Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
তাজমহলের জমি জয়পুরের রাজপরিবারের, দাবি বিজেপি সাংসদের  

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
11 May, 2022, 09:10 pm
Last modified: 13 May, 2022, 03:40 pm

Related News

  • রাজপরিবারে উত্তরাধিকার সংকট, তবু কেন কোনো নারীকে সিংহাসনে বসতে দিচ্ছে না জাপান? 
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • মোগল স্থাপত্য বনাম ধর্মীয় টানাপড়েন: তাজমহলের পরিচয় পাল্টে দিতে চাচ্ছে এক বলিউড সিনেমা
  • ১০ রুপিরও কম পেনশন, ‘ঐতিহ্য কোটি টাকার’; আজও নিতে ছুটে আসেন ভারতীয় রাজবংশধররা
  • ছবিতে দক্ষিণ এশিয়ায় পরিবহনের অনন্য শিল্পকর্ম

তাজমহলের জমি জয়পুরের রাজপরিবারের, দাবি বিজেপি সাংসদের  

তাজমহল নিয়ে এলাহাবাদ হাইকোর্টে দায়ের করা একটি পিটিশনের প্রেক্ষিতে দিয়া কুমারির এমন বক্তব্য আসে।
হিন্দুস্তান টাইমস
11 May, 2022, 09:10 pm
Last modified: 13 May, 2022, 03:40 pm
তাজমহল। ছবি: সংগৃহীত

মুঘল সম্রাট শাহজাহান যে জমিতে তাজমহল নির্মাণ করেছেন, তা আসলে জয়পুর রাজপরিবারের সম্পত্তি ছিল বলে দাবি করেছেন রাজস্থানের রাজসমন্দে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ দিয়া কুমারি। বুধবার (১১ মে) গণমাধ্যমের সামনে এ কথা বলেন তিনি। 

তাজমহল নিয়ে এলাহাবাদ হাইকোর্টে দায়ের করা একটি পিটিশনের প্রেক্ষিতে দিয়া কুমারির এমন বক্তব্য আসে। হিন্দু মূর্তির উপস্থিতি প্রমাণ করার জন্য তাজমহলের তালাবন্ধ ২০টি ঘর খোলার দাবি জানানো হয়েছিল ওই পিটিশনে। উত্তরপ্রদেশের অযোধ্যা জেলায় বিজেপির মিডিয়া-ইন-চার্জ রজনীশ সিং গত ৪ মে এই পিটিশন দায়ের করেন।

রজনীশ সিং এর দায়ের করা পিটিশনকেও সমর্থন করেছেন জয়পুর রাজপরিবারের সদস্য দিয়া কুমারি।

বিজেপির সংসদ সদস্য বলেন, "তাজমহলের ২২টির মতো কক্ষ এখন তালাবন্ধ আছে এবং কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ধারণা করা হচ্ছে, তাজমহলের ভেতরে হিন্দু দেবদেবীর মূর্তি ও ভাস্কর্য রয়েছে।" 

দিয়া কুমারি জানান, দায়ের করা পিটিশনে উল্লেখ করা আছে- তাজমহলের জমি একসময় জয়পুর রাজপরিবারের ছিল। তিনি বলেন, "আমি বলছি না জমিটা আমাদের। তৎকালীন কী পরিস্থিতি ছিল তা আমি জানিনা। কিন্তু আদালত যদি আমাদের কাছে থাকা কোনো নথিপত্র চেয়ে আদেশ করে, তাহলে আমরা প্রাসাদের 'পুথিখানা' (নথিপত্রের ঘর) থেকে তা সরবরাহ করবো", বলেন দিয়া। 

তার ভাষ্যে, "সেই সময় কোনো বিচার বিভাগ ছিল না, সে সময় কোনো আপিল করা যেত না। রেকর্ডগুলো পরীক্ষা করার পরেই বিষয়গুলো পরিষ্কার হবে। তবে এটি একটি বৈধ দাবি এবং তদন্ত করা উচিত যে ঘরগুলো কেন বন্ধ থাকে।"    
 
Related Topics

টপ নিউজ

তাজমহল / জয়পুর / রাজপরিবার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

Related News

  • রাজপরিবারে উত্তরাধিকার সংকট, তবু কেন কোনো নারীকে সিংহাসনে বসতে দিচ্ছে না জাপান? 
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • মোগল স্থাপত্য বনাম ধর্মীয় টানাপড়েন: তাজমহলের পরিচয় পাল্টে দিতে চাচ্ছে এক বলিউড সিনেমা
  • ১০ রুপিরও কম পেনশন, ‘ঐতিহ্য কোটি টাকার’; আজও নিতে ছুটে আসেন ভারতীয় রাজবংশধররা
  • ছবিতে দক্ষিণ এশিয়ায় পরিবহনের অনন্য শিল্পকর্ম

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net