Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 29, 2026
অলিম্পিক পেছালে বিশাল ক্ষতি জাপানের

খেলা

টিবিএস ডেস্ক
24 March, 2020, 07:05 pm
Last modified: 24 March, 2020, 07:13 pm

Related News

  • জাপানে ১,৮০০ মানুষ মিলে দড়ি ও রোলার দিয়ে টেনে সরালেন ৩৬০ টনের দুর্গ
  • আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী
  • বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের আশপাশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ক্ষুব্ধ জাপান
  • পৃথিবীতে কি এখন আগের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হচ্ছে, যা বলছে সাম্প্রতিক উপাত্ত
  • জাপানে 'নজিরবিহীন' বৃষ্টিপাতে অন্তত ৮ জনের মৃত্যু, নারিতা বিমানবন্দরে হাজারো যাত্রী আটকা

অলিম্পিক পেছালে বিশাল ক্ষতি জাপানের

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রেসিডেন্ট টমাস বাখের সঙ্গে আলোচনা করে ইতোমধ্যে অলিম্পিক স্থগিতের ব্যাপারে সম্মত হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
টিবিএস ডেস্ক
24 March, 2020, 07:05 pm
Last modified: 24 March, 2020, 07:13 pm

সব আয়োজন-প্রস্তুতি শেষ। আগামী বৃহস্পতিবার দেশজুড়ে মশাল দৌড়ের অপেক্ষায় দিন গুনছিল জাপানবাসীরা। কিন্তু সব থমকে গেছে। করোনাভাইরাসের তাণ্ডবে টোকিও অলিম্পিক স্থগিত বা পিছিয়ে যাওয়াটা এখন সময়ের ব্যাপার। যেকোনো মুহূর্তে আসতে পারে ঘোষণা। শেষ পর্যন্ত টোকিও অলিম্পিক পিছিয়ে গেলে বড় অঙ্কের ক্ষতি হবে আয়োজক দেশ জাপানের।

অলিম্পিক আয়োজনে ইতোমধ্যে ১ হাজার ২০০ কোটি ডলার খরচ করেছে জাপান। বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় এই আসরটি পিছিয়ে গেলে এর বেশিরভাগ অর্থই গচ্ছা যাবে আয়োজকদের। এ ছাড়া স্পন্সর ও সম্প্রচার সত্ত্ব থেকেও বড় অঙ্কের ক্ষতি হবে জাপানের। 

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেসহ টোকিও অলিম্পিক আয়োজক কমিটি বলে আসছিল, পরিস্থিতি যাই হোক, পূর্ব নির্ধারিত সময়েই শুরু হবে টোকিও অলিম্পিক। দরকার হলে দর্শকবিহীন গ্যালারিতে অনুষ্ঠিত হবে অলিম্পিকের ইভেন্ট। কিন্তু অন্যান্য দেশের অলিম্পিক কমিটির ক্রমাগত চাপ এবং সোমবার কানাডা ও অস্ট্রেলিয়ার নাম প্রত্যাহারের পর বাস্তবতা বুঝতে শুরু করে জাপান।

ফলে আগের অবস্থান থেকে সরে এসেছে তারা। জাপানের প্রধানমন্ত্রী পার্লামেন্টে জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট অবস্থার কারণে নির্ধারিত সময়ে অলিম্পিক অনুষ্ঠিত হবে না। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখের সঙ্গে আলোচনা করে ইতোমধ্যে অলিম্পিক স্থগিতের ব্যাপারে সম্মত হয়েছেন তিনি।

প্রথম দল হিসেবে সোমবার টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নেয় কানাডা। অলিম্পিকে ক্রীড়াবিদ না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়াও। অন্যান্য দেশের অলিম্পিক কমিটির কাছ থেকেও বিশ্ব আসরটি স্থগিত করার আবেদন আসছে বলে জানান টোকিও অলিম্পিক আয়োজক কমিটির প্রধান ইয়াসুহিরো ইয়ামাশিতা।

ক্রমাগত এই চাপের প্রেক্ষিতে টোকিও অলিম্পিক স্থগিত করার কথা ভাবছেন বলে জানিয়েছিলেন ইয়ামাশিতা। তিনি বলেন, 'আসরে অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তার কথা চিন্তা করলে আমরা এমন একটা জায়গায় পৌঁছাব, যেখান থেকে অলিম্পিক স্থগিত করা ছাড়া আর উপায় থাকবে না।'

এর একদিন পর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সদস্য ডিক পাউন্ড জানিয়েছেন, টোকিও অলিম্পিক স্থগিতের সিদ্ধান্ত হয়ে গেছে। করোনার কারণে এক বছরের জন্য পিছিয়ে যাবে অলিম্পিক। তিনি বলেন, 'আইওসির কাছে যে তথ্য আছে, তার ওপর ভিত্তি করে সংস্থাটি গেমস স্থগিতের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আমি যত দূর জানি, গেমস আপাতত ২৪ জুলাই শুরু হচ্ছে না।'

বিশ্বযুদ্ধের কথাই মনে করিয়ে দিচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪০ সালে অলিম্পিক বাতিল হয়ে গিয়েছিল। সেবারও আয়োজক ভেন্যু ছিল টোকিও। ভেন্যু পরিবর্তন করলেও বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় এই আসরটি আর আয়োজন করা সম্ভব হয়নি।

একই কারণে ১৯৪৪ অলিম্পিকও বাতিল হয়ে যায়। তারও আগে ১৯১৬ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক বাতিল হয় প্রথম বিশ্বযুদ্ধের কারণে। ৮০ বছর পর স্থগিত বা বাতিল হওয়ার শঙ্কায় অলিম্পিক, এবারের কারণ করোনাভাইরাস। কাকতালীয়ভাবে এবারও আয়োজক ভেন্যু সেই টোকিও।

Related Topics

টোকিও অলিম্পিক / আর্থিক ক্ষতি / জাপান / আয়োজক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নতুন পে-স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন
  • ছবি: রয়টার্স
    অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা
  • বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
    তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • ছবি: ইউএনবি
    চট্টগ্রামে বন্ধ জলিল টেক্সটাইলের জায়গায় হবে সেনাবাহিনী অস্ত্র কারখানা, রপ্তানির লক্ষ্য
  • ছবি: রয়টার্স
    তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত
  • ছবি: স্কাই স্পোর্টস
    ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচার করলে লর্ডস টেস্টের মাঝপথে খেলা বন্ধের হুমকি দিয়েছিল পাকিস্তান

Related News

  • জাপানে ১,৮০০ মানুষ মিলে দড়ি ও রোলার দিয়ে টেনে সরালেন ৩৬০ টনের দুর্গ
  • আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী
  • বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের আশপাশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ক্ষুব্ধ জাপান
  • পৃথিবীতে কি এখন আগের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হচ্ছে, যা বলছে সাম্প্রতিক উপাত্ত
  • জাপানে 'নজিরবিহীন' বৃষ্টিপাতে অন্তত ৮ জনের মৃত্যু, নারিতা বিমানবন্দরে হাজারো যাত্রী আটকা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা

3
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
বাংলাদেশ

তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত

4
ছবি: ইউএনবি
বাংলাদেশ

চট্টগ্রামে বন্ধ জলিল টেক্সটাইলের জায়গায় হবে সেনাবাহিনী অস্ত্র কারখানা, রপ্তানির লক্ষ্য

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত

6
ছবি: স্কাই স্পোর্টস
খেলা

ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচার করলে লর্ডস টেস্টের মাঝপথে খেলা বন্ধের হুমকি দিয়েছিল পাকিস্তান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net