Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
রান পাহাড় গড়ে বাংলাদেশের ইনিংস ঘোষণা

খেলা

টিবিএস রিপোর্ট
23 April, 2021, 11:55 am
Last modified: 23 April, 2021, 12:40 pm

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • ১৮১ রানে পিছিয়ে থেকে ইনিংস ঘোষণা বাংলাদেশের
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • পাঁচদিন ধুঁকে ধুঁকে হার, হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • আত্মাহুতি দেওয়াই পছন্দ বাংলাদেশের ব্যাটসম্যানদের!

রান পাহাড় গড়ে বাংলাদেশের ইনিংস ঘোষণা

তৃতীয় দিনের শুরুতে দ্রুত রান তোলার আভাস মিলেছিল। দিনের প্রথম ওভার থেকেই আসে ১৪ রান। যদিও পরে এই গতি থাকেনি। লিটন ৬৭ বলে ৫০ করে আউট হওয়ার পর ধীর গতিতেই খেলে গেছেন মুশফিক।
টিবিএস রিপোর্ট
23 April, 2021, 11:55 am
Last modified: 23 April, 2021, 12:40 pm
লিটন-মুশফিক দুজনই হাফ সেঞ্চুরি তুলে নেন। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট

নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হকের সেঞ্চুরির পর হাফ সেঞ্চুরি করলেন লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম। তাতে রান পাহাড়ে পৌঁছে গেল বাংলাদেশ। সময়ের ব্যাপারটি মাথায় রেখে নিজেরা আর ব্যাটিং করলো না বাংলাদেশ। ৭ উইকেটে ৫৪১ রান করে ইনিংস ঘোষণা করেছেন মুমিনুল।

তৃতীয় দিনের শুরুতে দ্রুত রান তোলার আভাস মিলেছিল। দিনের প্রথম ওভার থেকেই আসে ১৪ রান। যদিও পরে এই গতি থাকেনি। লিটন ৬৭ বলে ৫০ করে আউট হওয়ার পর ধীর গতিতেই খেলে গেছেন মুশফিক। অভিজ্ঞ এই ব্যাটসম্যান ৬৮ রানে ব্যাটিং করার সময় ইনিংস ঘোষণা করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে শ্রীলঙ্কা। 

গত ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দলের বিপক্ষে ঘরের মাঠেই নাজেহাল অবস্থা হয়েছিল বাংলাদেশের। দুটি টেস্টই হেরেছিল মুমিনুলের দল। সেই দলটির শ্রীলঙ্কার মাটিতে ভালো করা নিয়ে ছিল যথেষ্ট শঙ্কা। কিন্তু ব্যাট হাতে আগের সব ভুলিয়ে দিয়ে ৫৪১ রানের মতো বিশাল সংগ্রহ গড়লো বাংলাদেশ। যা বিদেশের মাটিতে নিজেদের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। 

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আলোর স্বল্পতার কারণে দ্বিতীয় দিন ২৫ ওভার আগেই খেলা শেষ হয়। মুশফিক ৪৩ ও লিটন ২৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। আগের দিন ৫০ রান করা এই জুটি তৃতীয় দিন আরও ৩৭ রান যোগ করে। ৬৭ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৫০ রান করে আউট হন লিটন। এটা তার অষ্টম টেস্ট হাফ সেঞ্চুরি।

এরপর রান তুলতে মুশফিককে একাই ব্যাট চালাতে হয়েছে। মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামরা দ্রুতই আউট হয়ে যান। শেষের দিকে তাসকিন আহমেদকে নিয়ে কিছুটা সময় ব্যাটিং করেন। টেস্ট ক্যারিয়ারের ২৩তম হাফ সেঞ্চুরি তুলে নেওয়া মুশফিক ১৫৬ বলে ৬টি চারে ৬৮ রানে অপরাজিত থাকেন। ৯ রানে অপরাজিত থাকেন তাসকিন। এদিন ৬৭ রান যোগ করেছে বাংলাদেশ।

বাংলাদেশের ইনিংসের গোড়াটা মজবুত করে দেন তামিম ইকবাল। দ্বিতীয় ওভারে সাইফ হাসান আউট হওয়ার পর দ্রুত রান তুলে চাপ কাটিয়ে তোলেন অভিজ্ঞ এই ওপেনার। এই সময়ের মধ্যে উইকেটে মানিয়ে নেন নাজমুল হোসেন শান্ত। তামিম-শান্ত জুটি থেকে ১৪৪ রান পায় বাংলাদেশ। দারুণ সব শটে ইনিংস বড় করেও তামিম ইকবাল পারেননি সেঞ্চুরি পূর্ণ করতে। বাঁহাতি এই ওপেনার ১০১ বলে ১৫টি চারে ৯০ রান করে আউট হন। 

তামিম না পারলেও টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন নাজমুল হোসেন শান্ত। ৩৭৮ বলে ১৭টি চার ও একটি ছক্কায় ১৬৩ রানের অসাধারণ ইনিংস খেলেন শান্ত। বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরি পাওয়া মুমিনুল ৩০৪ বলে ১১টি চারে ১২৭ রান করেন। শান্ত-মুমিনুল জুটি থেকে ২৪২ রান পায় বাংলাদেশ। যা তৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ। লঙ্কান বাঁহাতি পেসার বিশ্ব ফার্নান্দো সর্বোচ্চ ৪টি উইকেট নেন। সুরঙ্গ লাকমল, লাহিরু কুমারা ও ধনঞ্জয়া ডি সিলভা একটি করে উইকেট নেন।   

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর / ইনিংস ঘোষণা / টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
    হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • ১৮১ রানে পিছিয়ে থেকে ইনিংস ঘোষণা বাংলাদেশের
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • পাঁচদিন ধুঁকে ধুঁকে হার, হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • আত্মাহুতি দেওয়াই পছন্দ বাংলাদেশের ব্যাটসম্যানদের!

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

5
২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
আন্তর্জাতিক

হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net