Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
দুবাইয়ে প্রথমবারের মতো ভবন রাঙাবে রংমিস্ত্রী রোবট

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 February, 2022, 09:05 pm
Last modified: 16 February, 2022, 09:05 pm

Related News

  • চীনের ‘হিউম্যানয়েড’ রোবটে মুগ্ধ বিশ্ব; কিন্তু তৈরি হয়নি বাজার, কিনবে কে?
  • টেসলা, আমাজন, এনভিডিয়ার জোর প্রচেষ্টা…হিউম্যানয়েড রোবট কি তবে আসছেই?
  • আত্মপ্রকাশের দিনই মঞ্চে মুখ থুবড়ে পড়ল বহু প্রতীক্ষিত রাশিয়ান হিউম্যানয়েড রোবট 
  • রোবটের সাহায্যে বিশ্বে প্রথম স্ট্রোক সার্জারি সম্পন্ন করলেন যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ডের ২ চিকিৎসক
  • চীনে ‘রোবট অলিম্পিক’: রোবটরা দৌড়ায়, ফুটবল খেলে, পড়ে নষ্টও হয়ে যায়!

দুবাইয়ে প্রথমবারের মতো ভবন রাঙাবে রংমিস্ত্রী রোবট

পরীক্ষায় দেখা গেছে, এই রোবটগুলো ঘণ্টায় প্রায় ১০ হাজার বর্গফুট রং করতে সক্ষম; যা মানুষের চেয়ে ১০ গুণ দ্রুত।
টিবিএস ডেস্ক
16 February, 2022, 09:05 pm
Last modified: 16 February, 2022, 09:05 pm
ছবি: শাটারস্টক

রোবট আবিষ্কারের পর থেকে মানুষ যেন এই যন্ত্রটির পিছুই ছাড়ছে না। শিক্ষা, স্বাস্থ্য, শিল্পকারখানার ভারী কাজ, যুদ্ধাস্ত্র চালানো থেকে শুরু করে বাসাবাড়ির আয়ার কাজেও খাটানো হচ্ছে একে। রোবটকে দিয়ে আর কী করানো যায়, মানুষের যেন প্রতিনিয়ত ভাবনাই এটি। এবার দুবাই তাদের বড় বড় বিল্ডিংগুলো রং করানোর কাজে মানুষের বদলে প্রথমবারের মতো রোবট ব্যবহার শুরু করতে যাচ্ছে।

সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান ইমার দুবাইয়ে তাদের বিলাসবহুল আবাসিক প্রকল্পগুলোতে রং করানোর কাজে রোবট ব্যবহার করবে।

এই কাজে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মাইরোর ডিজাইন করা রোবট ব্যবহার করা হবে। মাইরো মূলত বিল্ডিং নির্মাণ শিল্পে রোবটিক পণ্য ও স্বয়ংক্রিয় যন্ত্র সরবরাহ করার জন্য বিশ্বে পরিচিত। এটি বেসরকারি বিনোয়োগ কোম্পানি মোজে হোল্ডিং লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান।

প্রথম স্তরের পরীক্ষা করার জন্য মাইরোর রোবটগুলো বর্তমানে ইমারের আবাসিক প্রকল্পগুলোতে স্থাপন করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে রোবট আসলেই মানুষের মতো রং করতে পারে কি না।

পরীক্ষায় দেখা গেছে, এই রোবটগুলো ঘণ্টায় প্রায় ১০ হাজার বর্গফুট রং করতে সক্ষম; যা মানুষের চেয়ে ১০ গুণ দ্রুত।

সাধারণত ভবনের একটি অ্যাপার্টমেন্ট রং করতে চারজন মানুষের পুরো একদিন সময় লাগে। সেখানে মাইরোর এই রোবট সেই পরিমাণ কাজ করতে পারে ৪ ঘণ্টায়। 

এই রোবটগুলোর উচ্চ কর্মক্ষমতা ও গুণাগুণ দেখে ইমার কোম্পানি তাদের বিলাসবহুল বিল্ডিংগুলোর একটির রং করানো কাজ রোবট দিয়ে করাবে। 

ভবিষ্যতে কতগুলো কাজে কী পরিমাণ রোবট নিয়োগ করা যায়, ইমার ও মাইরো ইন্টারন্যাশনাল বর্তমানে তা পরিকল্পনা করছে।

মোজের প্রোডাক্ট অফিসার শ্রীকর রেড্ডি বলেন, 'নির্মাণ শিল্পে কার্যক্ষমতা বা উৎপাদনশীলতা একটি গুরুত্বপূর্ণ দিক। ঠিকারদারি প্রতিষ্ঠানগুলোর মালিকদের সাথে আলোচনা করে এই প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করার জন্য মাইরোকে উন্নত করা হচ্ছে। আমরা ইমার প্রোপার্টিজের সাথে কাজ করতে পেরে খুবই আনন্দিত। নিমার্ণ শিল্পকে কীভাবে আরও বেশি স্বয়ংক্রিয় করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি।'

  • সূত্র: আরব নিউজ

Related Topics

টপ নিউজ

রোবট কর্মী / রোবট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • চীনের ‘হিউম্যানয়েড’ রোবটে মুগ্ধ বিশ্ব; কিন্তু তৈরি হয়নি বাজার, কিনবে কে?
  • টেসলা, আমাজন, এনভিডিয়ার জোর প্রচেষ্টা…হিউম্যানয়েড রোবট কি তবে আসছেই?
  • আত্মপ্রকাশের দিনই মঞ্চে মুখ থুবড়ে পড়ল বহু প্রতীক্ষিত রাশিয়ান হিউম্যানয়েড রোবট 
  • রোবটের সাহায্যে বিশ্বে প্রথম স্ট্রোক সার্জারি সম্পন্ন করলেন যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ডের ২ চিকিৎসক
  • চীনে ‘রোবট অলিম্পিক’: রোবটরা দৌড়ায়, ফুটবল খেলে, পড়ে নষ্টও হয়ে যায়!

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net