Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
দুর্বার পাকিস্তানের পাঁচে পাঁচ

খেলা

টিবিএস রিপোর্ট
07 November, 2021, 11:35 pm
Last modified: 07 November, 2021, 11:58 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

দুর্বার পাকিস্তানের পাঁচে পাঁচ

সুপার লিগে এটা পাকিস্তানের টানা পঞ্চম জয়। আগের ম্যাচ জয়েই সেমি-ফাইনাল নিশ্চিত করা পাকিস্তান দুই নম্বর গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে লড়তে যাচ্ছে। এবারের আসরে সুপার লিগে সবগুলো ম্যাচ জেতা একমাত্র দল পাকিস্তান।
টিবিএস রিপোর্ট
07 November, 2021, 11:35 pm
Last modified: 07 November, 2021, 11:58 pm

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শুরু। এরপর আর থামেনি পাকিস্তানের জয়রথ। টি-টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক ম্যাচ জিতে এসেছে অপ্রতিরোধ্য হয়ে ওঠা পাকিস্তান। এবার তাদের আগুনে পুড়ল স্কটল্যান্ড। সুপার লিগের শেষ ম্যাচে স্কটিশদের বিশাল ব্যবধানে হারিয়েছে বাবর আজমের দল। 

রোববার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দাপুটে ক্রিকেট খেলা পাকিস্তান ৭২ রানের বড় ব্যবধানে স্কটল্যান্ডকে হারিয়েছে। সুপার লিগে এটা পাকিস্তানের টানা পঞ্চম জয়। আগের ম্যাচ জয়েই সেমি-ফাইনাল নিশ্চিত করা পাকিস্তান দুই নম্বর গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে লড়তে যাচ্ছে। এবারের আসরে সুপার লিগে সবগুলো ম্যাচ জেতা একমাত্র দল পাকিস্তান। স্কটল্যান্ড সবগুলো ম্যাচ হেরে তাদের বিশ্বকাপ মিশন শেষ করল। বাংলাদেশের পর তারাই একমাত্র দল, যারা কোনো জয় পায়নি। 

আগামী ১১ নভেম্বর দুবাইয়ে দ্বিতীয় সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। এর আগেরদিন প্রথম সেমি-ফাইনালে ১০ নভেম্বর আবু ধাবিতে লড়বে ইংল্যান্ড-নিউজিল্যান্ড।

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের ব্যাটে ৪ উইকেটে ১৮৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। জবাবে তেমন কোনো লড়াই-ই করতে পারেনি স্কটল্যান্ড। তাদের ইনিংস ৬ উইকেটে ১১৭ রানেই থেমে যায়।

জয়ের লক্ষ্যে ব্যাটিয়ে নেমে রিচি বেরিংটন ছাড়া স্কটল্যান্ডের হয়ে কেউই সেভাবে ব্যাট চালাতে পারেননি। ডানহাতি এই ব্যাটসম্যান ৩৭ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। এ ছাড়া জর্জ মানজি ১৭ ও মাইকেল লিস্ক ১৪ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। পাকিস্তানে শাদাব খান ২টি এবং শাহিন আফ্রিদি, হারিস রউফ ও হাসান আলী একটি করে উইকেট নেন। 

এর আগে ব্যাটিং করা পাকিস্তানকে শুরু থেকে অনেকটা পথ এগিয়ে দেন অধিনায়ক বাবর আজম। ৪৭ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৬৬ রানের দারুণ একটি ইনিংস খেলেন ডানহাতি এই ওপেনার। চরতি বিশ্বকাপে এটা তার চতুর্থ হাফ সেঞ্চুরি। 

এদিন রান করতে পারেননি মোহাম্মদ রিজওয়ান ১৫ রান করে থামেন তিনি। এই রানে একটি অনন্য রেকর্ডের মালিক হয়ে গেছেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন রিজওয়ানের দখলে। এ পথে তিনি ভেঙেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ক্রিস গেইলের রেকর্ড।

বাবরের পর পাকিস্তানের ইনিংসের মাঝে মোহাম্মদ হাফিজ ও শেষ দিকে শোয়েব মালিক তাণ্ডব চালান। হাফিজ ১৯ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৩১ রান কের আউট হন। মালিক মাত্র ১৮ বলে একটি চার ও ৬টি ছক্কায় ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। স্কটল্যান্ডের ক্রিস গ্রিভস ২টি এবং হামজা তাহির ও শাফায়ান শরিফ একটি করে উইকেট পান।  

Related Topics

টপ নিউজ

পাকিস্তান ক্রিকেট দল / স্কটল্যান্ড ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ছবি: এএফপি ও এপি
    কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

4
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
ছবি: এএফপি ও এপি
আন্তর্জাতিক

কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net