Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
ইউএস ওপেন জিতে সাবালেঙ্কার স্বপ্নপূরণ

খেলা

টিবিএস ডেস্ক
08 September, 2024, 08:45 pm
Last modified: 08 September, 2024, 08:55 pm

Related News

  • ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • অবসরের ঘোষণা দিলেন নাদাল
  • ইউএস ওপেন জিতে জোকোভিচের ইতিহাস
  • বিদায় নিয়েও ‘কিন্তু’ রেখে দিলেন সেরেনা
  • টেনিস কিংবদন্তির আড়াই বছরের কারাদণ্ড

ইউএস ওপেন জিতে সাবালেঙ্কার স্বপ্নপূরণ

ইউএস ওপেন জিতে স্বপ্ন ছোঁয়া সাবালেঙ্কার অ্যাকাউন্টে গেছে বড় অঙ্কের প্রাইজমানি। পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি পেয়েছেন ৩৬ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৪৩ কোটি টাকারও বেশি।
টিবিএস ডেস্ক
08 September, 2024, 08:45 pm
Last modified: 08 September, 2024, 08:55 pm

জয় নিশ্চিত হতেই কোর্টে শুয়ে পড়লেন। শুয়ে দু হাতে মুখ ঢাকলেন। এভাবে গেল কয়েক মুহূর্ত। উঠে দাঁড়াতেই চোখ বেয়ে পড়তে থাকলো জল। এ যে আনন্দাশ্রু, সেটা না বলেও দিলেও হচ্ছে। আরিনা সাবালেঙ্কা কতো করে ইউএস ওপেন জিততে চেয়েছেন, সেটা বলে দিলেন ধারাভাষ্যকারও, 'কতো তীব্রভাবে যে গত কয়েক বছর ধরে এটা চাইছিলেন তিনি, অবশেষে ইউএস ওপেন জিতলেন আরিনা সাবালেঙ্কা।'

আরাধ্যের শিরোপা জিতেছেন বেলারুশের এই টেনিসকন্যা, ইউএস ওপেন পেয়েছে নতুন রানী। গ্র্যান্ড স্ল্যাম জেতার অভিজ্ঞতা থাকলেও এই আসরে পেরে উঠছিলেন না সাবালেঙ্কা। অবশেষে স্বপ্নপূরণ হলো তার, প্রথমবারের মতো জিতলেন ইউএস ওপেনের শ্রেষ্ঠত্বের মুকুট। নারী এককের ফাইনালে যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে ৭-৫, ৭-৫ গেমে হারান সাবালেঙ্কা। 

২৬ বছর বয়সী সাবালেঙ্কা ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন। তার আগের দুটি শিরোপাই অস্ট্রেলিয়ান ওপেনে। গত বছর এবং এবার টানা দুবার অস্ট্রেলিয়ান ওপেন জেতেন তিনি। ইউএস ওপেন জিতে স্বপ্ন ছোঁয়া সাবালেঙ্কার অ্যাকাউন্টে গেছে বড় অঙ্কের প্রাইজমানি। পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি পেয়েছেন ৩৬ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৪৩ কোটি টাকারও বেশি।

ইউএস ওপেনে দুইবার সেমি-ফাইনাল থেকে বিদায় নেন সাবালেঙ্কা। গত আসরের ফাইনালে হারেন কোকো গফের বিপক্ষে। এবার শিরোপা ছুঁয়ে উচ্ছ্বসিত তিনি, মনে করেছেন হারের দিনগুলোর কথাও, 'এখানে অতীতের সেই কষ্টকর পরাজয়গুলো আমার মনে আছে। বিষয়গুলো মোটেও সহজ নয়। স্বপ্ন দেখা কখনও থামিয়ে দিইনি।'

'সেগুলো অর্জনের জন্য কেবল কঠোর পরিশ্রম করে গেছি। এই মুহূর্তে কিছু বলার ভাষা আমার নেই। বেশ কয়েকবার ইউএস ওপেনের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলাম। এটা সব সময়ই আমার স্বপ্ন ছিল। শেষ পর্যন্ত সুন্দর এই ট্রফিটি হাতে তুলতে পেরেছি। আমি নিজেকে নিয়ে দারুণ গর্বিত। একইসঙ্গে পুরো দলকে নিয়ে গর্বিত।' যোগ করেন তিনি। 

Related Topics

আরিয়ানা সাবালেঙ্কা / টেনিস কিংবদন্তি / ইউএস ওপেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
    উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
    শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
  • আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
    ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

Related News

  • ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • অবসরের ঘোষণা দিলেন নাদাল
  • ইউএস ওপেন জিতে জোকোভিচের ইতিহাস
  • বিদায় নিয়েও ‘কিন্তু’ রেখে দিলেন সেরেনা
  • টেনিস কিংবদন্তির আড়াই বছরের কারাদণ্ড

Most Read

1
উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
বাংলাদেশ

উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

2
শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
বাংলাদেশ

শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 

3
আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
খেলা

‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net