Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র সরবরাহকে ‘টার্গেট’ করতে পারে রাশিয়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 March, 2022, 01:20 pm
Last modified: 13 March, 2022, 01:23 pm

Related News

  • বৈশ্বিক গ্যাস সরবরাহের মেরুদণ্ড হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের এলএনজি
  • ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পর আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিল ট্রাম্প প্রশাসন
  • যুক্তরাষ্ট্রের মসজিদে বন্দুক হামলা, দুই হামলাকারীসহ নিহত ৫
  • ভারতের রান্নার গ্যাসের সংকট যেভাবে বাড়িয়ে দিচ্ছে ক্যালিফোর্নিয়ার জ্বালানি তেলের দাম
  • যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শান্তি প্রস্তাব পৌঁছে দিল পাকিস্তান

ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র সরবরাহকে ‘টার্গেট’ করতে পারে রাশিয়া

বৃহস্পতিবার (১০ মার্চ) মার্কিন সিনেট ইউক্রেনকে সামরিক সহায়তায় সাড়ে ৬ বিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে। 
টিবিএস ডেস্ক
13 March, 2022, 01:20 pm
Last modified: 13 March, 2022, 01:23 pm
ছবি: সংগৃহীত

ইউক্রেনে পশ্চিমাবিশ্বের অস্ত্র সরবরাহকে 'টার্গেট' করতে পারে রাশিয়ার সামরিক বাহিনী। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক বক্তৃতায় দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এ কথা জানিয়েছেন। 

তিনি বলেন, "নির্দিষ্ট কিছু দেশ থেকে অস্ত্রের সরবরাহে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করছি। এটি কেবল একটি বিপজ্জনক পদক্ষেপই নয় বরং এমন একটি পদক্ষেপ, যা অস্ত্রের এই বহরগুলোকে রাশিয়ার বৈধ টার্গেটে পরিণত করে।"

তিনি বলেন, ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম, অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল সিস্টেমসহ আরও অনেক অস্ত্রের ব্যাপারেই মস্কো তাদেরকে সতর্ক করছে।

কিন্তু মস্কোর সতর্কবার্তাকে ওয়াশিংটন গুরুত্বের সঙ্গে নেয়নি, এমন অভিযোগ করে রিয়াবকভ আরও বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে কোনো ধরনের আলোচনা প্রক্রিয়া চালাচ্ছে না।" 

গেল মাসের ২৪ ইউক্রেনকে নাৎসিমুক্ত করতে সেদেশে 'বিশেষ সামরিক অভিযানের' ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত একাধিক আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে পড়েছে মস্কো।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার পশ্চিমা শক্তিকে তার দেশে আরও সামরিক সহায়তা পাঠানোর আহ্বান জানিয়ে আসছেন। রুশ বাহিনী ইউক্রেন দখল করে নিলে তা পুরো ইউরোপের জন্যই হুমকি হয়ে দাঁড়াবে বলে সতর্ক করেছেন তিনি।

তবে জেলেনস্কির বারবার অনুরোধ সত্ত্বেও যুক্তরাষ্ট্র এবং ন্যাটো ইউক্রেনে নো-ফ্লাই জোন বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয়নি। এর পরিবর্তে তারা দেশটিতে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে। 

বৃহস্পতিবার (১০ মার্চ) মার্কিন সিনেট ইউক্রেনে সামরিক সহায়তার জন্য সাড়ে ৬ বিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে বলে জানা গছে। 

যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও ইতিহাসে প্রথমবারের মতো অস্ত্র ক্রয়ে ইউক্রেনকে সাড়ে ৪০০ মিলিয়ন ইউরো সরবরাহের অনুমোদন দিয়েছে। একই পথে হাঁটছে জার্মানি ও নরওয়ে। তারাও ইউক্রেনকে অস্ত্র সরবরাহ ও অস্ত্র ক্রয়ে অর্থায়ন করার ঘোষণা দিয়েছে।


 

  • সূত্র: আলজাজিরা
     

Related Topics

টপ নিউজ

ইউক্রেন সংকট / ইউক্রেন / রাশিয়া / পশ্চিমা বিশ্ব / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

Related News

  • বৈশ্বিক গ্যাস সরবরাহের মেরুদণ্ড হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের এলএনজি
  • ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পর আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিল ট্রাম্প প্রশাসন
  • যুক্তরাষ্ট্রের মসজিদে বন্দুক হামলা, দুই হামলাকারীসহ নিহত ৫
  • ভারতের রান্নার গ্যাসের সংকট যেভাবে বাড়িয়ে দিচ্ছে ক্যালিফোর্নিয়ার জ্বালানি তেলের দাম
  • যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শান্তি প্রস্তাব পৌঁছে দিল পাকিস্তান

Most Read

1
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

2
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

3
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

4
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

5
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

6
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net