Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
বিদায় নিয়েও ‘কিন্তু’ রেখে দিলেন সেরেনা

খেলা

টিবিএস ডেস্ক
03 September, 2022, 05:55 pm
Last modified: 03 September, 2022, 05:58 pm

Related News

  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর
  • রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়: উপ-সহকারী প্রকৌশলী আহসানুলকে বাধ্যতামূলক অবসর
  • পুলিশের চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বিদায় নিয়েও ‘কিন্তু’ রেখে দিলেন সেরেনা

এবারের ইউএস ওপেনে অবাছাই হিসেবে অংশ নেন সেরেনা। সাবেক এই নাম্বার ওয়ান র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৬০০ জনের মধ্যেও ছিলেন না। এ ছাড়া আগের তিনটি ইভেন্টে প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েন। এরপরও কিংবদন্তি এই টেনিস খেলোয়াড়কে নিয়ে আগ্রহের শেষ ছিল না।
টিবিএস ডেস্ক
03 September, 2022, 05:55 pm
Last modified: 03 September, 2022, 05:58 pm

শেষটা দাপুটে হলো না, তৃতীয় রাউন্ড থেকেই বিদায়। ইউএস ওপেন থেকে বিদায়ের পাশাপাশি প্রিয় কোর্ট থেকেও বিদায়টা নিয়ে নিলেন সেরেনা উইলিয়ামস। আবেগঘন বিদায় নিয়ে অবশ্য রহস্য রেখে দিলেন আমেরিকার কিংবদন্তি এই টেনিস খেলোয়াড়। অবসর নিয়ে পরিস্কার করে কিছুই বললেন না ২৩টি গ্র্যান্ড স্ল্যামজয়ী সেরেনা। 

শুক্রবার ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার আয়লা তমইয়ানোভিচের মুখোমুখি হন সেরেনা। ম্যাচে ৭-৫, ৬-৭ (৪), ৬-১ গেমে হেরে তিনি। সেরেনার এমন হারে অবশ্য বিস্ময়ের কিছু নেই। এবারের ইউএস ওপেনে অবাছাই হিসেবে অংশ নেন তিনি। সাবেক এই নাম্বার ওয়ান র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৬০০ জনের মধ্যেও ছিলেন না। এ ছাড়া আগের তিনটি ইভেন্টে প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েন সেরেনা।

এরপরও সেরেনাকে নিয়ে আগ্রহের শেষ ছিল না। সেটার কারণ তার অবসর প্রসঙ্গ। গত মাসে একটি ম্যাগাজিনে নিজের অবসর নিয়ে কথা বলেন তিনি। এবারের ইউএস ওপেন দিয়ে ইতি টানার ইঙ্গিত দিয়ে রাখেন তিনি। বিদায়ের সেই মুহূর্ত এলো, কিন্তু রহস্য রেখে দিলেন সেরেনা। 

ম্যাচ শেষে সেরেনা বলেন, 'আমার এখনও সামর্থ্য আছে, সেটা পরিষ্কারভাবে ফুটে উঠেছে। তবে এই পর্যায়ে সাফল্য পেতে আরও অনেক কিছু লাগে। আমি এখন পুরোপুরি মা হয়ে ওঠার জন্য তৈরি, সেরেনার ভিন্ন এক সংস্করণ মেলে ধরতে প্রস্তুত। টেকনিকালি আমি এখনও দুরন্ত। এটা থাকতে থাকতেই জীবন আরেকটু উপভোগ করতে চাই। সামনে আমার অপেক্ষায় দারুণ উজ্জ্বল ভবিষ্যৎ।' 

এমন বক্তব্যের পর প্রশ্ন ওঠে, তবে কি আবার কোর্টে ফিরবেন সেরেনা? এই প্রশ্নের উত্তরেই মূলত 'কিন্তু' রেখে দেন তিনি। সেরেনার উত্তরটা ছিল এমন, 'আমার মনে হয় না (কোর্টে ফিরব। তবে, কে জানে! এখনই কিছু ভাবছি না। আমার তো অস্ট্রেলিয়াকে ভালো লাগে সব সময়ই।' যেন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে খেলার ইঙ্গিতই দিয়ে রাখলেন তিনি। 

২৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে টেনিস কোর্টে শাসন করে এসেছেন সেরেনা। এই টেনিস কোর্টই তার সবচেয়ে আপন ভুবন। এই আঙিনা ছেড়ে থাকার কথা ভাবতেও পারেন না তিনি। সব সময়ই টেনিসের সাথে সম্পর্ক থাকবে জানিয়ে সেরেনা বলেন, 'টেনিস আমার জীবনের এত বড় এটা অংশ, টেনিসে সম্পৃক্ত না থাকার কথা আমি ভাবতেও পারি না। এটা ছাড়া নিজের ভবিষ্যৎ দেখি না।'

Related Topics

টপ নিউজ

সেরেনা উইলিয়ামস / টেনিস কিংবদন্তি / অবসর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর
  • রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়: উপ-সহকারী প্রকৌশলী আহসানুলকে বাধ্যতামূলক অবসর
  • পুলিশের চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net