Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 09, 2026
যুক্তরাষ্ট্রের মসজিদে বন্দুক হামলা, দুই হামলাকারীসহ নিহত ৫

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
19 May, 2026, 09:40 am
Last modified: 19 May, 2026, 09:43 am

Related News

  • ইরান সংঘাতের কারণে জ্বালানি কিনতে অতিরিক্ত ১০০ বিলিয়ন ডলার খরচ হয়েছে মার্কিনীদের
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: প্রচারণার শেষ ধাপে বড় চাপের মুখে ট্রাম্পের রিপাবলিকানরা
  • শীঘ্রই হরমুজ প্রণালিতে নতুন নৌ-পথ চালুর বিষয়ে চুক্তি হবে: ইরান
  • ‘লক্ষ্যভ্রষ্ট’ মার্কিন বোমার আঘাতেই ইরানে বিয়ের অনুষ্ঠানে প্রাণহানি ঘটেছে
  • যুক্তরাষ্ট্রে রানওয়ে থেকে সড়কে ছিটকে পড়ল অ্যামাজনের কার্গো বিমান, ৫ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের মসজিদে বন্দুক হামলা, দুই হামলাকারীসহ নিহত ৫

সোমবার জোহরের নামাজের ঠিক আগে ওই মসজিদে ১৭ ও ১৮ বছর বয়সী দুই সন্দেহভাজন হামলা চালায়।
দ্য গার্ডিয়ান
19 May, 2026, 09:40 am
Last modified: 19 May, 2026, 09:43 am
ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর মসজিদে গুলির ঘটনার পর ঘটনাস্থলে মুসলিম সম্প্রদায়ের সদস্যরা। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরের বৃহত্তম মসজিদ 'ইসলামিক সেন্টার অব সান ডিয়েগো'তে (আইসিএসডি) এক ভয়াবহ বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ এই ঘটনাটিকে 'হেট ক্রাইম' (ঘৃণা থেকে উদ্ভূত অপরাধ) হিসেবে তদন্ত করছে।

পুলিশ জানিয়েছে, ১৭ ও ১৮ বছর বয়সী দুই সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা নিজেদের গুলিতেই আত্মহত্যা করেছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং জনগণের কাছে তথ্য চেয়ে একটি বিশেষ হটলাইন চালু করেছে।

সোমবার জোহরের নামাজের ঠিক আগে ক্লিয়ারমন্ট এলাকায় অবস্থিত ওই মসজিদে হামলার ঘটনা ঘটে। সান ডিয়েগোর পুলিশ প্রধান স্কট ওয়াহল বলেন, হামলার প্রায় দুই ঘণ্টা আগে এক সন্দেহভাজনের মা পুলিশকে ফোন করে জানিয়েছিলেন যে তার ছেলে নিখোঁজ এবং বাড়ি থেকে বেশ কিছু অস্ত্র ও একটি গাড়িও পাওয়া যাচ্ছে না। পুলিশ যখন ওই কিশোর ও তার বন্ধুকে খুঁজছিল, তখনই মসজিদ থেকে জরুরি সেবা ৯১১ নম্বরে কল আসে।

নিকটস্থ পুলিশ সদস্যরা দ্রুত মসজিদে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করেন। পুলিশ প্রধান আরও জানান, মসজিদের দুই ব্লক দূরে চলন্ত গাড়ি থেকেও গুলির খবর পাওয়া যায়। সেখানে একজন ল্যান্ডস্কেপ কর্মীর হেলমেটে গুলি লাগলেও তিনি অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান।

মসজিদ কর্তৃপক্ষের বরাতে জানানো হয়েছে, নিহত তিনজনের মধ্যে একজন নিরাপত্তারক্ষী রয়েছেন। পুলিশ প্রধান তার বীরত্বের প্রশংসা করে বলেন, ওই নিরাপত্তারক্ষী বিপদ কমাতে সাহায্য করেছেন এবং নিঃসন্দেহে তিনি অনেকের প্রাণ বাঁচিয়েছেন। মসজিদের স্কুলের কোনো শিশু এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি।

সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সান ডিয়েগোর মেয়র টড গ্লোরিয়া বলেন, 'বর্তমানে হুমকি মোকাবিলা করা হয়েছে, শিশুরা নিরাপদ আছে এবং এটি একটি স্বস্তির খবর।' তিনি আরও যোগ করেন, 'সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে প্রাণহানির ঘটনা ঘটেছে। আমাদের স্থানীয় মুসলিম সম্প্রদায়ের জন্য আমার প্রার্থনা রইল।'

পরে অন্য এক সংবাদ সম্মেলনে মেয়র বলেন, 'সান ডিয়েগোতে ঘৃণার কোনো জায়গা নেই। ইসলামবিদ্বেষের কোনো স্থান এখানে নেই। যেকোনো সান ডিয়েগোবাসীর ওপর আক্রমণ মানেই আমাদের সবার ওপর আক্রমণ। আমেরিকার এই শ্রেষ্ঠ শহরে আমরা এটি কোনোভাবেই মেনে নেব না।'

স্থানীয় শার্প মেমোরিয়াল হাসপাতালের একজন মুখপাত্র জানিয়েছেন, হামলায় আহত কয়েকজনকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মসজিদের ইমাম এবং পরিচালক তাহা হাসানে বলেন, 'এটি ইবাদতের ঘর, কোনো যুদ্ধক্ষেত্র নয়। আমাদের জাতির মধ্যে ধর্মীয় অসহিষ্ণুতা এবং ঘৃণা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। সহনশীলতা ও ভালোবাসার সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের সবার।'

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) এই জঘন্য সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও এই হামলার বিষয়ে ব্রিফ করা হয়েছে এবং তিনি একে একটি 'ভয়াবহ পরিস্থিতি' হিসেবে অভিহিত করেছেন।

সান ডিয়েগোর এই ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লস অ্যাঞ্জেলেস এবং নিউ ইয়র্ক সিটির পুলিশ বিভাগ নিজ নিজ শহরের বিভিন্ন মসজিদ এবং ধর্মীয় উপাসনালয়ে টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ঘোষণা দিয়েছে।

Related Topics

টপ নিউজ

মসজিদে হামলা / যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা / যুক্তরাষ্ট্র / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
    জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
  • উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
    গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট
  • ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত
    ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে
  • ছবি: বিবিসি
    উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু চালু
  • ‘ক্যাং কন’ প্রচলিত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। ছবি: রয়টার্স
    পানিতে উল্টে যাওয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধজাহাজটি ফের যুক্ত হলো উত্তর কোরিয়ার বহরে

Related News

  • ইরান সংঘাতের কারণে জ্বালানি কিনতে অতিরিক্ত ১০০ বিলিয়ন ডলার খরচ হয়েছে মার্কিনীদের
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: প্রচারণার শেষ ধাপে বড় চাপের মুখে ট্রাম্পের রিপাবলিকানরা
  • শীঘ্রই হরমুজ প্রণালিতে নতুন নৌ-পথ চালুর বিষয়ে চুক্তি হবে: ইরান
  • ‘লক্ষ্যভ্রষ্ট’ মার্কিন বোমার আঘাতেই ইরানে বিয়ের অনুষ্ঠানে প্রাণহানি ঘটেছে
  • যুক্তরাষ্ট্রে রানওয়ে থেকে সড়কে ছিটকে পড়ল অ্যামাজনের কার্গো বিমান, ৫ জনের মৃত্যু

Most Read

1
জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
অর্থনীতি

জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল

2
উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
আন্তর্জাতিক

গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট

3
ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে

4
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু চালু

5
‘ক্যাং কন’ প্রচলিত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পানিতে উল্টে যাওয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধজাহাজটি ফের যুক্ত হলো উত্তর কোরিয়ার বহরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net