Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
৫ কোটি ডলার খরচ করে তারা মহাকাশ ভ্রমণে যাচ্ছেন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
29 January, 2021, 09:00 am
Last modified: 29 January, 2021, 09:03 am

Related News

  • যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা
  • আকাশে রহস্যময় বস্তু, ইউএফও'র নতুন ভিডিও ও নথি প্রকাশ করল পেন্টাগন
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
  • মঙ্গলগ্রহে প্রথমবারের মতো বজ্রপাতের শব্দ রেকর্ডের দাবি নাসার

৫ কোটি ডলার খরচ করে তারা মহাকাশ ভ্রমণে যাচ্ছেন

সাম্প্রতিক অভিযানে থাকা মার্কিন নাগরিক কনরের বয়স ৭০। ৭৭ বছর বয়সী জন গ্লেনের পর তিনিই হবেন দ্বিতীয় বয়স্ক মহাকাশ অভিযাত্রী। 
টিবিএস ডেস্ক
29 January, 2021, 09:00 am
Last modified: 29 January, 2021, 09:03 am

মহাকাশের অসীম সম্ভাবনাকে কাজে লাগাতে চেষ্টা থেমে নেই। সরকারিভাবে শুরুর কয়েক দশক অভিযান চললেও, পৃথিবী ছেড়ে অসীমের দিকে যাত্রায় গত এক দশকে নতুন মাত্রা যোগ করেছে বেসরকারি খাতের উদ্যোগগুলো। সেই ধারাবাহিকতায় এবার পৃথিবীর কক্ষপথে স্থাপিত আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাবেন সম্পূর্ণ বেসরকারি নভোযাত্রীদের নিয়ে গঠিত একটি দল।

এই অভিযান সরকারি- বেসরকারি পর্যায়ে মিলিতভাবে মহাকাশ যাত্রার পথে নতুনতম উদ্যোগ। যুক্তরাষ্ট্রের হিউস্টন ভিত্তিক বেসরকারি সংস্থা এক্সিউম স্পেস এই অভিযানের বেসরকারি অংশীদার। কোম্পানিটি জানায়, নাসার সাবেক নভোযাত্রী এবং স্পেস স্টেশনের সাবেক কমান্ডার মাইকেল লোপেজ-অ্যালেগ্রিয়া অভিযানে নেতৃত্ব দেবেন। 

তবে একে পর্যটন বলাই ভালো। কারণ, প্রস্তাবিত এএক্স-ওয়ান (Ax-1) মিশনের যাত্রীদের প্রত্যেকে সাড়ে ৫ কোটি মার্কিন ডলার মূল্য দেবেন। যুক্তরাষ্ট্রের আরেকটি বেসরকারি মহাকাশ সংস্থা স্পেসএক্সের রকেট তাদের বহনকারী মহাশূন্য যানকে উৎক্ষেপণ করবে। 

অভিযাত্রী দলে আছেন; যুক্তরাষ্ট্রের ল্যারি কনর, কানাডার মার্ক প্যাথি এবং ইসরায়েল থেকে এইতান স্টিব্বে। তিনজনেই ধনী উদ্যোক্তা ও বিনিয়োগকারী। তাদেরই দলনেতা হিসেবে থাকছেন লোপেজ-অ্যালেগ্রিয়া। তিনি এক্সিউমের একজন নির্বাহী পদেও আছেন। 

মহাকাশ মিশনে সম্পূর্ন একটি বেসরকারি দলকে পাঠানোর এমন উদ্যোগ আগে দেখা যায়নি। তবে প্রথমবার ২০০১ মহাশূন্য অভিযানের টিকেট মার্কিন ধনুকুবের ডেনিশ টিটোর কাছে বিক্রি করেছিল রাশিয়া। 

এবার অবশ্য নতুন আরেকটি দিক আছে বয়সের দিক থেকেও। আসন্ন অভিযানের সকল যাত্রী নাসা অভিযাত্রীদের গড় ৩৪ বছরের চাইতে বেশি বয়সের। নাসা ২৬-৪৬ বছরের অভিযাত্রীদের মহাশূন্যে পাঠায়। তবে সাম্প্রতিক অভিযানে থাকা মার্কিন নাগরিক কনরের বয়স ৭০। ৭৭ বছর বয়সী জন গ্লেনের পর তিনিই হবেন দ্বিতীয় বয়স্ক মহাকাশ অভিযাত্রী। 

  • সূত্র: এনপিআর
     
Related Topics

টপ নিউজ

নাসা / মহাকাশ অভিযান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
    পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন
  • এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
    এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট
  • বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
    জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

Related News

  • যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা
  • আকাশে রহস্যময় বস্তু, ইউএফও'র নতুন ভিডিও ও নথি প্রকাশ করল পেন্টাগন
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
  • মঙ্গলগ্রহে প্রথমবারের মতো বজ্রপাতের শব্দ রেকর্ডের দাবি নাসার

Most Read

1
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
অর্থনীতি

পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

5
এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট

6
বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
আন্তর্জাতিক

জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net