Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
কাল থেকে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ, ফিরছেন তামিম

খেলা

টিবিএস রিপোর্ট
04 October, 2020, 07:20 pm
Last modified: 04 October, 2020, 07:34 pm

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

কাল থেকে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ, ফিরছেন তামিম

কোমড়ে ব্যথা থাকায় দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটিও খেলবেন না শফিউল ইসলাম। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ম্যাচটি খেলছেন না মেহেদী হাসান মিরাজ। এ ছাড়া করোনামুক্ত হলেও পর্যবেক্ষণে আছেন আবু জায়েদ রাহি। তিনিও ম্যাচটি খেলছেন না। 
টিবিএস রিপোর্ট
04 October, 2020, 07:20 pm
Last modified: 04 October, 2020, 07:34 pm

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল দেশের সব ধরনের ক্রিকেট। বেশ আগে থেকে অনুশীলন শুরু হলেও মাঠে ফেরেনি প্রতিযোগিতামূলক ক্রিকেট। ঘরোয়া ক্রিকেট শুরুর পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। এমন সময়ে দুটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ আয়োজন করা হয়েছে। প্রথমটি অনুষ্ঠিত হয়েছে ২ ও ৩ অক্টোবর। 

১৯৯ দিন পর মিরপুরে কোনো ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলেও ম্যাচটিতে খেলা হয়নি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। প্রথম ম্যাচে তাকে বিশ্রামে রাখা হয়। দ্বিতীয় ম্যাচটি কাল ৫ অক্টোবর মিরপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে। এই ম্যাচে রায়ান কুক একাদশের হয়ে খেলবেন জাতীয় দলের অভিজ্ঞ এই ওপেনার। 

কোমড়ে ব্যথা থাকার কারণে প্রথম ম্যাচ খেলেননি ডানহাতি পেসার শফিউল ইসলাম। ব্যথা থাকায় দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটিও খেলবেন না তিনি। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে এই ম্যাচে খেলছেন না মেহেদী হাসান মিরাজ। এ ছাড়া করোনামুক্ত হলেও পর্যবেক্ষণে আছেন আরেক ডানহাতি পেসার আবু জায়েদ রাহি। তিনিও ম্যাচটি খেলছেন না। 

দ্বিতীয় ম্যাচেও ওটিস গিবসন একাদশ আগের মতোই আছে। শুধু রায়ান কুক একাদশে যোগ হয়েছে তামিম ইকবালের নাম। ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারের মধ্যে ২৩ জন খেলেছেন প্রথম ম্যাচটি। দ্বিতীয় ম্যাচে অংশ নেবেন ২৪ জন ক্রিকেটার। ম্যাচটি সকাল সাড়ে ৯টায় শুরু হবে। 

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও ওটিস গিবসন একাদশের নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত। রায়ান কুক একাদশকে নেতৃত্ব দেবেন প্রথম ম্যাচে সেঞ্চুরি করা বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। 

এই ম্যাচটি খেলার পর নিয়মিত অনুশীলন চালিয়ে যাবেন ক্রিকেটাররা। তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না। জাতীয় দল, 'এ' দল ও হাই পারফরম্যান্স দল (এইচপি) নিয়ে একটি ওয়ানডে সিরিজের আয়োজন করতে যাচ্ছে বিসিবি। যা আগামী ১১ অক্টোবর থেকে শুরু হতে পারে। 

ওটিস গিবসন একাদশ: সাইফ হাসান, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান, হাসান মাহমুদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

রায়ান কুক একাদশ: তামিম ইকবাল ইয়াসির আলী রাব্বি, সাদমান ইসলাম অনিক, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও আল আমিন হোসেন।
 
Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / বাংলাদেশ ক্রিকেট দল / প্রস্তুতি ম্যাচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net