Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
মঙ্গলগ্রহে প্রথমবারের মতো বজ্রপাতের শব্দ রেকর্ডের দাবি নাসার

আন্তর্জাতিক

এপি, বিবিসি
29 November, 2025, 01:00 pm
Last modified: 29 November, 2025, 01:05 pm

Related News

  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
  • পৃথিবীর দিকে ধেয়ে আসা ধূমকেতু নিয়ে গুজব সত্য নয়: নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থা
  • ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো চাঁদে ক্রু মিশনের পরিকল্পনা নাসার
  • নিরাপত্তা উদ্বেগে মহাকাশ কর্মসূচিতে চীনের নাগরিকদের ওপর নাসার নিষেধাজ্ঞা

মঙ্গলগ্রহে প্রথমবারের মতো বজ্রপাতের শব্দ রেকর্ডের দাবি নাসার

সম্প্রতি নাসার রোভার পারসিভারেন্স এর দাবি, মঙ্গলগ্রহের বায়ুমণ্ডলে সক্রিয় বৈদ্যুতিক চার্জের (বিদ্যুৎ-এর) প্রমাণ পেয়েছে তারা। ২০২১ সাল থেকে রোভার পারসিভারেন্স মঙ্গলের উত্তর গোলার্ধের জেজেরো ক্রেটার নামের এক অঞ্চলে অনুসন্ধান চালাচ্ছে।
এপি, বিবিসি
29 November, 2025, 01:00 pm
Last modified: 29 November, 2025, 01:05 pm
নাসার পারসিভারেন্স রোভারের এই সেলফিটি তোলা হয়েছে ২০২৪ সালের ২৩ জুলাই। ছবি: নাসা

মঙ্গলগ্রহের বায়ুমণ্ডল যে পৃথিবীর চেয়ে সম্পূর্ণ ভিন্ন, সে বিষয়ে বিজ্ঞানীরা অনেক আগে থেকেই নিশ্চিত ছিলেন। এতদিন ধারণা ছিল, সেখানে পৃথিবীর মতো আকাশে মেঘের আনাগোনা নেই, বৃষ্টি ঝরে না কিংবা বিদ্যুৎও চমকায় না। 

তবে সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোভার পারসিভারেন্স এর দাবি, মঙ্গলগ্রহের বায়ুমণ্ডলে সক্রিয় বৈদ্যুতিক চার্জের (বিদ্যুৎ-এর) প্রমাণ পেয়েছে তারা। রোভারটিই এই বৈদ্যুতিক ঝলক শনাক্ত করেছে। একজন বিজ্ঞানী একে উল্লেখ করেছেন 'মিনি-লাইটিং' বা 'ছোট আকারের বজ্রপাত' হিসেবে।

মঙ্গলের পৃষ্ঠে 'ডাস্ট ডেভিল' নামে পরিচিত ঘূর্ণিঝড় বা ধূলিঝড় প্রায় নিয়মিত ঘটনা। গবেষকেরা মনে করছেন, এই ধূলিঝড়ের সঙ্গেই বিদ্যুতের যোগসূত্র আছে।

২০২১ সাল থেকে রোভার পারসিভারেন্স মঙ্গলের উত্তর গোলার্ধের জেজেরো ক্রেটার নামের এক অঞ্চলে অনুসন্ধান চালাচ্ছে। রোভারের বিশেষ সেন্সর 'সুপারক্যাম' সেই বৈদ্যুতিক ঝলক শনাক্ত করেছে। যন্ত্রটি মূলত অডিও বা শব্দ এবং তড়িৎ-চৌম্বকীয় তরঙ্গ রেকর্ডের সময় এই বিদ্যুতের অস্তিত্ব টের পায়।

পৃথিবীর তুলনায় মঙ্গলের বায়ুমণ্ডল অনেক বেশি পাতলা। এর মধ্যে বিদ্যুতের ঝলক দেখে গবেষকেরা এই প্রথমবার এমন কার্যকলাপ পর্যবেক্ষণ ও নথিভুক্ত করলেন।

এ গবেষণার প্রধান ও ফ্রান্সের ইনস্টিটিউট ফর রিসার্চ ইন অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড প্ল্যানেটোলজির গ্রহ বিজ্ঞানী ব্যাপটিস্ট চিডে বলেন, 'আমাদের জন্য বিদ্যুতের এই ক্ষুদ্র ঝলক বিরাট এক আবিষ্কার। এটি মঙ্গলের বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন, জলবায়ু এবং সেখানে জীবনের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। পাশাপাশি ভবিষ্যতে রোবট বা মানুষ পাঠানোর পরিকল্পনার জন্যও এটি গুরুত্বপূর্ণ।'

তিনি আরও বলেন, এই বৈদ্যুতিক ঝলক বর্তমানে মঙ্গলগ্রহে থাকা রোবটটির যন্ত্রপাতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে। ভবিষ্যতে নভোচারীরা যখন সেখানে অনুসন্ধানে যাবে, তাদের জন্যও ঝুঁকি তৈরি হতে পারে বলে তিনি সতর্ক করেন।

গবেষকেরা রোভারের মাইক্রোফোনে নেওয়া ২৮ ঘণ্টার অডিও রেকর্ড বিশ্লেষণ করে মোট ৫৫টি বৈদ্যুতিক ঝলক শনাক্ত করেন।

বিজ্ঞানীরা এটিকে প্রচলিত অর্থে বজ্রপাতের সঙ্গে তুলনা করছেন না। মেরিল্যান্ডের জনস হপকিনস ইউনিভার্সিটির বিজ্ঞানী এবং এ গবেষণার সহলেখক রালফ লরেঞ্জ বলেন, 'প্রচলিত অর্থে বজ্রপাত বলতে যা বোঝায়, আমরা সেটি দেখিনি। এটি কয়েক মিলিমিটার লম্বা, খুব ছোট আকারের স্ফুলিঙ্গ বা আলোর ঝলকানি ছিল। শোনার সময় এটিকে স্পার্ক বা চাবুকের আঘাতের মতো মনে হচ্ছিল।'

উল্লেখ্য, সৌরজগতের অন্য দুই সদস্য—বৃহস্পতি ও শনিতে এরই মধ্যে বিদ্যুতের ঝলক দেখা গেছে। দীর্ঘদিন ধরেই সন্দেহ করা হচ্ছিল, মঙ্গলগ্রহেও এমনটা হতে পারে। 

২০২০ সালের ৩০ জুলাই নাসা পারসিভারেন্স রোভারটি মঙ্গলের উদ্দেশে পাঠায়। ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি এটি মঙ্গলের পৃষ্ঠে অবতরণ করে তথ্য পাঠানো শুরু করে।

Related Topics

টপ নিউজ

নাসা / মঙ্গলগ্রহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
  • পৃথিবীর দিকে ধেয়ে আসা ধূমকেতু নিয়ে গুজব সত্য নয়: নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থা
  • ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো চাঁদে ক্রু মিশনের পরিকল্পনা নাসার
  • নিরাপত্তা উদ্বেগে মহাকাশ কর্মসূচিতে চীনের নাগরিকদের ওপর নাসার নিষেধাজ্ঞা

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net