Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
‘পারস্য উপসাগরে আপনাদের নৌবহর কেন?’ যুক্তরাষ্ট্রের কোচকে ইরানি সাংবাদিক

টিবিএস ডেস্ক
29 November, 2022, 05:30 pm
Last modified: 29 November, 2022, 05:59 pm

Related News

  • আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার আয়োজক হতে চায় পাকিস্তান, ট্রাম্পের সঙ্গে মোদির ফোনালাপ
  • আলোচনার দাবি অস্বীকার ইরানের, সরবরাহ-উদ্বেগে কমেও ফের কিছুটা বাড়ল তেলের দাম
  • ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

‘পারস্য উপসাগরে আপনাদের নৌবহর কেন?’ যুক্তরাষ্ট্রের কোচকে ইরানি সাংবাদিক

টিবিএস ডেস্ক
29 November, 2022, 05:30 pm
Last modified: 29 November, 2022, 05:59 pm

ইরানি সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন মার্কিন কোচ গ্রেগ বারহল্টার। ছবি: শাটারস্টক

কাতার বিশ্বকাপে যুক্তরাষ্ট্র বনাম ইরান ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ যেন বেড়েই চলছে। সম্প্রতি মার্কিন ফুটবল দলের টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রামে ইরানের পতাকা থেকে 'আল্লাহ' প্রতীক বাদ দিয়ে সেই ছবি পোস্ট করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইরান। খবর দ্য টেলিগ্রাফের।

এ ঘটনার ধারাবাহিকতায় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ফুটবল দলের কোচ গ্রেগ বারহল্টার ও অধিনায়ক টাইলার অ্যাডামসকে ইরানি সাংবাদিকদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি, মূল্যস্ফীতি, বর্ণবাদ ও পারস্য উপসাগরে মার্কিন নৌবহর নিয়ে কড়া প্রশ্নের মুখোমুখি হতে হয়।

পারস্য উপসাগরের নৌবহর এবং ইরানের নাগরিকদের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের বৈষম্যমূলক আচরণ নিয়ে প্রশ্নের মুখে পড়েন মার্কিন কোচ। ইরানের একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেন, 'আপনার সরকার পারস্য উপসাগর থেকে নৌবহর সরাচ্ছে না কেন?' এছাড়া ইরানের পাসপোর্টধারীদের কেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয় না, সে প্রশ্নও করা হয় তাকে।

জবাবে বারহল্টার বলেন, 'আমি রাজনীতি সম্পর্কে তেমন কিছু জানি না। আমি স্রেফ একজন ফুটবল কোচ। বৈশ্বিক রাজনীতি সম্পর্কে মন্তব্য করার জন্য আমি উপযুক্ত ব্যক্তি নই। তবে আমি মনে করি খেলাধুলার মাধ্যমে আমাদের মাঝে ভ্রাতৃত্ব আরও বৃদ্ধি পাবে।' 

এছাড়াও যুক্তরাষ্ট্রে চলমান মূল্যস্ফীতির কারণে সৃষ্ট অস্থিরতার মাঝে দেশটির সমর্থকেরা যুক্তরাষ্ট্র ফুটবল দলকে ঠিক কতটুকু সমর্থন করছে, তা নিয়ে প্রশ্ন তোলেন ইরানি সাংবাদিকেরা। 

অন্যদিকে কৃষ্ণাঙ্গদের প্রতি যুক্তরাষ্ট্রের বৈষম্যমূলক আচরণ এবং সেই দেশকেই বিশ্বকাপ মঞ্চে প্রতিনিধিত্ব করার অনুভূতি নিয়ে প্রশ্ন করা হলে অধিনায়ক টাইলার এডামস বলেন 'বৈষম্য সব জায়গায়ই রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়গুলোতে ক্রমাগত উন্নতি করছে। আমি নিজেই আফ্রো-আমেরিকান বংশোদ্ভূত একটি শ্বেতাঙ্গ পরিবারে বড় হয়েছি। এসব বিষয়ে শিক্ষাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমনটা একটু আগে আমি ইরানকে "আইরান" উচ্চারণ করায় আপনি আমাকে শুধরে দিয়েছেন।'

এছাড়াও পতাকা সম্পর্কিত বিতর্কে নিয়ে ইরান এতটাই ক্ষুব্ধ যে ফিফার কাছে যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করার আবেদনও জানিয়েছে। সে সম্পর্কে সাংবাদিকেরা কোচকে প্রশ্ন করলে বারহল্টার বলেন, 'আমি ও আমার খেলোয়াড়দের কোনো ধারণাই নেই যে আমাদের ফুটবল পেজগুলোতে ইরানকে নিয়ে আসলে কী প্রকাশ করা হয়েছে। আমরা শুধু এ বিষয়ে ক্ষমা চাইতে পারি। কেননা নির্দিষ্ট এ ঘটনার সঙ্গে আমরা জড়িত নই এবং এর নিয়ন্ত্রণও আমাদের হাতে নেই। আমরা শুধু খেলায় মনোযোগ দিতে চাই।' 

বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ও ইরান সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২৪ বছর আগে, ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে। চরম উত্তেজনাপূর্ণ ওই ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়েছিল ইরান। 

২৪ বছর পর যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক যখন একেবারে তলানিতে, ঠিক তখনই মঙ্গলবার দিবাগত রাত ১টায় দেশ দুটি পরস্পরের মুখোমুখি হতে যাচ্ছে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে।

Related Topics

খেলা / টপ নিউজ

ইরান-যুক্তরাষ্ট্র / ফুটবল / বিশ্বকাপ ফুটবল ২০২২ / কাতার বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার আয়োজক হতে চায় পাকিস্তান, ট্রাম্পের সঙ্গে মোদির ফোনালাপ
  • আলোচনার দাবি অস্বীকার ইরানের, সরবরাহ-উদ্বেগে কমেও ফের কিছুটা বাড়ল তেলের দাম
  • ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net