Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
মিঠুন-কুলহানের ব্যাটে তামিমদের ২৩৩

খেলা

টিবিএস রিপোর্ট
16 March, 2021, 12:00 pm
Last modified: 16 March, 2021, 12:04 pm

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান
  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান

মিঠুন-কুলহানের ব্যাটে তামিমদের ২৩৩

তামিম একাদশের হয়ে ভালোই ব্যাটিং করলেন বেনজি কুলহানে। রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদদের বোলিংয়ের বিপক্ষে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন সাউথল্যান্ডের এই তরুণ ক্রিকেটার।
টিবিএস রিপোর্ট
16 March, 2021, 12:00 pm
Last modified: 16 March, 2021, 12:04 pm

ওয়ানডে সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। দুই ভাগে ভাগ হয়ে নিজেদের মধ্যে ৫০ ওভারের ম্যাচটি খেলছেন তামিম-মুশফিকরা। ম্যাচটির জন্য দুটি একাদশ বানাতে স্থানীয় ক্রিকেটারদের নিতে হয়েছে বিসিবিকে। পাঁচজনের একজন বেনজি কুলহানে। সাউথল্যান্ডের এই তরুণ ক্রিকেটার তামিম একাদশের হয়ে ভালোই ব্যাটিং করলেন। 

রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদদের বোলিংয়ের বিপক্ষে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন কুলহানে। ব্যাট হাতে তামিম একাদশকে বেশি পথ টেনেছেন মোহাম্মদ মিঠুন। ডানহাতি এই ব্যাটসম্যান খেলেছেন ৬৬ রানের হার না মানা ইনিংস। সঙ্গে আরও কয়েকটি ছোট ইনিংস ৫০ ওভারে ৫ উইকেটে ২৩৩ রান তুলেছে তামিম একাদশ। 

জন ডেভিস ওভালে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টায় শুরু হয় একদিনের ম্যাচটি। নাঈম শেখ ছাড়া তামিম একাদশের অন্য ব্যাটসম্যানরাও রানের দেখা পেয়েছেন। নাঈম ১২ রান করে আউট হন। সৌম্য সরকার ২৮ রান করেন। অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ করেন ৩৫ রান। তরুণ অলরাউন্ডার মাহেদী হাসানের ব্যাট থেকে এসেছে ৩৮ রান। 

বল হাতে প্রস্তুতিটা ভালোই সেরে নিয়েছেন রুবেল হোসেন। তামিম একাদশের     যাওয়া ৫ উইকেটের ৪টিই ডানহাতি এই পেসারের শিকার। ৪ উইকেট নিতে রুবেল খরচা করেছেন ৪২ রান। বাকি উইকেটটি গেছে মোহাম্মদ সাইফউদ্দিনের ঝুলিতে। ডানহাতি এই পেসারের খরচা ৪০ রান। ২৩৪ রানের লক্ষ্যে ব্যাটিং করছে নাজমুল হোসেন শান্তর দল। 

কুইন্সটাউনে ক্যাম্প শেষে বাংলাদেশ দল চলে যাবে প্রথম ওয়ানডের ভেন্যু ডানেডিনে। আগামী ২০ মার্চ এখানেই তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। ২৩ মার্চ ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচটি হবে দিবা-রাত্রির। 

২৬ মার্চ ওয়েলিংটনে শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ম্যাচ তিনটি ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে।

তামিম একাদশ: তামিম ইকবাল, নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মাহেদী হাসান, নিউজিল্যান্ড ব্যাটসম্যান ১, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন ও নিউজিল্যান্ড প্লেয়ার ৪।

নাজমুল একাদশ: লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, নিউজিল্যান্ড প্লেয়ার ২, নিউজিল্যান্ড প্লেয়ার ৩, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রুবেল হোসেন ও নিউজিল্যান্ড প্লেয়ার ৫। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের নিউজিল্যান্ড সফর / তামিম ইকবাল / মোহাম্মদ মিঠুন / প্রস্তুতি ম্যাচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান
  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net