Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 20, 2026
অবসরের ঘোষণা দিলেন নাদাল

খেলা

টিবিএস ডেস্ক
10 October, 2024, 06:00 pm
Last modified: 10 October, 2024, 07:24 pm

Related News

  • আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতায় ঘাটতি ৭ হাজার ৪১০ কোটি টাকা: সংসদে শিক্ষামন্ত্রী
  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ

অবসরের ঘোষণা দিলেন নাদাল

শেষের মতো নাদালের শুরুটাও হয় ফ্রেঞ্চ ওপেন জিতে, ২০০৫ সালে এই আসরেই সেরার মুকুট জিতে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ নেন স্প্যানিশ এই টেনিস কিংবদন্তি।
টিবিএস ডেস্ক
10 October, 2024, 06:00 pm
Last modified: 10 October, 2024, 07:24 pm

দীর্ঘ ক্যারিয়ারে চোটের কারণে অনেকবারই ছিটকে যেতে হয়েছে। তবে প্রতিবারই দুর্দোণ্ড প্রতাপে ফিরে এসে করেছেন রাফায়েল নাদাল, জয় করেছেন পরম আরাধ্যের শিরোপা। কিন্তু বয়স ৩৫ পেরোনোর পর সেভাবে ফিরে আসার গল্প লেখা হচ্ছিল না স্পেনের কিংবদন্তি এই টেনিস খেলোয়াড়ের। এবার তাই বিদায় বলে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেললেন নাদাল।

টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি, চলতি মৌসুমের পর টেনিসকে বিদায় বলে দেবেন ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। আগামী মাসে ডেভিস কাপ আছে, এটাই হবে নাদালের ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন ৩৮ বছর বয়সী নাদাল। 

মূলত শারীরিক সমস্যার কারণেই টেনিস কোর্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নাদাল। অবসরের ঘোষণায় তিনি বলেছেন, 'আমি এটা জানাতে আজ এখানে যে, আমি পেশাদার টেনিস থেকে অবসর নিচ্ছি। বাস্তবতা হচ্ছে কয়েকটি বছর খুব কঠিন গেছে, বিশেষ শেষ দুই বছর। আমার মনে হয় না আমি ঝামেলাহীনভাবে খেলতে পেরেছি।' 

আগামী নভেম্বরে ডেভিস কাপে শেষবারের মতো স্পেনের জার্সি গায়ে কোর্টে নামবেন নাদাল। টেনিস ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড় দীর্ঘদিন রাজত্ব করেছেন, র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেছেন লম্বা সময় ধরে। সাফল্যে মোড়ানো দীর্ঘ ক্যারিয়ারে নাদার ১৪ বার ফ্রেঞ্চ ওপেন জিতেছেন। যা নিজের এবং আসরটির ইতিহাসের সর্বোচ্চ। 

ফ্রেঞ্চ ওপেনে রাজত্বের কারণে নাদালকে ডাকা ক্লে কোর্টের রাজা ডাকা হয়। এই টুর্নামেন্টে শিরোপা জয়ে তিনি বাকি সবার চেয়ে অনেক এগিয়ে। দুই নম্বরে থাকা ম্যাক্স ডেকুগিস ৮টি শিরোপা জিতেছেন, তবে সবগুলোই ওপেন এরার (উন্মুক্ত যুগ) আগে। সর্বশেষ ২০২২ সালে গ্র্যান্ড স্ল্যাম জেতেন নাদাল, এটাও ছিল ফ্রেঞ্চ ওপেন। 

শেষের মতো তার শুরুটাও হয় ফ্রেঞ্চ ওপেন জিতে, ২০০৫ সালে এই আসরেই সেরার মুকুট জিতে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ নেন তিনি। এরপর ১৯ বছরের ক্যারিয়ারে ১৪টি ফ্রেঞ্চ ওপেনের পাশাপাশি দুইবার অস্ট্রেলিয়ান ওপেন, দুইবার উইম্বলডন ও চারবার ইউএস ওপেন জিতেছেন নাদাল।   

Related Topics

টপ নিউজ

রাফায়েল নাদাল / টেনিস কিংবদন্তি / অবসর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ
  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
    শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতায় ঘাটতি ৭ হাজার ৪১০ কোটি টাকা: সংসদে শিক্ষামন্ত্রী
  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ

2
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

5
শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net