Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
ইউএস ওপেন জয়ে রাদুকানুর ইতিহাস

খেলা

টিবিএস ডেস্ক
12 September, 2021, 12:20 pm
Last modified: 12 September, 2021, 12:26 pm

Related News

  • ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • বাঁ-হাতিদের গোপন শক্তি: কিছু খেলাধুলায় কেন তারাই সেরা?
  • বিজ্ঞানীর চোখে সবচেয়ে ফিট অ্যাথলেট: কেন এগিয়ে টেনিস খেলোয়াড়েরা?
  • ইউএস ওপেন জিতে সাবালেঙ্কার স্বপ্নপূরণ
  • অলিম্পিক টেনিসে স্বর্ণ জিতে কিনওয়েনের ইতিহাস

ইউএস ওপেন জয়ে রাদুকানুর ইতিহাস

বাছাইপর্ব পেরিয়ে আসা প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জেতার ইতিহাস গড়লেন রাদুকানু। ঘোচালেন দেশের দীর্ঘ অপেক্ষাও, গড়েছেন আর কিছু রেকর্ড।
টিবিএস ডেস্ক
12 September, 2021, 12:20 pm
Last modified: 12 September, 2021, 12:26 pm

বয়স চলে মাত্র ১৮, এরই মধ্যে ইতিহাসের পাতায় নাম তুলে নিলেন এমা রাদুকানু। ১৭ দিন আগে যে স্বপ্নের পথচলা শুরু করেছিলেন ব্রিটেনের এই টেনিস খেলোয়াড়, সেটার শেষ হলো শ্রেষ্ঠত্বের মুকুট জয়ে। প্রতিপক্ষ লেইলা ফার্নান্দেজও তার মতো টিনেজার, বয়স চলে ১৯। দুই টিনেজারের লড়াইয়ে শেষ হাসি উঠলো রাদুকানুর মুখে।

মেয়েদের এককে ইউএস ওপেনের শিরোপা জিতে ইতিহাস গড়লেন ব্রিটিশ এই তরুণী। ফাইনালে ৬-৪, ৬-৩ গেমে ফার্নান্দেজকে হারান তিনি। বাছাইপর্ব থেকে তার ফাইনাল পর্যন্ত উঠে আসার পথটা ছিল স্বপ্নের মতো। পুরোটা পথ রাঙিয়ে এসেছেন রাদুকানু। যার শেষটা করলেন টেনিস দুনিয়াকে তাক লাগিয়ে দিয়ে।

বাছাইপর্ব পেরিয়ে আসা প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জেতার ইতিহাস গড়লেন রাদুকানু। ঘোচালেন দেশের দীর্ঘ অপেক্ষাও। রাদুকানুর ইউএস ওপেনের শিরোপা জয়ে ব্রিটিশদের ৪৪ বছরের অপেক্ষা শেষ হলো। ১৯৭৭ সালে উইম্বলডনে ভার্জিনিয়া ওয়েডের পর প্রথম নারী টেনিস খেলোয়াড় হিসেবে কোনো মেজরের এককে ট্রফি জিতলেন রাদুকানু।  

এই শিরোপা জয়ে ১৫০ নম্বর থেকে এক লাফে র‌্যাঙ্কিংয়ের ২৩ নম্বরে উঠে আসবেন রাদুকানু। র‌্যাঙ্কিংয়ে হয়ে যাবেন ব্রিটেনের এক নম্বর টেনিস খেলোয়াড়। ব্যাংক অ্যাকাউন্টেও ঢুকবে বিশাল অংক, ইউএস ওপেন জয়ে ১৮ লাখ পাউন্ড প্রাইজমানি পাবেন তিনি!

রাদুকানুর প্রতিপক্ষ ফার্নান্দেজ ইউএস ওপেন শুরু করেন প্রথম রাউন্ড থেকে, ৩০ আগস্ট। কিন্তু রাদুকানুর স্বপ্নের যাত্রা শুরু হয় আরও আগে, কারণে তাবে বাছাই পর্ব পেরিয়ে উঠে আসতে হয়। এই পর্বে তাকে জিততে হয়েছে তিনটি ম্যাচ। এরপর জিতেছেন ৭টি ম্যাচ। এই ১০ ম্যাচে একটি সেটও হারেননি র‌্যাঙ্কিংয়ে রাদকানু। প্রতিটি ম্যাচ জেতেন সরাসরি সেটে।

ফাইনালের শেষ পর্যায়ে অবশ্য শঙ্কা জেগেছিল। দ্বিতীয় সেটে ৫-৩ গেমে এগিয়ে থাকার সময় পায়ে আঘাত পান তিনি। তবে মেডিকেল টাইম আউট নিয়ে ফেরার পর আর বেশি সময় নেননি, দুর্দান্ত দাপটে জিতে নেন শিরোপা। ২০০৪ সালে রাশিয়ার মারিয়া শারাপোভার পর সবচেয়ে কম বয়সী হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি। 

Related Topics

টপ নিউজ

এমা রাদুকানু / টেনিস / ইউএস ওপেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    ইনসুলিন বন্ধ ও কিটো ডায়েটের পরামর্শে রোগীর মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি: সংগৃহীত
    রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

Related News

  • ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • বাঁ-হাতিদের গোপন শক্তি: কিছু খেলাধুলায় কেন তারাই সেরা?
  • বিজ্ঞানীর চোখে সবচেয়ে ফিট অ্যাথলেট: কেন এগিয়ে টেনিস খেলোয়াড়েরা?
  • ইউএস ওপেন জিতে সাবালেঙ্কার স্বপ্নপূরণ
  • অলিম্পিক টেনিসে স্বর্ণ জিতে কিনওয়েনের ইতিহাস

Most Read

1
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনসুলিন বন্ধ ও কিটো ডায়েটের পরামর্শে রোগীর মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

4
কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

6
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net