Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে গোলাগুলিতে পুলিশসহ নিহত ১০

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 March, 2021, 10:05 am
Last modified: 23 March, 2021, 11:18 am

Related News

  • পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহকারীকে গুলি করে হত্যা
  • শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
  • খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত
  • ঢাকায় শহীদ মিনার এলাকায় কুপিয়ে ও গুলি করে যুবককে হত্যা
  • বাগেরহাটে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে গোলাগুলিতে পুলিশসহ নিহত ১০

গুলিবর্ষণে পুলিশের এক কর্মকর্তাসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। 
টিবিএস ডেস্ক
23 March, 2021, 10:05 am
Last modified: 23 March, 2021, 11:18 am
ছবি-রয়টার্স

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি সুপারমার্কেটে গুলিবর্ষণে পুলিশের এক কর্মকর্তাসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। 

সোমবার স্থানীয় সময় বেলা তিনটার দিকে ডানভারের উত্তর-পশ্চিমে অবস্থিত কিং সুপার্স গ্রোসারি স্টোরে এ ঘটনা ঘটে।

https://t.co/97inUfT08N— Boulder Police Dept. (@boulderpolice) March 23, 2021

এ ঘটনায় পুলিশ এক সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে।

ঘটনার কয়েক ঘণ্টা পর এক সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ এ তথ্য জানায়। 

এই নিয়ে যুক্তরাষ্ট্রে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার বন্দুক হামলার ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় গত মঙ্গলবার (১৭ মার্চ) তিনটি স্পা সেন্টারে দুর্বৃত্তের গুলিতে ছয় এশীয় নারীসহ আটজন নিহত হন। সন্দেহভাজন একজন হামলাকারীকে (২১) পুলিশি হেফাজতে নেওয়া হয়।   

বোল্ডার শহরের পুলিশ প্রধান ম্যারিস হেরল্ড জানিয়েছেন, কিং সুপার্স গ্রোসারি স্টোরে হামলার ঘটনায় ১০ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে একজন ৫১ বছর বয়সী পুলিশ কর্মকর্তা এরিক ট্যালি। গুলির আওয়াজে ঘটনাস্থলে উপস্থিত হওয়া প্রথম ব্যক্তিই ছিলেন ট্যালি। 

সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে; পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় বন্দুকধারী আহত হয়েছেন বলে মনে করা হচ্ছে।  

সংবাদ সম্মেলনে বোল্ডার পুলিশ বিভাগের কমান্ডার ক্যারি ইয়ামাগুচি বলেছেন, " আজ এখানে যা হয়ে গেল তা অত্যন্ত মর্মান্তিক"। 

তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ইয়ামাগুচি। 

কী কারণে ওই হামলার ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। গোলাগুলির এই ঘটনা লাইভ স্ট্রিমে দেখিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরবর্তীতে তা টেলিভিশন এবং ইউটিউবে প্রচারিত হয়। 

নিজেকে সাংবাদিক হিসাবে পরিচয় দেয়া এবং ভিডিও শেয়ার করা ডিন শিলার নামক একজন প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে জানান, তিনি দোকানটি থেকে বেরিয়ে আসার সময়ই গুলির শব্দ শুনতে পান। পরে তিনি তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। 

কিছুক্ষণ পর পুরো এলাকা পুলিশ ঘিরে রাখে। 

টেলিভিশনে ঘটনাস্থল থেকে সরাসরি সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশ দোকানের কর্মী এবং ক্রেতাদের মাথায় হাত দিয়ে ঘটনাস্থল থেকে বের করে নিয়ে আসছেন। দোকানটির বাইরে একাধিক এম্বুলেন্সের উপস্থিতি দেখা গেছে।   
 

 রয়টার্স অবলম্বনে
 

Related Topics

টপ নিউজ

গুলি করে হত্যা / গোলাগুলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
    দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • ইনফোগ্রাফ: টিবিএস
    পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
    স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

Related News

  • পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহকারীকে গুলি করে হত্যা
  • শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
  • খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত
  • ঢাকায় শহীদ মিনার এলাকায় কুপিয়ে ও গুলি করে যুবককে হত্যা
  • বাগেরহাটে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা

Most Read

1
২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

2
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

3
ইনফোগ্রাফ: টিবিএস
বাংলাদেশ

পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 

4
বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net