Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 29, 2026
বিশ্রাম নেই সাকিবের

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
31 January, 2021, 01:45 pm
Last modified: 31 January, 2021, 02:12 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

বিশ্রাম নেই সাকিবের

ব্যাটিংয়ের পর বোলিং শুরু করেন সাকিব। তবে পুরোদমে বোলিং করেননি তিনি। ৫ ওভার বোলিং করেই শেষ করেছেন অনুশীলন। তার বিপক্ষে ব্যাটিং করেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তার পুরো বোলিংয়ে সতর্ক দৃষ্টি ছিল ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর। 
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
31 January, 2021, 01:45 pm
Last modified: 31 January, 2021, 02:12 pm

সবাই বিশ্রামে, রোববার দলের অনুশীলন না থাকায় হোটেলেই সময় কাটিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। কিন্তু বিশ্রাম নেই সাকিব আল হাসানের। বাঁহাতি এই অলরfউন্ডার এদিনও চলে গেছেন মাঠে। প্রথম টেস্ট শুরুর আগে ব্যাটিং-বোলিং করে নিজেকে ঝালিয়ে নিয়েছেন তিনি। 

তৃতীয় ওয়ানডেতে কুঁচকিতে চোট পাওয়ায় পরের দুদিন অনুশীলন করেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। শুক্রবার স্ক্যান রিপোর্ট ভালো আসায় শনিবার থেকে অনুশীলন শুরু করেন তিনি। এদিন তাকে পুরাপুরি স্বস্তিতে দেখা যায়নি। এ কারণেই নিজের ম্যাচ ফিটনেসের অবস্থা বুঝতে রোববার অনুশীলনে ঘাম ঝরিয়েছেন সাকিব। 

শনিবার নেট ও সেন্টার উইকেট মিলিয়ে ৫০ মিনিটের মতো ব্যাটিং করেন সাকিব। সুইপ শটে কিছুটা সমস্যা হচ্ছিল অভিজ্ঞ এই ক্রিকেটারের। চাপ নিয়ে পরে আর বোলিং করেননি তিনি। রোববার থেকে বোলিং শুরু করেছেন বাংলাদেশ অলরাউন্ডার। অনুশীলনে তার সঙ্গে ছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং কোচ জন লুইস ও ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। 

১০টার মধ্যেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলে যান সাকিব। তার সঙ্গে অনুশীলনে ছিলেন তাসকিন আহমেদ। জাতীয় দলের ডানহাতি এই পেসার অবশ্য বোলিং করেননি। ফিটনেস ট্রেনিং করেছেন তিনি। ২ হাজার মিটার রানিং করেছেন তাসকিন। তৃতীয় ওয়ানডের পর শরীরে জড়তা থাকায় দুই দিনের বিশ্রামে ছিলেন বাংলাদেশের এই গতি তারকা। 

১০টার পরে নেটে ব্যাটিং শুরু করেন সাকিব। জাতীয় দলের অনুশীলন না থাকায় সতীর্থ কাউকে বোলার হিসেবে পাননি তিনি। নেট বোলারদের বিপক্ষে বেশ কিছুক্ষণ ব্যাটিং করেন তিনি, খেলেছেন থ্রো ডাউনও। আম্পায়ারের পজিশনে দাঁড়িয়ে সাকিবের ব্যাটিং পর্যবেক্ষণ করছিলেন জন লুইস। 

ব্যাটিংয়ের পর বোলিং শুরু করেন সাকিব। তবে পুরোদমে বোলিং করেননি তিনি। ৫ ওভার বোলিং করেই শেষ করেছেন অনুশীলন। তার বিপক্ষে ব্যাটিং করেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তার পুরো বোলিংয়ে সতর্ক দৃষ্টি ছিল ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর। 

টেস্টের লড়াইয়ের আগে সাকিবের ব্যাটিং ও বোলিং ফিটনেস দেখতেই কোচরা এই সেশনে সময় ব্যয় করেছেন। সোমবারও সাকিবের ব্যাটিং-বোলিং ফিটনেস যাচাই করবেন কোচরা। এরপর ক্যালেফাতো সাকিবের ম্যাচ ফিটনেসের সার্টিফিকেট দেবেন। 

এ বিষয়ে ক্রিকেট অপারেশন্সের ম্যানেজার সাব্বির খান বলেন, 'ব্যক্তিগত অনুশীলন করেছেন সাকিব। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং কোচ লুইস ও ফিজিও কেলাফতে তাকে দেখেছেন। অনুশীলনে সাকিবের অবস্থান জানতেই এ সেশন। আগামীকাল দলের অনুশীলনেও তাকে আবার দেখা হবে।' ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট আগামী ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে।     

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / অনুশীলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: সংগৃহীত
    ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

3
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

4
ছবি: সংগৃহীত
বিনোদন

ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net