Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
বর্ণবাদী নন জানিয়ে ক্ষমা চাইলেন ডি কক

খেলা

টিবিএস ডেস্ক
28 October, 2021, 03:55 pm
Last modified: 28 October, 2021, 04:34 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

বর্ণবাদী নন জানিয়ে ক্ষমা চাইলেন ডি কক

এই বিবৃতিতে ডি কক প্রথমবারের মতো জানান যে তিনি নিজে এসেছেন একটি মিশ্র বর্ণের পরিবার থেকে। 
টিবিএস ডেস্ক
28 October, 2021, 03:55 pm
Last modified: 28 October, 2021, 04:34 pm
ছবি: রয়টার্স

হাঁটু গেড়ে বর্ণবাদবিরোধী প্রতিবাদে রাজি না হওয়াকে কেন্দ্র করে ক্রিকেট বিশ্বে তুমুল আলোচনা-সমালোচনার পর অবশেষে আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার কুইন্টন ডি কক। 

গত মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে দক্ষিণ আফ্রিকার একাদশে ছিলেন না ডি কক। প্রাথমিকভাবে তার একাদশে না থাকার নেপথ্যে 'ব্যক্তিগত কারণ'-এর কথা উল্লেখ করা হলেও পরবর্তীতে জানা যায়, ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) বর্ণবাদবিরোধী 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনের বাধ্যতামূলক অংশ হিসেবে হাঁটু গেড়ে বসতে রাজি ছিলেন না বলেই ম্যাচ থেকে সরে দাঁড়ান তিনি। 

বৃহস্পতিবার সিএসএ'র মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ডি কক জানান, তার নিজের পরিবারই মিশ্র বর্ণের এবং হাঁটু গেড়ে বসতে না চাওয়ার মাধ্যমে তিনি কাউকে অসম্মান করতে চাননি। এরপর তিনি আরও বলেন যে দেশের হয়ে পুনরায় খেলাটাই হবে তার জন্য সবচেয়ে ভালো লাগার বিষয়। 

বিবৃতিতে ডি কক বলেন, 'আমি বর্ণবাদের বিরুদ্ধে দাঁড়ানোর গুরুত্ব বুঝতে পারি, এবং আমি আরও বুঝি যে খেলোয়াড় হিসেবে আমাদের দায়িত্ব দৃষ্টান্ত স্থাপন করা। আমার হাঁটু গেড়ে বসা যদি অন্যদের শিক্ষা দিতে পারে এবং এতে করে যদি অন্যদের জীবন আরও ভালো হয়ে ওঠে, তবে আমি খুশি মনেই কাজটি করব।'

'আমি কোনোভাবেই কাউকে অসম্মান করতে চাইনি। আমার সিদ্ধান্তের কারণে যারা আঘাত পেয়েছেন এবং যেসব বিভ্রান্তি ও ক্ষোভের সঞ্চার ঘটেছে, সে জন্য আমি গভীরভাবে দুঃখিত।' যোগ করেন ডি কক।

হঠাৎ করে নিজের মন পরিবর্তনের কারণ হিসেবে ডি কক জানান, বুধবার সন্ধ্যায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলোয়াড়দের একটি সভা অনুষ্ঠিত হয়, এরপরই তিনি নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। 

উইকেটরক্ষক এই ব্যাটসম্যান বলেন, 'ছোটবেলা থেকে আমি এটি জেনেই বড় হয়েছি যে আমাদের সকলেরই অধিকার রয়েছে এবং সেগুলো গুরুত্বপূর্ণ। আমার মনে হয়েছিল আমার কাছ থেকে আমার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, যখন আমাদের ওই কাজটি (হাঁটু গেড়ে বসা) করতে বাধ্য করা হয়েছিল।' 

'তবে বোর্ডের সঙ্গে আবেগপ্রবণ আলাপচারিতাটির পর আমার মনে হয়, আমরা সকলেই তাদের (সিএসএ) উদ্দেশ্য সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারছি। আমার মনে হয়, এই আলাপটি আরও আগে হলেই ভালো হতো, তাহলে আগের ম্যাচের দিন যা ঘটেছে সেটি এড়ানো সম্ভব হতো।'

এই বিবৃতিতেই ডি কক প্রথমবারের মতো জানান যে তিনি এসেছেন একটি মিশ্র বর্ণের পরিবার থেকে। তার ভাষায়, 'আমার সৎ বোনেরা কৃষ্ণাঙ্গ এবং আমার সৎ মা-ও একজন কৃষ্ণাঙ্গ। তাই জন্মের পর থেকেই আমার জন্য কৃষ্ণাঙ্গ জীবন বিশেষ গুরুত্ব বহন করেছে। কেবল এটিকে কেন্দ্র করে একটি আন্তর্জাতিক আন্দোলন চলছে বলেই এটি আমার কাছে গুরুত্বপূর্ণ নয়।'

দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটারের আশা, টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে শনিবার শ্রীলংকার বিপক্ষে তিনি দলে ফিরতে পারবেন, 'আমি আমার প্রত্যেক সতীর্থকে ভালোবাসি এবং দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার চেয়ে বেশি ভালো লাগার আর কিছুই নয় আমার কাছে। আমার সতীর্থ খেলোয়াড়রা, বিশেষত আমার অধিনায়ক টেম্বা বাভুমা, যেভাবে আমাকে সমর্থন জানিয়েছে, সে জন্য আমি তাদের ধন্যবাদ দিতে চাই।' 

দলের হয়ে খেলার ইচ্ছার কথা জানিয়ে বিবৃতিতে ডি কক আরও বলেন, 'বাভুমা, আমাদের দল এবং দক্ষিণ আফ্রিকা যদি আমাকে (একাদশে) নেয়, দেশের হয়ে আবারও খেলার চেয়ে বেশি আনন্দের আর কিছুই হবে না আমার জন্য।'
 

Related Topics

টপ নিউজ

কুইন্টন ডি কক / দক্ষিণ আফ্রিকা / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net