Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
ফিল্ডিংয়ের দুর্দশা কাটাতে বাংলাদেশের ‘বিশেষ’ প্রস্তুতি 

খেলা

টিবিএস ডেস্ক
08 May, 2021, 09:25 pm
Last modified: 08 May, 2021, 09:34 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

ফিল্ডিংয়ের দুর্দশা কাটাতে বাংলাদেশের ‘বিশেষ’ প্রস্তুতি 

নিউজিল্যান্ড সফরে ফিল্ডিংয়ে চরম ব্যর্থ ছিল বাংলাদেশ। ক্যাচ উঠলে বেশিরভাগই মাটিতে পড়েছে, গ্রাউন্ড ফিল্ডিংয়েও ছিল অগোছালো অবস্থা। সর্বশেষ শ্রীলঙ্কা সফরেও বাংলাদেশের ফিল্ডিংয়ের বেহাল দশা ছিল স্পষ্ট। এবার ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে সেই ভুল করতে চায় না বাংলাদেশ। 
টিবিএস ডেস্ক
08 May, 2021, 09:25 pm
Last modified: 08 May, 2021, 09:34 pm
মিরপুরে অনুশীলনে বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: বিসিবি

গত মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুই ফরম্যাটে একটি ম্যাচেও জিততে পারেনি তারা। ব্যাটে-বলে কোনো ধারাবাহিকতায় ছিল না সফরকারী দলটির। একটি ম্যাচে কেবল জয়ের সম্ভাবনা জেগেছিল, কিন্তু ফিল্ডিং মিসের মহড়ায় কিউইদের মাটিতে অধরা জয়ের দেখা মেলেনি। 

কেবল ওই ম্যাচেই নয়, পুরো নিউজিল্যান্ড সফরে ফিল্ডিংয়ে চরম ব্যর্থ ছিল বাংলাদেশ। ক্যাচ উঠলে বেশিরভাগই মাটিতে পড়েছে, গ্রাউন্ড ফিল্ডিংয়েও ছিল অগোছালো অবস্থা। সর্বশেষ শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজেও বাংলাদেশের ফিল্ডিংয়ের বেহাল দশা ছিল স্পষ্ট। এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে সেই ভুল করতে চায় না বাংলাদেশ। 

অন্যান্য সময়ের মতো ব্যাটিং-বোলিংয়ে প্রস্তুতি চলছে, বিশেষ প্রস্তুতি হচ্ছে ফিল্ডিংয়ে। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে অনুশীলনে আলাদা করে ফিল্ডিং অনুশীলন করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বাংলাদেশ দলের অন্যতম সেরা ফিল্ডার হিসেবে বিবেচিত আফিফ হোসেন ধ্রুব শনিবার অনুশীলন শেষে জানালেন ফিল্ডিংয়ে বিশেষ মনোযোগ দেওয়ার কথা।

তরুণ এই ক্রিকেটার বলেন, 'নিউজিল্যান্ডে আমাদের ফিল্ডিংটা তেমন একটা ভালো হয়নি সব মিলিয়ে। তবে আমরা আমাদের প্রস্তুতি খুব ভালোভাবে নিচ্ছি। প্রত্যেক অনুশীলন শেষে আমাদের ফিল্ডিং সেশন থাকছে। চেষ্টা করছি যেন ভালো কিছু করতে পারি এবং ম্যাচে যেন একই ভুল আর না হয়।'

লঙ্কানদের বিপক্ষে সিরিজের আগে অনুশীলনের পর্যাপ্ত সময় মেলায় সন্তুষ্টির কথা জানালেন আফিফ। তার ভাষায়, 'একটা সিরিজের আগে এ রকম লম্বা সময় ধরে আমরা অনুশীলন করতে পারছি, এটা অবশ্যই একটা ইতিবাচক দিক। অবশ্যই এটা আমাদের খুব দরকার ছিল। যেটা সিরিজের আগে আমাদের প্রস্তুতিতে খুব সাহায্য করছে।'

আইপিএল খেলার কারণে শ্রীলঙ্কা সফরে ছিলেন না সাকিব আল হাসান ও মুস্তাফিজর রহমান। এ দুজন ফেরায় এই সিরিজে ভালো কিছু করা সম্ভব হবে বলে বিশ্বাস আফিফের, 'আমাদের যেহেতু পুরো দল আছে, সাকিব ভাই, মুস্তাফিজ ভাই থাকছেন; এটা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক দিক। আশা করি আমরা এ সিরিজটা খুব ভালোভাবে শেষ করব।'

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৬ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা দল। এসে সাতদিনের কোয়ারেন্টিন করতে হবে লঙ্কানদের, এর মধ্যে তিন দিন রুমে কোয়ারেন্টিন। ২৩ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের দুটি ওয়ানডে ২৫ ও ২৮ মে মিরপুরেই অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ ২০২১ / মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
    অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

3
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

5
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net