Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 03, 2026
আমার ইচ্ছা পূরণ হয়েছে: আফিফ

খেলা

বাসস
14 September, 2019, 05:50 pm
Last modified: 14 September, 2019, 05:54 pm

Related News

  • ‘ইমরানের সঙ্গে যা করা হচ্ছে, তা ঠিক নয়’: কারাবন্দি ইমরানকে নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ
  • বাদশা বাহাদুর: নির্যাতন থেকে রেহাই, কিন্তু সে এখন যাবে কোথায়?
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’
  • মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স

আমার ইচ্ছা পূরণ হয়েছে: আফিফ

১৯ বছর বয়সী আফিফের ব্যাটিং নৈপুণ্যে প্রায় হারতে বসা ম্যাচ ৩ উইকেটে জিতেছে বাংলাদেশ
বাসস
14 September, 2019, 05:50 pm
Last modified: 14 September, 2019, 05:54 pm
বাঁ হাতি ব্যাটসম্যান আফিফ হোসেন। ছবি: রতন গোমেজ/বিসিবি

জয়ের জন্য ১৪৫ রানের লক্ষ্য, ত্রিদেশীয় টি-২০ সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৬০ রানেই ৬ উইকেট হারিয়ে খাদের কিনারে বাংলাদেশ। এ অবস্থায় আট নম্বরে নেমে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে যান বাঁ-হাতি ব্যাটসম্যান আফিফ হোসেন।

সাধারণত মিডল-অর্ডারেই ব্যাট করতে পছন্দ তার। তবে আট নম্বরে নেমেও যে, ব্যাট হাতে আলো ছড়ানো যায় এবং একক প্রচেষ্টায় দলকে ম্যাচও জেতানো যায় সেটিই গতরাতে প্রমান করেছেন তিনি। 

২৪ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ২৬ বলে ৫২ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন বাঁ-হাতি ব্যাটস্যান আফিফ। ১৯ বছর বয়সী আফিফের এমন ব্যাটিং নৈপুণ্যে প্রায় হারতে বসা ম্যাচ ৩ উইকেটে জিতেছে বাংলাদেশ।

দলকে এভাবে জেতাতে পারায় মনের ইচ্ছাটা পূরণ হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

“সবারই ইচ্ছে থাকে এমন ইনিংস খেলে দেশকে জেতানোর। সিরিজের প্রথম ম্যাচে আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে।”

আফিফ যখন ক্রিজে যান, ততক্ষণে খাদের কিনারায় পড়ে যায় বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের ম্যাচ জয়ের চিন্তা বাদ দিয়ে দেন ক্রিকেট ভক্তরা। কারণ মাত্র ৪ উইকেট হাতে নিয়ে ৫১ বলে ৮৫ রান দরকার ছিলো বাংলাদেশের। এ অবস্থায় নিজের প্রথম মুখোমুখি হওয়া বলেই বাউন্ডারি মারেন আফিফ। ইঙ্গিত দেন চমকের। শেষ পর্যন্ত করেছেন তাই। মাত্র ২৪ বলে হাফ-সেঞ্চুরি তুলে বাংলাদেশের ম্যাচ জয়ের পথ সহজ করে ফেলেন এই তরুণ। 

কিন্তু এমন কঠিন পরিস্থিতির মাঝে দুর্দান্ত হাফ-সেঞ্চুরির পরও কোন উদযাপন করেননি আফিফ। কেন করেননি? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে আফিফ বলেন, “যখন ফিফটি হয়েছে খেয়াল করিনি। তখন চিন্তায় ছিল ম্যাচ শেষ করার। ভাবনা ছিল ম্যাচ শেষে আনন্দ উদযাপন করব। ম্যাচটা শেষ করতে পারিনি। তার আগেই আউট হতে হয়েছে।”

দুর্দান্ত ইনিংস খেলে দলকে ম্যাচ জেতালেও, ম্যাচের শেষ পর্যন্ত থাকার আশা পূরণ হয়নি আফিফের। তবে নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট আফিফ।

তিনি বলেন, “নিজের ব্যাটিং নিয়ে অবশ্যই সন্তুষ্ট। কারণ দল জিততে পারে এমন ইনিংস খেলেছি। নট আউট থাকতে পারলে নিজের কাছে আরও ভালো লাগতো।”

পরিস্থিতি যেমনই হোক, নিজের ইচ্ছে মতো খেলতে পারায় খুশি আফিফ। তাকে কেউ কোন ধরনের পরিকল্পনা বা নিয়ম বেঁধে দেননি বলে জানান তিনি।

“আমার ইচ্ছা ছিলো আমার মতো খেলবো, আমি সব সময় আমার মতো করে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি ব্যাটিংয়ে যাবার আগে আমার সাথে কারো কথা হয়নি। ম্যাচের আগে সবাই আমাকে বলেছে, নিজের মতো করে খেলতে। কেউই বাধা দেয়নি তাই ভালো খেলতে পারছি।”

আফিফের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী

শুক্রবার রাতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ দল যখন হারের খুব কাছাকাছি তখন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে ফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ম্যাচ শেষে এ তথ্য জানিয়েছেন বিসিবি বস নিজেই।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী খেলার মাঝেই ফোন করছিলেন। বলছিলেন- পাপন এটা কী হচ্ছে? এ রকম হচ্ছে কেন? উনি তখন চিন্তিত। তারপর যখন আফিফ আসল। আফিফের খেলা দেখে আবার ফোন দিয়ে বললেন- ও আগে নামেনি কেন? ওকে তো আগে দেখিনি! আমি বললাম, আপা সে তুলনামূলকভাবে একদম নতুন এসেছে। মাত্র ১৯ বছর বয়স। তার আসলে পাঁচে খেলার কথা ছিল।”

পাপন জানান, খেলা শেষ হওয়ার পর সাকিব আল হাসান ও আফিস হোসেনের সাথে প্রধানমন্ত্রীর কথা বলিয়ে দেন তিনি। তবে প্রধানমন্ত্রী তাদের কি বলেছেন, সে বিষয়ে আর কিছু বলেননি বিসিবি সভাপতি।

Related Topics

টপ নিউজ

খেলা / ক্রিকেট / বাংলাদেশ ক্রিকেট দল / ক্রিকেটার / আফিফ হোসেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • ‘ইমরানের সঙ্গে যা করা হচ্ছে, তা ঠিক নয়’: কারাবন্দি ইমরানকে নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ
  • বাদশা বাহাদুর: নির্যাতন থেকে রেহাই, কিন্তু সে এখন যাবে কোথায়?
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’
  • মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net