Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
বাংলাদেশে একটুও সমর্থন পাই না: রোহিত

খেলা

টিবিএস রিপোর্ট
16 May, 2020, 03:25 pm
Last modified: 16 May, 2020, 03:30 pm

Related News

  • কুমিল্লায় কাগজে স্টেডিয়াম থাকলেও বাস্তবে নেই, উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মনিরুল হক চৌধুরী
  • খরচ কমানোর চাপে পেছাচ্ছে সৌদির ২০৩৪ বিশ্বকাপ স্টেডিয়াম নির্মাণের কাজ; কম ব্যয়ের নতুন নকশা জমার নির্দেশ
  • বিএনপি মনোনয়ন দেয়নি; ‘এখনও ভাবিনি, এ ব্যাপারে পরে প্রতিক্রিয়া জানাব’: রুমিন ফারহানা
  • শাটডাউনে মার্কিন সেনাদের বেতন দিতে ১৩০ মিলিয়ন ডলার দিলেন ট্রাম্পের রহস্যময় সমর্থক
  • মিরপুরে বহুতল ভবনে আগুন

বাংলাদেশে একটুও সমর্থন পাই না: রোহিত

বিশ্বের যে দেশেই খেলা হোক না কেন, উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় সমর্থকের উপস্থিতি দেখা যায় মাঠে। ব্যতিক্রম কেবল বাংলাদেশে। এখানে কখনই সমর্থন পায় না ভারত।
টিবিএস রিপোর্ট
16 May, 2020, 03:25 pm
Last modified: 16 May, 2020, 03:30 pm

ক্রিকেট পাগল দেশের হিসাব করলে তালিকায় সবার উপরে থাকবে ভারত। ১২১ কোটিরও বেশি জনসংখ্যার এই দেশটি ক্রিকেট বলতেই পাগল। ক্রিকেটাররা তাদের কাছে দেবতার মতো। মাঠে গিয়ে নিজের দেশের ক্রিকেটারদের সব সময়ই সমর্থন যোগান ভারতীয় সমর্থকরা। 

এটা কেবল ভারতেই নয়, বিশ্বের যে দেশেই খেলা হোক না কেন, উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় সমর্থকের উপস্থিতি দেখা যায় মাঠে। ব্যতিক্রম কেবল বাংলাদেশে। বাংলাদেশে কখনই সমর্থন পায় না ভারত। এমন দাবি ভারতের ওপেনার রোহিত শর্মার। 

করোনাভাইরাসের কারণে সবকিছুই স্থবির হয়ে আছে। ঘরবন্দি এই অবস্থায় ভক্তদের একটু বিনোদন দিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিয়মিত লাইভ করছেন তামিম ইকবাল। ক্রিকেট তারকাদের নিয়ে ফেসবুক লাইভে বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

শুক্রবার রাতে তামিমের অতিথি হন রোহিত শর্মা। এই লাইভেই বাংলাদেশ তাদের সমর্থন না পাওয়ার বিষয়টি নিয়ে কথা বলেন ভারতের তারকা এই ব্যাটসম্যান। 

ডানহাতি এই ওপেনার বলেন, 'বাংলাদেশে আমরা যখন মাঠে যাই, অবিশ্বাস্য চিত্র দেখি। ভারতীয় দল মাঠে দর্শক সমর্থন না পেতে অভ্যস্ত নয়! বাংলাদেশ একমাত্র জায়গা, যেখানে আমরা কোনো সমর্থনই পাই না। হতে পারে, ১০০-২০০ দর্শক আমাদের থাকে। কিন্তু বিশ্বের অন্য যে কোনো জায়গায় মাঠে আমরা প্রচুর সমর্থন পাই। বাংলাদেশে একটুও সমর্থন পাই না।'

এই ব্যাপারটিকে ইতিবাচক হিসেবেই দেখেন রোহিত। বাংলাদেশের সমর্থকদের প্রশংসা করে ভারতীয় ওপেনার বলেন, 'মাঠে যারা আসেন, সবার প্রতি আমার টুপি খোলা অভিনন্দন। আমি দেখি, তারা কতটা উপভোগ করে। তারা কতটা প্রবলভাবে চায় তোমাদের জিততে দেখতে।'

এ সময় বাংলাদেশ দলেরও প্রশংসা করেন রোহিত শর্মা, 'বাংলাদেশ দলও ১০-১৫ বছর আগে যা ছিল, এখন পুরোপুরি বদলে গেছে। তোমরা এখন যখন মাঠে নামো, তোমাদের মধ্যে লক্ষ্য ও তাড়না দেখা যায়। এটা ভিন্ন এক বাংলাদেশ দল। এটা শুধু আমি নই, সবাই বলে। তোমাদের পারফরম্যান্সেই সেটা দেখেছি গত বিশ্বকাপে। তোমাদের গত ২-৩ বছরের পারফরম্যান্স দারুণ।' 

Related Topics

রোহিত শর্মা / ভারতীয় ক্রিকেটার / সমর্থক / স্টেডিয়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • কুমিল্লায় কাগজে স্টেডিয়াম থাকলেও বাস্তবে নেই, উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মনিরুল হক চৌধুরী
  • খরচ কমানোর চাপে পেছাচ্ছে সৌদির ২০৩৪ বিশ্বকাপ স্টেডিয়াম নির্মাণের কাজ; কম ব্যয়ের নতুন নকশা জমার নির্দেশ
  • বিএনপি মনোনয়ন দেয়নি; ‘এখনও ভাবিনি, এ ব্যাপারে পরে প্রতিক্রিয়া জানাব’: রুমিন ফারহানা
  • শাটডাউনে মার্কিন সেনাদের বেতন দিতে ১৩০ মিলিয়ন ডলার দিলেন ট্রাম্পের রহস্যময় সমর্থক
  • মিরপুরে বহুতল ভবনে আগুন

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net