Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
ইমরান খান-সাকিবদের রেকর্ড ডাকছে মিরাজকে

খেলা

শান্ত মাহমুদ
06 February, 2021, 09:00 pm
Last modified: 06 February, 2021, 09:02 pm

Related News

  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ
  • আজ রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক

ইমরান খান-সাকিবদের রেকর্ড ডাকছে মিরাজকে

ইয়ান বোথাম, ইমরান খান ও সাকিব আল হাসানের পর চার নম্বর নামটি হতে পারে মেহেদী হাসান মিরাজ। কিংবদন্তিদের এই তালিকায় নিজের নামটি তুলতে তরুণ এই অলরাউন্ডারের দরকার আর ৩ উইকেট।
শান্ত মাহমুদ
06 February, 2021, 09:00 pm
Last modified: 06 February, 2021, 09:02 pm

একই ম্যাচে সেঞ্চুরি ও ১০ উইকেট; টেস্ট ক্রিকেটের ১৪৪ বছরের ইতিহাসে এই কীর্তি মাত্র তিনজন অলরাউন্ডারের। তিনজনই কিংবদন্তি; ইয়ান বোথাম, ইমরান খান ও সাকিব আল হাসান। চার নম্বর নামটি হতে পারে মেহেদী হাসান মিরাজ। কিংবদন্তিদের এই তালিকায় নিজের নামটি তুলতে তরুণ এই অলরাউন্ডারের দরকার আর ৩ উইকেট।

যুব পর্যায়ে মিরাজ ছিলেন ব্যাটিং অলরাউন্ডার। বাংলাদেশ দলে অভিষেকের পর পুরোদস্তর স্পিনার হয়ে ওঠেন তিনি। অভিষেক টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ১৯ উইকেট নিয়ে স্পিন বিভাগের অপরিহার্য অংশ যান বাংলাদেশের এই অলরাউন্ডার। এরপর যতোটা সময় গড়িয়েছে, মিরাজ যেন তার ব্যাটিং সত্ত্বা থেকে দূরে সরে গেছেন। 

চার বছর পর এসে ব্যাটিং অলরাউন্ডার মিরাজের দেখা মিলেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টর প্রথম ইনিংসে আট নম্বরে ব্যাটিংয়ে নেমে ১০৩ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তিনি। পরে বল হাতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে নেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেওয়ার পর বোথাম, ইমরান, সাকিবদের পাশে নাম বসানোর সম্ভাবনা জেগে উঠেছে তার। 

ম্যাচে সেঞ্চুরি ও ১০ উইকেট নেওয়ার কীর্তি ১৯৮০ সালে প্রথমবারের মতো দেখে ক্রিকেট বিশ্ব। ভারত সফরে মুম্বাইয়ে অনুষ্ঠিত একমাত্র সেই টেস্টে ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার ইয়ান বোথাম সুপারম্যান হয়ে ওঠেন। সেঞ্চুরি ও ১৩ উইকেট নিয়ে ভারতকে একাই কোণঠাসা করে রাখেন তিনি। 

প্রথমে বল হাতে ভারতের ইনিংসে ধস নামান বোথাম, তুলে নেন ৬ উইকেট। এরপর দলের বিপর্যয়ে খেলেন ১১৪ রানের ইনিংস। ভারতের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়ে দলের ১০ উইকেটের সহজ জয় তুলে নেওয়ার পথ তৈরি করে রাখেন বোথামই। 

এই রেকর্ডে তিন বছর একা ছিলেন বোথাম। ১৯৮৩ সালে তার এই রেকর্ডে ভাগ বসান পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার ইমরান খান। তার রেকর্ডটিও ভারতের বিপক্ষে। ফয়সালাবাদে অনুষ্ঠিত সেই ম্যাচে সেঞ্চুরি (১১৭) ও ১১ উইকেট নিয়ে দলের ১০ উইকেটের জয় নিশ্চিত করেন পাকিস্তান অধিনায়ক।

এর ২১ বছর পর এসে ২০১৪ সালে বোথাম-ইমরানদের পাশে নাম বসান সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি ও ১০ উইকেট নেন তিনি। অগ্রজের সেই পথেই আছেন মিরাজ। চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে ডানহাতি এই স্পিনার আর ৩টি উইকেট নিয়ে নিতে পারলে বাংলাদেশ হবে একমাত্র টেস্ট খেলুড়ে দেশ, যাদের দুজন অলরাউন্ডারের সেঞ্চুরি ও ১০ উইকেট নেওয়ার কীর্তি থাকবে। 

আরও একটি রেকর্ড ডাকছে মিরাজকে। এ জন্য অবশ্য তাকে নিতে হবে আরও ৪ উইকেট। ক্যারিবীয়দের চারজন ব্যাটসম্যানকে ফেরাতে পারলেই বাংলাদেশের দ্রুততম বোলার হিসেবে ১০০ টেস্ট উইকেটের মালিক হবেন তিনি। ২৫ টেস্টে ১০০ উইকেট নিয়ে এখন পর্যন্ত দ্রুততম তাইজুল ইসলাম। এরপর আছেন সাকিব ও মোহাম্মদ রফিক। সাকিব ২৮তম ম্যাচে এবং রফিক ৩৩তম ম্যাচে ১০০ টেস্ট উইকেট পূর্ণ করেন। 

কেবল বাংলাদেশের সবাইকে ছাড়িয়ে যাওয়াই নয়, দ্রুততম ১০০ উইকেট নেওয়ার তালিকায় মিরাজের নাম বসবে গ্লেন ম্যাকগ্রা ও শেন ওয়ার্নের নামের পাশে। অস্ট্রেলিয়ান এই কিংবদন্তিও ২৩তম টেস্টে ১০০ উইকেট পূর্ণ করেন। এই তালিকায় আছেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক, স্টিভেন হার্মিসন, গ্রায়েম সোয়ানরাও। 

Related Topics

টপ নিউজ

মেহেদী হাসান মিরাজ / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ / রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ
  • আজ রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net