Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
লাইট, ক্যামেরা...আছে কেউ! ইউরোপে কর্মী খুঁজে পাচ্ছে না হলিউড!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 November, 2021, 10:15 pm
Last modified: 25 November, 2021, 02:36 pm

Related News

  • ইউরোপে তেলের চালান বাতিল করেছে সৌদি আরব
  • ইরান যুদ্ধের জেরে ইউরোপে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত ‘সংকটজনক পর্যায়ে’ পৌঁছেছে
  • কারাগারে মারা গেছেন ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ
  • ইউরোপে ‘সংক্ষিপ্ত’ সফরে গিয়ে আড়াই মাস ‘নিখোঁজ’ থাকার পর নিজ দেশে ফিরলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

লাইট, ক্যামেরা...আছে কেউ! ইউরোপে কর্মী খুঁজে পাচ্ছে না হলিউড!

মহামারিকালে প্রকাশ্যে লোকজমায়েত নিষিদ্ধ ছিল ইউরোপ-আমেরিকায়। তবে মধ্য-ইউরোপে সিনেমার শুটিং করার অনুমতি দেওয়া হয়েছে এ সময়। তাই গোটা হলিউড ভিড় জমাতে থাকে ওই অঞ্চলে। কিন্তু কর্মী খুঁজে পেতে হিমশিম খাচ্ছে প্রোডাকশন কোম্পানিগুলো।
টিবিএস ডেস্ক
24 November, 2021, 10:15 pm
Last modified: 25 November, 2021, 02:36 pm
ছবি: রয়টার্স

করোনা মহামারির সময় প্রকাশ্যে লোকজমায়েত নিষিদ্ধ ছিল ইউরোপ-আমেরিকায়। তবে মধ্য-ইউরোপে সিনেমার শুটিং করার অনুমতি দেওয়া হয়েছে মহামারিকালে। তাই গোটা হলিউড ভিড় জমাতে থাকে ওই অঞ্চলে। চমৎকার লোকেশন আর কর ছাড়ের কারণে অঞ্চলটি সিনেমা কোম্পানিগুলোর কাছে আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে।

তবে লকডাউনের কারণে এতগুলো প্রোডাকশন কোম্পানিকে পর্যাপ্ত পরিমাণে মানসম্পন্ন কর্মচারী সরবরাহ করতে হিমশিম খাচ্ছে মধ্য-ইউরোপ। ফলে নেটফ্লিক্স, অ্যামাজন, অ্যাপলের মতো বড় কোম্পানিগুলোর সিনেমা ও টিভি শো নির্মাণ হোঁচট খাচ্ছে।

পৃথিবীর অন্যতম বৃহৎ স্টুডিও হাঙ্গেরির কোর্দা স্টুডিওস রয়টার্সকে জানিয়েছে, মান ধরে রাখার জন্য তারা টিভি শো ও সিনেমা নির্মাণের সংখ্যা কমিয়ে দিয়েছে। অল্প সংখ্যক কর্মী নিয়ে বেশি পরিমাণ কাজ করার নতুন নতুন উপায় বের করতে হচ্ছে তাদের।

স্টুডিওটির চিফ এক্সিকিউটিভ গিয়র্গি রাজনাই জানান, তারা এখন চার দেয়ালওয়ালা বাড়ি না বানিয়ে তিন দেয়ালওয়ালা বাড়ি বানাচ্ছেন।

এছাড়াও সঙ্কট সামাল দিতে স্লোভাকিয়া, রোমানিয়া, ক্রোয়েশিয়ার মতো দেশ থেকে ক্যামেরা ও সেট-নির্মাণ ক্রু নিয়ে আসছে কোর্দা।

অন্যান্য প্রোডাকশন কোম্পানি কম অভিজ্ঞ কর্মী নিয়োগ দিচ্ছে। কখনও কখনও তো একেবারেই নতুনদের নিয়োগ দিতে হচ্ছে।

রাজনাই জানান, ক্রু না পেলে মাঝেমধ্যেই কোনো কোনো প্রকল্প থেকে তাদের সরে দাঁড়াতে হচ্ছে।

সাম্প্রতিক সময়ে মধ্য-ইউরোপে নির্মাণ করা হয়েছে সায়েন্স ফিকশন সিনেমা 'ড্যুন' এবং ফ্যান্টাসি সিরিজ 'দ্য হুইল অভ টাইম'। এখন এই অঞ্চলের মূল সমস্যা হচ্ছে দক্ষ প্রোডাকশন কর্মীর ঘাটতি।

কর্মীর এই ঘাটতি বিশ্বজুড়েই চলছে, এবং আগামী কয়েক বছরও এ সমস্যা থাকবে লন্ডনভিত্তিক চলচ্চিত্র শিল্প পরামর্শক সংস্থা ওলসবার্গ এসপিআই-এর নির্বাহী চেয়ারম্যান জনাথন ওলসবার্গ।

দক্ষ ক্রু, কম শ্রমিক মজুরি ও কর প্রণোদনার কারণে গত দশকে চেক প্রজাতন্ত্র ও হাঙ্গেরি ছিল চলচ্চিত্র নির্মাতাদের জন্য আকর্ষণীয় গন্তব্য। এই অঞ্চল এখন ব্রিটেনের পরই সর্ববৃহৎ আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণ কেন্দ্র। এ দুই দেশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর প্রাচীন সব দুর্গ ঐতিহাসিক ও ফ্যান্টাসি সিনেমা ও সিরিজের শুটিংয়ের জন্য আদর্শ।

এ বছর চেক প্রজাতন্ত্র ও হাঙ্গেরিতে চলচ্চিত্র নির্মাণ প্রকল্পে বিনিয়োগ ৪০৫ মিলিয়ন ছাড়ানোর পথে, যা ২০১৯ সালের বিনিয়োগের চেয়ে বেশি হবে। 

এ অঞ্চলের একটা বড় সমস্যা হচ্ছে, 'গ্রে ম্যান'-এর মতো বড় প্রকল্পগুলো—যার শুটিং শেষ হয়েছে প্রাগে—প্রচুর স্থানীয় মেধাবী কর্মী নিয়ে নিচ্ছে। ফলে অন্যান্য প্রকল্পে দেখা দিচ্ছে দক্ষ কর্মী সংকট। 

প্রাগভিত্তিক ফিল্ম স্টুডিও ড্যাজল পিকচারস রয়টার্সকে জানিয়েছে, প্রতিদিন তাদের সঙ্গে সারা বিশ্ব থেকে সম্ভাব্য গ্রাহকরা যোগাযোগ করছে সিনেমা ও টিভি শো শেষ করার জন্য সাহায্য পেতে।

এই সংকটের ফলে বেশি বেতনের লোভ দেখিয়ে এক কোম্পানির কর্মী অন্য কোম্পানি ভাগিয়ে নেওয়ার মতো ঘটনাও ঘটছে। 

তবে এই সংকট অনেকের জন্যই শাপে বর হয়ে এসেছে। ২০ বছর ধরে সিনেমা নির্মাণের সঙ্গে জড়িত ভোজতা রুজিকা। 'মিশন ইমপসিবল ৪', 'ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার'-এর মতো সিনেমায় কাজ করেছেন। তিনি মনে করেন, চলচ্চিত্র শিল্পে উন্নতি করার সুযোগ খুঁজছে যারা, তাদের জন্য এ এক সুবর্ণ সুযোগ।

রয়টার্সকে তিনি বলেন, 'লোকে যদি চোখকান খোলা রাখে এবং চলচ্চিত্র শিল্পে কাজ করতে চায়, এখনই তাদের জন্য সেরা সময়।'
 

Related Topics

টপ নিউজ

হলিউড / ইউরোপ / কর্মী সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: সংগৃহীত
    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান
  • ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
    মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

Related News

  • ইউরোপে তেলের চালান বাতিল করেছে সৌদি আরব
  • ইরান যুদ্ধের জেরে ইউরোপে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত ‘সংকটজনক পর্যায়ে’ পৌঁছেছে
  • কারাগারে মারা গেছেন ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ
  • ইউরোপে ‘সংক্ষিপ্ত’ সফরে গিয়ে আড়াই মাস ‘নিখোঁজ’ থাকার পর নিজ দেশে ফিরলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

5
ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
আন্তর্জাতিক

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net