Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
বেঞ্চে থাকা খেলোয়াড় নিয়েও ফাইনালে উঠতে পারতো ইংল্যান্ড: কিয়েলিনি

খেলা

টিবিএস ডেস্ক
11 July, 2021, 05:30 pm
Last modified: 11 July, 2021, 05:36 pm

Related News

  • ইংল্যান্ডের রাস্তায় ঘোরা সেই ‘নেকড়ে-কুকুরের’ ডিএনএ রহস্যের সমাধান
  • বিশ্বব্যাংকের সালিশি আদালতে এস আলমের করা আবেদনের বিরুদ্ধে লড়বে সরকার: গভর্নর
  • বেতন নিয়ে বিরোধ: সরকারের প্রস্তাব ফিরিয়ে দিয়ে ৫ দিনের ধর্মঘটে যুক্তরাজ্যের চিকিৎসকরা
  • চার্চিলের মন গলাতে অস্ট্রেলিয়ার পাঠানো প্লাটিপাস মারা যায় পথে; কেন? নাৎসি হামলা, অস্ট্রেলিয়ার অবহেলা…?
  • ৫০০ বছর ধরে ইংল্যান্ডের গ্রামকে নির্ভুল সময় জানাচ্ছে এ ঘড়ি

বেঞ্চে থাকা খেলোয়াড় নিয়েও ফাইনালে উঠতে পারতো ইংল্যান্ড: কিয়েলিনি

২০১৮ বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারার ব্যর্থতার পর থেকে ম্যানেজার রবার্তো মানচিনির নেতৃত্বে এখন পর্যন্ত দারুণ পারফরমেন্স দেখিয়েছে আজ্জুরিরা। মানচিনির অধীনে এখনো ৩৩ ম্যাচ অপরাজিত তারা।  
টিবিএস ডেস্ক
11 July, 2021, 05:30 pm
Last modified: 11 July, 2021, 05:36 pm

ইতালির দীর্ঘদিনের পুরনো ও অভিজ্ঞ ডিফেন্ডার জর্জিও কিয়েলিনি বলেছেন, ইংল্যান্ড যদি ইউরো ২০২০ তাদের বেঞ্চে থাকা খেলোয়াড়দের নিয়েও খেলতো; তবুও তারা ফাইনালে পৌঁছাতে পারতো।      

আজ রোববার বাংলাদেশ সময় রাত ১ টায় ইউরোপ সেরার মুকুট নিজেদের মাথায় নিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ইতালি। ওয়েম্বলিতে ফাইনালের আগে ৩৬ বছর বয়সী এই ডিফেন্ডার এভাবেই গ্যারেথ সাউথগেটের স্কোয়াডের শক্তির প্রশংসা করলেন।

'এটা ভাবলে আমার প্রায় হাসিই আসে যে, আমার মনে হয় ইংল্যান্ড তাদের বেঞ্চে থাকা খেলোয়াড়দের নিয়েও ফাইনালের মঞ্চে আসতে পারতো। তাদের কাছে কিছু অসাধারণ খেলোয়াড় আছে', বলেন  কিয়েলিনি।  

২০১৮ বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারার ব্যর্থতার পর থেকে ম্যানেজার রবার্তো মানচিনির নেতৃত্বে এখন পর্যন্ত দারুণ পারফরমেন্স দেখিয়েছে আজ্জুরিরা। মানচিনির অধীনে এখনো ৩৩ ম্যাচ অপরাজিত তারা।  

ইতালি অধিনায়ক কিয়েলিনি বলেন, 'আমার মনে হয় এই দলটার মধ্যে খুব বিশেষ কিছু বা জাদুকরী কিছু একটা আছে।

শুরুতে যখন তিনি (মানচিনি) বলেছিলেন যে আমাদের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিততে হবেই; তখন আমরা ভেবেছিলাম উনি হয়তো পাগল হয়ে গেছেন। কিন্তু শেষ পর্যন্ত আমরা ফাইনালে এসে পৌঁছেছি এবং লক্ষ্য অর্জনের থেকে মাত্র এক ধাপ দূরে আছি।'  

তরুণ ও সিনিয়র লেভেলে ইতালির প্রতিনিধিত্ব করা কোচ মানচিনির প্রত্যাশা, তিনি নিজে যা পারেননি; শিরোপা জয়ের সেই অধরা স্বপ্ন এবার তার শিষ্যরা পূরণ করবেন। 

৫৬ বছর বয়সী এই কোচ বলেন, 'হয়তো এটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা সময় হয়ে থাকবে। অনুর্ধ্ব-২১ দলের এবং সিনিয়র সাইডের হয়ে খেলার সুযোগ হয়েছিল আমার; কিন্তু তবুও কোনো শিরোপা জিততে পারিনি।

'এই মুহূর্তটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি ইতালির প্রতিনিধিত্ব করি, তাই নিজের খেলোয়াড় জীবনে যে বিজয়ের অনুভূতি পাইনি, তা এবার হয়তো পাবো।'    

ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের খেলার কৌশল বদলে দেয়ার কোনো ইচ্ছা নেই বলেও জানিয়ে দিয়েছেন মানচিনি। তবে তিনি স্বীকার করেন যে দুই দলের মধ্যে শারীরিক শক্তিতে ইংল্যান্ডই এগিয়ে আছে। 

'খুব কমই এমন হয় যে আকারে ছোটখাটোরা জিতে, অতীতে আমরা এমন জিতেছিলাম। আমি আশা করছি যে আরও একবার আমরা বিজয় নিশ্চিত করতে পারবো', বলেন মানচিনি।

  • সূত্র: বিবিসি 
     
Related Topics

টপ নিউজ

ইংল্যান্ড / জর্জিও কিলিনি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • ইংল্যান্ডের রাস্তায় ঘোরা সেই ‘নেকড়ে-কুকুরের’ ডিএনএ রহস্যের সমাধান
  • বিশ্বব্যাংকের সালিশি আদালতে এস আলমের করা আবেদনের বিরুদ্ধে লড়বে সরকার: গভর্নর
  • বেতন নিয়ে বিরোধ: সরকারের প্রস্তাব ফিরিয়ে দিয়ে ৫ দিনের ধর্মঘটে যুক্তরাজ্যের চিকিৎসকরা
  • চার্চিলের মন গলাতে অস্ট্রেলিয়ার পাঠানো প্লাটিপাস মারা যায় পথে; কেন? নাৎসি হামলা, অস্ট্রেলিয়ার অবহেলা…?
  • ৫০০ বছর ধরে ইংল্যান্ডের গ্রামকে নির্ভুল সময় জানাচ্ছে এ ঘড়ি

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net