Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
জিম্বাবুয়েতে সাকিবের ব্যাটিং শো, সাইফ-শান্তদের ব্যাটে রান

খেলা

টিবিএস রিপোর্ট
03 July, 2021, 09:10 pm
Last modified: 03 July, 2021, 11:00 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

জিম্বাবুয়েতে সাকিবের ব্যাটিং শো, সাইফ-শান্তদের ব্যাটে রান

ওপেনার সাদমান ইসলাম অনিক ছাড়া ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন সবাই। দীর্ঘদিন ধরে বাজে সময় কাটানো সাকিব আল হাসান ওয়ানডে স্টাইলে দারুণ এক ইনিংস খেলেছেন। 
টিবিএস রিপোর্ট
03 July, 2021, 09:10 pm
Last modified: 03 July, 2021, 11:00 pm
প্রস্তুতি ম্যাচে সাকিব-মুমিনুলের ব্যাটিং। ছবি: বিসিবি

একমাত্র টেস্ট খেলার আগে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ প্রথম দিনটা দারুণ কাটিয়েছে। ওপেনার সাদমান ইসলাম অনিক ছাড়া ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন সবাই। দীর্ঘদিন ধরে বাজে সময় কাটানো সাকিব আল হাসান ওয়ানডে স্টাইলে দারুণ এক ইনিংস খেলেছেন। 

জিম্বাবুয়ের তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে প্রথম দিনের ৯০ ওভারে ৩.৪৭ গড়ে ২ উইকেটে ৩১৩ রান তুলেছে বাংলাদেশ। ২টি উইকেট গেলেও বাংলাদেশের ৮ জন ব্যাটসম্যান ব্যাটিং করেছেন। অন্যদের ব্যাটিং করার সুযোগ দিতে বাকিরা স্বেচ্ছায় মাঠ ছাড়েন। দ্রুত গতিতে ব্যাট চালানো সাকিব খেলেছেন সর্বোচ্চ রানের ইনিংস।

টেস্ট মেজাজের ব্যাটিংয়েই শুরু করেন দুই ওপেনার সাদমান ইসলাম অনিক ও সাইফ হাসান। ১০.৪ ওভারে ১৬ রান পায় বাংলাদেশ। তখনও রানের খাতা খোলেননি সাদমান। এরপর অবশ্য আর সুযোগও পাননি বাঁহাতি এই ব্যাটসম্যান। ৩০ বলে কোনো রান না করা সাদমানকে ফিরিয়ে দেন জিম্বাবুয়ের পেসার লুক জঙ্গুয়ে। 

এরপর পুরো দিনে বাংলাদেশ আর একটি উইকেট হারিয়েছে, সেটা অধিনায়ক মুমিনুল হকের। দলীয় ১৯২ রানের মাথায় তাকে ফেরান ব্রাইটন চিপুঙ্গু। এরআগে ৭৭ বলে একটি চার ও একটি ছক্কায় ২৯ রান করেন মুমিনুল। বাংলাদেশের বাকি ব্যাটসম্যানদের কাউকে আউট করতে পারেনি জিম্বাবুয়ে। 

ওপেনার সাইফ হাসান ১০৮ বলে ১৩টি চার ও একটি ছক্কায় ৬৫ রান করেন স্বেচ্ছায় মাঠ ছাড়েন। ডানহাতি এই ব্যাটসম্যান ৬৫ রানের মধ্যে ৫৮ রানই তোলেন চার-ছক্কায়। নাজমুল হোসেন শান্তও রানের দেখা পেয়েছেন। বাঁহাতি এই ব্যাটসম্যান ১০৭ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৫২ রান করে মাঠ ছাড়েন। 

সাকিব খেলেন পুরো মারকুটে মেজাজে। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার ৫৬ বলে ১৪টি চার ও একটি ছক্কায় ৭৪ রান করে ব্যাটিং ছাড়েন। সাকিবের ৭৪ রানের মধ্যে ৬২ রানই বাউন্ডারি থেকে। এরপর লিটন কুমার দাস ৮২ বলে ৪টি চারে ৩৭ রান করে ব্যাটিং ছাড়েন। মাহমুদউল্লাহ রিয়াদ ৭১ বলে ৮টি চারে ৪০ রানে ও মেহেদী হাসান মিরাজ ৫ রানে অপরাজিত থাকেন। 

জিম্বাবুয়ে সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সিরিজ শুরু হবে ৭ জুলাই। এদিন মাঠে গড়াবে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি। ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সব ম্যাচ হবে হারারেতে।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশের জিম্বাবুয়ে সফর / প্রস্তুতি ম্যাচ / সাকিব আল হাসান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net