষোভ থাকলে সেই নিশ্চয়তা দেওয়া 'সম্ভব নয়'। এমনকি, সাকিবের নিরাপত্তা নিশ্চয়তা চাওয়ার ব্যাপারটিকেই অবান্তর বলেন তিনি।

এমন অবস্থায় দেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। নিরাপত্তা নিশ্চয়তা না পেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হবে না তার। অভিজ্ঞ এই ক্রিকেটারের শেষ টেস্ট হয়ে যেতে পারে ভারতের বিপক্ষে কানপুরে খেলা এই ম্যাচটি। এটা শেষ টেস্ট না হলেও সাকিবের টেস্ট ক্যারিয়ারে যে বেশি পথ বাকি নেই, সেটা অনুমেয়। কোথায় আবার কবে দেখা হয়, নিশ্চয়তা নেই। এ কারণেই হয়তো আগেভাগেই সাকিবকে সম্মান জানিয়ে রাখলেন কোহলি। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির থেকে ব্যাট চেয়ে নিয়েছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বিরাট কোহলি / ব্যাট উপহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net