Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
অ্যামাজন ডেলিভারি বয় থেকে স্কটিশ নায়ক

খেলা

টিবিএস ডেস্ক
18 October, 2021, 03:15 pm
Last modified: 18 October, 2021, 03:19 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

অ্যামাজন ডেলিভারি বয় থেকে স্কটিশ নায়ক

এক ম্যাচ দিয়ে স্কটিশ ক্রিকেটের নায়ক হয়ে ওঠা গ্রিভসের অবশ্য স্কটল্যান্ডের হয়ে খেলারই কথা ছিল না। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই ক্রিকেটার অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ইংল্যান্ডের নেট বোলার ছিলেন।
টিবিএস ডেস্ক
18 October, 2021, 03:15 pm
Last modified: 18 October, 2021, 03:19 pm
ব্যাটে-বলে বাংলাদেশকে একাই হারিয়ে দেন গ্রিভস। ছবি: সংগৃহীত

জীবন যুদ্ধটা সহজ ছিল না। এক দেশ থেকে আরেক দেশে ঘুরে ফেরা, কিন্তু ক্রিকেট স্বপ্ন একই। লড়াইয়ের মঞ্চ যত কঠিন আর ভিন্নই হোক না কেন, ক্রিকেটেই ক্যারিয়ার গড়া একমাত্র লক্ষ্য ছিল স্কটল্যান্ডের অলরাউন্ডার ক্রিস গ্রিভসের। মাঝে ছিল অনেক চড়াই-উতরাই, করেছেন অ্যামাজনের ডেলিভারি বয়ের কাজও। সেই গ্রিভসই বিশ্বেমঞ্চে নায়ক হয়ে উঠলেন। 

নিজেদের প্রথম ম্যাচে রোববার বাংলাদেশের মুখোমুখি হয় স্কটল্যান্ড। এই ম্যাচে স্কটিশরা যে আন্ডারডগ ছিল, সেটা বলাই বাহুল্য। কোচ শেন বার্জার আগেরদিন হুমকি দিয়ে রাখলেও বাংলাদেশকেই ফেবারিট মানা হচ্ছিল। বল হাতে শুরুটাও ফেবারিটের মতো করেছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। 

আগে ব্যাটিং করতে নেমে দল যখন খাদের কিনারে, তখনই আলোক বর্তিকা হাতে ছুটে আসেন গ্রিভস। ৫৩ রানেই ৬ উইকেট হারানো দলকে শক্ত হাতে পথ দেখাতে শুরু করেন তিনি। খেলেন ২৮ বলে ৪টি টার ও ২টি ছক্কায় ৪৫ রানের মহা কার্যকর এক ইনিংস। মূলত তার ব্যাটেই ১৪০ রানের লড়াকু সংগ্রহ পায় স্কটল্যান্ড। 

কেবল ব্যাট হাতেই নয়, ৩১ বছর বয়সী স্কটিশ এই অলরাউন্ডার বল হাতেও বড় অবদান রাখেন। বাংলাদেশের ইনিংসে সবচেয়ে বড় দুটি আঘাত হানেন স্কটল্যান্ডের এই লেগ স্পিনার। শুরুর ধাক্কা কাটিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে ফেরান তিনি। এরপরই বাংলাদেশ দিক হারায়, শেষ পর্যন্ত ৬ রানে হার মানে। 

ব্যাটে বলে দারুণ পারফরম্যান্স করায় ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন গ্রিভস। কদিন আগে দুবাইতে পাপুয়া নিউগিনির বিপক্ষে স্কটল্যান্ড দলে অভিষেক হয় তার। বাংলাদেশের বিপক্ষে মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টি ছিল তার। দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমেই নায়কের ভূমিকায় গ্রিভস। অথচ কিছুদিন আগেও অ্যামাজনের ডেলিভারি বয়ের কাজ করেতেন তিনি। 

গ্রিভসের জীবন যুদ্ধ কতোটা কঠিন ছিল, তা জানেন স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোটেজার। প্রশংসা করতে গিয়ে তিনি গ্রিভসের পেছনের লড়াইয়ের কথা তুলে ধরেন। কোয়েটজার বলেন, 'এটা ওর জন্য় দারুণ একটা দিন, তবে অবাক হইনি আমরা। আমরা জানতাম এটা করার সামর্থ্য ওর আছে।'

'গ্রিভসের জন্য আমি গর্বিত, ও জীবনে অনেক ত্যাগ স্বীকার করেছে। বেশিদিন আগের কথা নয়, ও অ্যামাজনের হয়ে ডেলিভারি বয়ের কাজ করত। আর ও এখন বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে খেলছে এবং ম্যাচ সেরার পুরস্কার নিচ্ছে।' যোগ করেন কোয়েটজার। 

এক ম্যাচ দিয়ে স্কটিশ ক্রিকেটের নায়ক হয়ে ওঠা গ্রিভসের অবশ্য স্কটল্যান্ডের হয়ে খেলারই কথা ছিল না। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই ক্রিকেটার অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ইংল্যান্ডের নেট বোলার ছিলেন। তার মা ইংলিশ হওয়ায় আরেক দক্ষিণ আফ্রিকা বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার ম্যাট প্রায়ারের সঙ্গে পরিচয় হয় গ্রিভসের। 

প্রায়রকে ইংল্যান্ডের হয়ে খেলার ইচ্ছার কথা জানান গ্রিভস। প্রায়রই তাকে ট্রায়ালের সুযোগ করে দেন। কিন্তু চোটের কারণে চিকিৎসা নিতে গ্রিভসকে স্কটল্যান্ডে যেতে হয়। এরপর নানা বাঁক পেরিয়ে স্কটিশ ক্রিকেটার হয়ে ওঠেন তিনি। 

২০১৭ সালে এমসিসি স্কটল্যান্ডের হয়ে লর্ডসে মাত্র ৫৫ বলে ১০৬ রানের অসাধারণ ইনিংস খেলা গ্রিভস মাসখানেক আগেও স্কটল্যান্ড দলে ছিলেন না। নেদারল্যান্ডসের বিপক্ষে চার উইকেট নেওয়ায় দলে জায়গা হয় তার। এরপর বিশ্বকাপের মঞ্চে সুযোগ, সেখানে প্রথম সুযোগেই নিজেকে চিনিয়ে নিলেন স্কটিশ এই ক্রিকেটার। 

Related Topics

টপ নিউজ

ক্রিস গ্রিভস / স্কটল্যান্ড ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ / অ্যামাজন ডেলিভারি বয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ছবি: এএফপি ও এপি
    কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

4
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
ছবি: এএফপি ও এপি
আন্তর্জাতিক

কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net