Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
ক্রিকেটের বরপুত্রের জন্মদিনে মুশফিকের শুভেচ্ছা

খেলা

টিবিএস ডেস্ক
02 May, 2020, 04:15 pm
Last modified: 02 May, 2020, 04:23 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা

ক্রিকেটের বরপুত্রের জন্মদিনে মুশফিকের শুভেচ্ছা

লারা বাঁহাতি, মুশফিক ডানহাতি; তবু ক্যারিবীয় ব্যাটসম্যানের ব্যাটিং সৌন্দর্য মুশফিককে মোহে ফেলে দিতো। ‘ডাই হার্ড ফ্যান’ যাকে বলে, একটা সময়ে গিয়ে লারার তেমনই ভক্ত হয়ে ওঠেন জাতীয় দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
টিবিএস ডেস্ক
02 May, 2020, 04:15 pm
Last modified: 02 May, 2020, 04:23 pm

ক্রিকেটটা ভালোভাবে বুঝে ওঠার আগেই ভালোবাসা জন্মে যায়। ব্রায়ান লারাকে ব্যাটিংয়ে দেখলেই কোনো কিছুতে মন বসাতে পারেন না ছোট্ট মুশফিকুর রহিম। সব ফেলে বসে পড়েন টিভির সামনে, মজে যান ক্রিকেটের বরপুত্রের ব্যাটিংয়ে। একটু একটু করে ক্রিকেট বুঝতে শুরু করেন, আর লারা ও তার ব্যাটিংয়ের প্রতি আগ্রহ বাড়তে থাকে মুশফিকের।

লারা বাঁহাতি, মুশফিক ডানহাতি; তবু ক্যারিবীয় ব্যাটসম্যানের ব্যাটিং সৌন্দর্য মুশফিককে মোহে ফেলে দিতো। 'ডাই হার্ড ফ্যান' যাকে বলে, একটা সময়ে গিয়ে লারার তেমনই ভক্ত হয়ে ওঠেন বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এমনই ভক্ত যে, ছোটবেলায় লারার জন্মদিন পর্যন্ত পালন করতেন তিনি।

মুশফিক এখন অনেক বড় ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেটের হাল যাদের হাতে, মুশফিক তাদের অন্যতম। এখন আর ছোটবেলার মতো প্রিয় ব্যাটসম্যানের জন্মদিন পালন করা হয় না তার। তবে ছোটবেলার নায়কের জন্মদিনের কথা ঠিকই মনে থাকে মুশফিকের।

২ মে ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারার জন্মদিন। ১৯৬৯ সালের আজকের এই দিনে ত্রিনিদাদের ক্যানতারোতে জন্ম নেন তিনি। প্রতি বছরের মতো দিনটির কথা এবারও মনে আছে মুশফিকের। প্রিয় ব্যাটসম্যানকে শুভেচ্ছাও জানিয়েছেন জাতীয় দলের অন্যতম সেরা এই ব্যাটিং অস্ত্র।

ব্রায়ান লারার সঙ্গে নিজের তোলা একটা ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন মুশফিক। নিজের ফেরিফাইড অফিসিয়াল পেজ থেকে ছবিটি পোস্ট করে মুশফিক লিখেছেন, 'শুভ জন্মদিন আমার শৈশবের হিরো, সুপার হিরোও। অনেকদিন বেঁচে থাকুন।'

মুশফিকের মতো তার পরিবারের অন্যরাও ক্যারিবীয় ক্রিকেটের ভক্ত। তার পরিবার-আত্মীয়র অনেকেই ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সমর্থক। ক্যারিবীয় দলটির খেলা হলে বাসায় টিভিতে চালানো হতো সে খেলা। সবার সঙ্গে ছোট্ট মুশফিকও খেলা দেখতেন। রাত ৭-৮টা থেকে শুরু হওয়া খেলা দেখে যেতেন ঘুমানোর আগ পর্যন্ত। এভাবেই ব্রায়ান লারার ভক্ত হয়ে ওঠেন মুশফিক। 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩১ টেস্ট ও ২৯৯টি ওয়ানডে খেলেছেন লারা। টেস্টে ৩৪টি সেঞ্চুরিসহ ১১ হাজার ৯৫৩ রান এবং ওয়ানডেতে ১৯টি সেঞ্চুরিসহ ১০ হাজার ৪০৫ রান করেছেন তিনি। ক্রিকেট ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেস্টে এক ইনিংসে ৪০০ রানের ইনিংস খেলেছেন ক্যারিবীয় এই ব্যাটিং কিংবদন্তি।  

Related Topics

মুশফিকুর রহিম / ব্রায়ান লারা / ক্রিকেটার / ওয়েস্ট ইন্ডিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net