Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
সংসদ অধিবেশন স্থগিত, ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলা পেছাল

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 March, 2022, 05:20 pm
Last modified: 25 March, 2022, 05:23 pm

Related News

  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ
  • সংসদে ‘অশ্লীল’ উপমা, জামায়াত এমপির বক্তব্য এক্সপাঞ্জের নির্দেশ স্পিকারের
  • ‘যৌক্তিক’ ও ‘গঠনমূলক’ বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত: শফিকুর
  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • সীমান্ত হত্যা ও পুশ ইন নিয়ে আলোচনা স্থগিত, সংসদে জামায়াত এমপির ক্ষোভ প্রকাশ

সংসদ অধিবেশন স্থগিত, ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলা পেছাল

কোনো সংসদ সদস্যের মৃত্যুর পর তার সম্মানে পরবর্তী কার্যদিবস পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়।
টিবিএস ডেস্ক
25 March, 2022, 05:20 pm
Last modified: 25 March, 2022, 05:23 pm
ফাইল ছবি: রয়টার্স

পাকিস্তানের জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলগুলোর অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরুর আগেই ২৮ মার্চ পর্যন্ত অধিবেশন স্থগিত ঘোষণা করা হয়েছে। 

সংসদের স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। পাকিস্তানের মৃত সংসদ সদস্য খেয়াল জামান, সাবেক প্রেসিডেন্ট রফিক তারার ও সিনেটর রহমান মালিকের জন্য দোয়া করা হয়। এর পরপরই আগামী ২৮ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মূলতবি ঘোষণা করেন স্পিকার আসাদ কায়সার। 

তিনি বলেন, কোনো সংসদ সদস্যের মৃত্যুর পর তার সম্মানে পরবর্তী কার্যদিবস পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়। ঐতিহ্য অনুযায়ী মৃত্যুর পরবর্তী অধিবেশন তার জন্য দোয়া করে সমাপ্ত ঘোষণা করা হয়। 

এর আগে, ২৪ বার এমনটা হয়েছে বলে উল্লেখ করেন পাকিস্তান জাতীয় সংসদের স্পিকার। 

আজকের অধিবেশনে উপস্থিত ছিলেন ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক ইন ইনসাফের (পিটিআই) শাহ মাহমুদ কোরেশি, শিরিন মাজারি, আসার ওমর এবং আলি মোহাম্মদ খান, গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (জিডিএ) ড. ফাহমিদা মির্জা। 

বিরোধীপক্ষ থেকে শেহবাজ শরিফ, পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি এবং কো-চেয়ার আসিফ আলি জারদারি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রায় দুই বছর ধরে ইমরান খানের পদত্যাগের দাবিতে দেশটির বিরোধী দলগুলো আন্দোলন চালিয়ে যাচ্ছে। সম্প্রতি এরই পরিপ্রেক্ষিতে পার্লামেন্টে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছে বিরোধী দলীয় এমপিরা। এমনকি বিরোধীদের সঙ্গে ইমরান খানের নিজের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বেশ কিছু সদস্যও রয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিজ দলের মধ্য থেকেও তার পদত্যাগের দাবি উঠেছে।

সূত্র: ডন, পিটিভি নিউজ 

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / ইমরান খান / অনাস্থা প্রস্তাব / জাতীয় সংসদ / সংসদ অধিবেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ
  • সংসদে ‘অশ্লীল’ উপমা, জামায়াত এমপির বক্তব্য এক্সপাঞ্জের নির্দেশ স্পিকারের
  • ‘যৌক্তিক’ ও ‘গঠনমূলক’ বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত: শফিকুর
  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • সীমান্ত হত্যা ও পুশ ইন নিয়ে আলোচনা স্থগিত, সংসদে জামায়াত এমপির ক্ষোভ প্রকাশ

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net