Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
মাইলফলকের ম্যাচ রাঙিয়ে রাখলেন রোনালদো

খেলা

টিবিএস ডেস্ক
10 October, 2021, 12:45 pm
Last modified: 10 October, 2021, 12:48 pm

Related News

  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ
  • আজ রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো

মাইলফলকের ম্যাচ রাঙিয়ে রাখলেন রোনালদো

ম্যাচে পুরোটা সময় কাতারকে পরীক্ষায় রাখে পর্তুগাল। বল দখল ও আক্রমণে বিশ্বকাপ স্বাগতিকদের চেয়ে অনেক এগিয়ে ছিল তারা।
টিবিএস ডেস্ক
10 October, 2021, 12:45 pm
Last modified: 10 October, 2021, 12:48 pm

ক্রিশ্চিয়ানো রোনালরো আর রেকর্ড যেন একে অপরের প্রতিশব্দ হয়ে উঠেছে। ক্লাব কিংবা জাতীয় দল; মাঠে নামলেই প্রতিপক্ষের জালের দেখা পান পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ড। যেসব গোলে রেকর্ড পাতা এলোমেলো করে দেন তিনি। বহু রেকর্ড পায়ে লোটানো রোনালদো বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের বিপক্ষে ম্যাচ খেলতে নেমে গড়লেন আরেকটি মাইলফলক, দলও পেল দারুণ এক জয়। 

শনিবার ঘরের মাঠে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কাতারের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে পর্তুগাল। দলের হয়ে প্রথম গোলটি করেন রোনালদো। যা তার ক্যারিয়ারের ১১২তম গোল এবং বিশ্বরেকর্ড। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন হোসে ফন্তে। শেষ সময়ে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন আন্দ্রে সিলভা। 

গত মাসে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের রেকর্ড নিজের করে নেওয়া রোনালদো এই ম্যাচ দিয়ে আরও একটি মাইলফলক গড়লেন। কাতারের বিপক্ষে পর্তুগালের হয়ে ১৮১তম ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। ইউরোপের জাতীয় দলের আর কোনো ফুটবলার এতো ম্যাচ খেলেননি। সর্বোচ্চ ১৮০ ম্যাচের রেকর্ড ছিল স্পেনের সের্হিও রামোসের। সাবেক সতীর্থকে পেছনে ফেলার ম্যাচ গোল করে রাঙিয়ে রাখলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড। 

ম্যাচে পুরোটা সময় কাতারকে পরীক্ষায় রাখে পর্তুগাল। বল দখল ও আক্রমণে বিশ্বকাপ স্বাগতিকদের চেয়ে যোজন এগিয়ে ছিল তারা। ৬১ শতাংশ সময় বল পায়ে রাখা পর্তুগাল গোলমুখে ২৬টি শট নেয়, এর মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। কাতার গোলমুখে মাত্র ৩টি শট নেয়, একটি ছিল লক্ষ্যে। অবিরত আক্রমণে কাতারকে দিশেহারা করে তোলা পর্তুগাল কর্নারই আদায় করে ১২টি। কাতার কোনো কর্নার পায়নি। 

৩৭তম মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। বাইলাইনের কাছ থেকে দালোতের হেড পরিষ্কার করতে ব্যর্থ হন কাতারের সালমান। ছয় গজ বক্সে বল পেয়ে সহজেই জালে জড়ান রোনালদো। 

৪৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। মারিওর ফ্রি কিকে দানিলো পেরেইরার হেড গোলরক্ষক ফেরালেও বিপদমুক্ত করতে পারেননি। কাছ থেকে জাল খুঁজে নেন ফন্তে। নির্ধারিত সময়ের শেষ মিনিটে দলের বড় জয় নিশ্চিত করে ফেলেন সিলভা। লিয়াওয়ের ক্রসে হেডে করে গোল আদায় করে নেন তিনি।

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / মাইলফলক / রেকর্ড / পর্তুগাল ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ
  • আজ রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net