Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
প্রথম দেশ হিসেবে কোভিড টিকাদান কর্মসূচি বন্ধ করল ডেনমার্ক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 April, 2022, 08:45 pm
Last modified: 28 April, 2022, 08:43 pm

Related News

  • রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • ‘মেক আমেরিকা গো অ্যাওয়ে’: গ্রিনল্যান্ড সংকটের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে ট্রাম্পকে ব্যঙ্গ করা টুপি
  • গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়া ইউরোপের আট দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
  • ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির প্রতিবাদে ডেনমার্কে বিক্ষোভ

প্রথম দেশ হিসেবে কোভিড টিকাদান কর্মসূচি বন্ধ করল ডেনমার্ক

এই সিদ্ধান্তের অর্থ, ১৫ মে-র পরে দেশটিতে আর টিকা নেওয়ার নির্দেশ দেয়া হবে না। তবে ডেনমার্কের স্বাস্থ্য কর্মকর্তারা আশা করছেন যে, গ্রীষ্মের পর টিকা কার্যক্রম আবার শুরু করা হবে। 
টিবিএস ডেস্ক
28 April, 2022, 08:45 pm
Last modified: 28 April, 2022, 08:43 pm
ছবি: গেটি ইমেজেস

বিশ্বের প্রথম দেশ হিসেবে কোভিড টিকাদান কর্মসূচি স্থগিত করেছে ডেনমার্ক। উচ্চ হারে টিকা প্রদান, নতুন করে সংক্রমণের সংখ্যা হ্রাস এবং হাসপাতালে কোভিড আক্রান্ত রোগী ভর্তির স্থিতিশীলতার হারকে এই পদক্ষেপের কারণ হিসেবে উল্লেখ করেছে দেশটি।

এই সিদ্ধান্তের অর্থ, ১৫ মে-র পরে দেশটিতে আর টিকা নেওয়ার নির্দেশ দেয়া হবে না। তবে ডেনমার্কের স্বাস্থ্য কর্মকর্তারা আশা করছেন যে, গ্রীষ্মের পর টিকা কার্যক্রম আবার শুরু করা হবে। 

ডেনমার্কের প্রধান চিকিত্সক, বোলেট সোবোর্গ বলেন, "আমরা শরৎকালে টিকাদান কার্যক্রম পুনরায় চালু করার পরিকল্পনা করছি। এর আগে কাকে, কখন টিকা দিতে হবে এবং কোন টিকা দিতে হবে তার একটি পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করা হবে"। 

লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের ইউরোপীয় জনস্বাস্থ্যের অধ্যাপক মার্টিন ম্যাকি বলেন, "এটা স্পষ্ট যে ডেনমার্ক টিকাদান বন্ধ করছে না। যারা তাদের কোর্স শেষ করতে পারেনি, তারা এখনও টিকা পাবেন। এছাড়া গ্রীষ্মকালে একটি বিরতি হিসাবে দেখা হচ্ছে। আশা করি এটি শরত্কালে আবার শুরু হবে"। 

এই পদক্ষেপের আরেকটি অর্থ হচ্ছে, ডেনমার্কের নাগরিকদের বার এবং রেস্তোঁরাগুলোর জন্য কোভিড পাস সহ অভ্যন্তরীণ কোনো স্থানে মাস্ক পরতে হবে না। এখন করোনা পরীক্ষায় কারোর পজিটিভ আসলেও তাকে আর কোয়ারেন্টাইনে যাবার প্রয়োজন নেই। 

প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন ফেব্রুয়ারিতে একটি সংবাদ সম্মেলনে বলেন, "ডেনমার্কে মহামারী এখনও রয়েছে। আমরা যা জানি এবং বিশ্বাস করি যে, আমরা সংকটপূর্ন পর্যায়ে রয়েছি"।

বার্তা সংস্থা এপি'র বরাত দিয়ে বলা হয়, ফ্রেডেরিকসেন একটি ড্যানিশ রেডিওকে বলেন, "আমি বলছি না যে টিকা স্থগিত করার মাধ্যমে করোনার বিধি-নিষেধ একেবারে থাকবে না। আমরা জানি না আগামি শরতে কী ঘটবে অথবা একটি নতুন কোনো ভ্যারিয়েন্ট আসবে কিনা"।

নিউইয়র্ক টাইমসের কোভিড ট্র্যাকার অনুসারে, ডেনমার্কের বর্তমান জনসংখ্যার ৮২ শতাংশকে সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছে। এর পাশাপাশি জনসংখ্যার ৬২ শতাংশ কোভিড টিকার অন্তত একটি বুস্টার ডোজ পেয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় দেশটির ৬৬ শতাংশ জনগণকে সম্পূর্ণভাবে টিকা দিয়েছে এবং মাত্র ৩০ শতাংশ একটি বুস্টার ডোজ গ্রহণ করেছে।

বর্তমানে ডেনমার্কে প্রতিদিন গড়ে ১৫৫০ জন কোভিডে আক্রান্ত হচ্ছে। যদিও গত ১৪ দিনে ৩৭ শতাংশ সংক্রমণ হ্রাস পেয়েছে। দেশটিতে প্রতিদিন গড়ে ১৩.৯ জন মৃত্যুবরণ করছে। অর্থাৎ, প্রতি ১০ লক্ষ মানুষের মধ্যে প্রতিদিন প্রায় ২.৩ জন মৃত্যুবরণ করছে।

ম্যাকি সতর্ক করে বলেন, "অবশ্যই দক্ষিণ আফ্রিকায় নতুন সাবলাইনেজের লক্ষণগুলির ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এজন্য পরিস্থিতি পর্যবেক্ষণ করা জরুরি। একইসাথে নতুন ভেরিয়েন্টের বিরুদ্ধে বিস্তৃত কার্যকারিতার নতুন টিকারও প্রয়োজন আছে।'

  • সূত্র: নিউজউইক

Related Topics

টপ নিউজ

কোভিড টিকা / করোনার টিকা / টিকা কর্মসূচি / টিকাদান কর্মসূচি / ডেনমার্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • ‘মেক আমেরিকা গো অ্যাওয়ে’: গ্রিনল্যান্ড সংকটের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে ট্রাম্পকে ব্যঙ্গ করা টুপি
  • গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়া ইউরোপের আট দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
  • ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির প্রতিবাদে ডেনমার্কে বিক্ষোভ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net