Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট কয়েক ঘণ্টার মধ্যেই শেষ

খেলা

টিবিএস ডেস্ক
05 October, 2021, 03:30 pm
Last modified: 05 October, 2021, 03:36 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি

ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট কয়েক ঘণ্টার মধ্যেই শেষ

১৭ অক্টোবর ওমানে প্রথম পর্ব শুরু হবে। আরব আমিরাতে সুপার টুয়েলভের খেলা শুরু হবে ২৩ অক্টোবর। আরব আমিরাতে স্টেডিয়ামের ধারণ ক্ষমতার ৭০ শতাংশ দর্শক মাঠে বসে খেলা দেখতে পাবেন। প্রথম পর্বে ওমানে অনুষ্ঠেয় ম্যাচগুলোতে ৩ হাজার করে দর্শক মাঠে প্রবেশের অনুমতি পাবেন।
টিবিএস ডেস্ক
05 October, 2021, 03:30 pm
Last modified: 05 October, 2021, 03:36 pm

আগামী ১৭ অক্টোবর পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় বিশ্বকাপে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে আইসিসি। আরব আমিরাতে স্টেডিয়ামের ধারণ ক্ষমতার ৭০ শতাংশ দর্শক মাঠে বসে খেলা দেখতে পাবেন। 

করোনাভাইরাসের প্রকোপ শেষে দীর্ঘদিন পর মাঠে বসে খেলা দেখা নিয়ে আগ্রহের শেষ নেই দর্শকদের। আর ম্যাচটা যদি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচের? টিকেট নিয়ে কাড়াকাড়ি পড়ে যাওয়ার কথা, হয়েছেও তাই। 

আইসিসির ঘোষণার পর রোববার থেকে শুরু হয় বিশ্বকাপের টিকিট বিক্রি। বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ভারত-পাকিস্তানের ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। দীর্ঘদিন দ্বিপক্ষীয় সিরিজ না হওয়ায় আইসিসির ইভেন্টে ভারত-পাকিস্তান ম্যাচের প্রতি ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

বিশ্বকাপে ২৪ অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ভারত-পাকিস্তান ম্যাচের জন্য জেনারেল, জেনারেল ইস্ট, প্রিমিয়াম, প্যাভিলিয়ন ইস্ট ও প্লাটিনামের টিকিট ছাড়া হয়। 

সবগুলো গ্যালারির টিকিটই বিক্রি হয়ে গেছে। সর্বোচ্চ ছিল প্রিমিয়াম ও প্লাটিনাম টিকিটের মূল্য। ১৫০০ (প্রায় ৩৫ হাজার টাকা) ও ২৬০০ দিরহামে (৬০ হাজার ৬৬০ টাকা) এই টিকেট কিনেছেন দর্শকরা।

১৭ অক্টোবর ওমানে প্রথম পর্ব শুরু হবে। আরব আমিরাতে সুপার টুয়েলভের খেলা শুরু হবে ২৩ অক্টোবর থেকে। ১৪ নভেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। আরব আমিরাতে ৭০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করতে পারবে। প্রথম পর্বে ওমানের রাজধানী মাসকাটের ম্যাচগুলোতে ৩ হাজার করে দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন।

করোনার কারণে ভারতের বদলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাত ও ওমানে আয়োজন করা হচ্ছে। তবে মূল আয়োজক দেশ হিসেবে ভারতই থাকছে।

Related Topics

টপ নিউজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ / ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ / টিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net