Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
17 August, 2021, 12:40 pm
Last modified: 17 August, 2021, 04:32 pm

Related News

  • আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের দলের প্রতিপক্ষ স্কটল্যান্ড। প্রথম পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই ওমানে অনুষ্ঠিত হবে।
টিবিএস রিপোর্ট
17 August, 2021, 12:40 pm
Last modified: 17 August, 2021, 04:32 pm

আগামী অক্টোবরে মাঠে গড়াতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আসরের প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের দলের প্রতিপক্ষ স্কটল্যান্ড। আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাপুয়া নিউগিনি ও প্রথম পর্বের স্বাগতিক ওমান।

প্রথম পর্ব খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে যেতে হবে বাংলাদেশকে। আনুষ্ঠানিকভাবে প্রথম পর্ব বলা হলেও এটা মূলত বাছাইপর্ব। এই পর্বে বাংলাদেশ 'বি'  গ্রুপে খেলবে। প্রথম পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান, পাপুয়া নিউগিনি এবং স্কটল্যান্ড। র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে না পারায় বাছাই পর্ব খেলতে হচ্ছে বাংলাদেশকে। 

আসরের তৃতীয় দিন বাংলাদেশের ম্যাচ আছে। এদিন তাদের প্রতিপক্ষ ঘরের মাঠের দল ওমান। বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি শুরু হবে। প্রথম পর্বের শেষ ম্যাচে ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই ওমানে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে শীর্ষ দল হতে পারলে মূল পর্বে ভারত-পাকিস্তানের গ্রুপে খেলবে বাংলাদেশ। 

প্রথম পর্বে 'এ' গ্রুপে খেলবে শ্রীলঙ্কা, নামিবিয়া, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ড। 'এ' গ্রুপের সব আবু ধাবি ও শারজাহতে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের সেরা চার দল বিশ্বকাপের মূল পর্ব সুপার টুয়েলভে খেলবে। প্রথম রাউন্ডের খেলা শেষ হবে ২২ অক্টোবর। ২৩ অক্টোবর মাঠে গড়াবে মূল পর্ব। 

পরের দিন মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বিশ্বকাপের নক আউট পর্বের সবগুলো ম্যাচের আয়োজক শহর দুবাই। আসরের দুটি সেমি-ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ এবং ১১ নভেম্বর। ১৪ নভেম্বর দুবাইতে ফাইনাল অনুষ্ঠিত হবে।

প্রথম পর্বের গ্রুপ: 

গ্রুপ এ : শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, ও নামিবিয়া

গ্রুপ বি: বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান

সুপার টুয়েলভ

গ্রুপ ১ : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, এ১ ও বি২

গ্রুপ ২ : ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, এ২ ও বি১

বাংলাদেশের সূচি (প্রথম রাউন্ড)

১৭ অক্টোবর- বাংলাদেশ-স্কটল্যান্ড, রাত ৮টা, মাস্কাট

১৯ অক্টোবর- বাংলাদেশ-ওমান, রাত ৮টা, মাস্কাট

২১ অক্টোবর- বাংলাদেশ-পাপুয়া নিউগিনি, সন্ধ্যা ৬টা, মাস্কাট

Related Topics

টপ নিউজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ / বাংলাদেশ ক্রিকেট দল / আইসিসি / সূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net