Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
১৮১ রানে পিছিয়ে থেকে ইনিংস ঘোষণা বাংলাদেশের

খেলা

টিবিএস রিপোর্ট
25 November, 2024, 08:45 pm
Last modified: 26 November, 2024, 01:24 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

১৮১ রানে পিছিয়ে থেকে ইনিংস ঘোষণা বাংলাদেশের

১৮১ রানে পিছিয়ে থাকার পরও বাংলাদেশের ইনিংস ঘোষণা করার বিষয়টি কতোটা তাৎপর্যপূর্ণ, তা নিয়ে আলোচনা হতে পারে। তবে অবস্থা বিবেচনায় এটা বলে দেওয়া যায়-ই যে, অলআউট না হতেই বাংলাদেশের এই সিদ্ধান্ত। 
টিবিএস রিপোর্ট
25 November, 2024, 08:45 pm
Last modified: 26 November, 2024, 01:24 pm

ইনিংস ঘোষণা করার ব্যাপারটি কোনো দলের কর্তৃত্ব প্রতিষ্ঠাকে বোঝায়। প্রতিপক্ষের চেয়ে যথেষ্ট রানে এগিয়ে থাকলে সাধারণত কোনো দল ইনিংস ঘোষণা করে। পিছিয়ে থেকেও ইনিংস ঘোষণা করাটা এসব ক্ষেত্রে ব্যতিক্রম ঘটনা। সেই ব্যতিক্রম ঘটনাই ঘটালো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে অনেক রানে পিছিয়ে থাকার পরও প্রথম ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। 

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৬৯ রান তুলে ব্যাটিং ছেড়েছে বাংলাদেশ। ১৮১ রানে পিছিয়ে থাকার পরও বাংলাদেশের ইনিংস ঘোষণা করার বিষয়টি কতোটা তাৎপর্যপূর্ণ, তা নিয়ে আলোচনা হতে পারে। তবে অবস্থা বিবেচনায় এটা বলে দেওয়া যায়-ই যে, অলআউট না হতেই বাংলাদেশের এই সিদ্ধান্ত। 

৯ উইকেটে ২৬৯ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। দুই পেসার তাসকিন আহমেদ ১১ ও শরিফুল ইসলাম ৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। আজ তাদের দিনের খেলা শুরু করার কথা ছিল। খেলা ঠিক সময়েই মাঝে গড়িয়েছে আজ, তবে বাংলাদেশ আর ব্যাটিংয়ে নামেনি। অর্থাৎ, আজ কোনো বল মোকাবিলা করেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে পাঠায় মেহেদী হাসান মিরাজের দল।

মিকাইল লুই, আলিক আথানেজ ও সেঞ্চুরিয়ান জাস্টিন গ্রিভসের ব্যাটে ৯ উইকেটে ৪৫০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। ২১ রানে দুই ওপেনারকে হারায় তারা। ২ উইকেটে ৪০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দলীয় ৬৬ রানে ফিরে যান শাহাদাত হোসেন দিপু। আগের দিন মুমিনুল হকের সঙ্গে অপরাজিত থেকে মাঠ ছাড়া ডানহাতি তরুণ এই ব্যাটসম্যান ৭১ বলে বলে ১৮ রান করেন। তৃতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে তার জুটি হয় ৪৫ রানের। 

এরপুর মুমিনুল ও লিটন কুমার দাসের লড়াই, তাড়া গড়েন ৬২ রানের জুটি। এর মাঝে টেস্ট ক্যারিয়ারের ২১তম হাফ সেঞ্চুরি তুলে নেন মুমিনুল, ১১৬ বলে ৩টি চারে ৫০ রান করে আউট হন সাবেক এই টেস্ট অধিনায়ক। এই ইনিংস দিয়ে প্রথম শ্রেণিতে ১০ হাজার পূর্ণ হয়েছে তার। মাত্র তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলকে পৌঁছেছেন তিনি। সবার ওপরে তুষার ইমরান, দুই নম্বরে নাঈম ইসলাম। 

মুমিনুলের কিছুক্ষণ পরই ফেরেন লিটন, ডানহাতি উইকেটরক্ষক এই ব্যাটসম্যান ৭৬ বলে ৩টি চারে ৪০ রান করেন। দলকে পথ দেখাতে পারেনি অধিনায়ক মেহেদী হাসান মিরাজও, ৬৭ বলে ৩টি চারে ২৩ রান করেন তিনি। সপ্তম উইকেটে জুটি গড়ে তোলেন জাকের আলী অনিক ও তাইজুল ইসলাম। এ দুজন ইনিংসের সর্বোচ্চ ৬৮ রান যোগ করেন। 

তাইজুল ৬৩ বলে ২৫ রান করে ফেরার পর আরও কিছু সময় উইকেটে থাকেন জাকের, তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরিও। ডানহাতি এই ব্যাটসম্যান ৮৯ বলে ৪টি চারে ৫৩ রান করেন। ১৫ বলে ১২ রানের জুটি গড়ে দিনের বাকি সময় পার করেন তাসকিন-শরিফুল। ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট পান জেডেন সিলস ও জাস্টিন গ্রিভস। একটি করে উইকেট নেন কেমার রোচ ও শামার জোসেফ।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ / বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর / ইনিংস ঘোষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • ফাইল ছবি: রয়টার্স
    ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
    ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • ২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
    যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

2
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

3
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

5
মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!

6
২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net