Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানে চিকিৎসা সরঞ্জাম পাঠাল ব্রিটেন, ফ্রান্স, জার্মানি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 April, 2020, 12:45 pm
Last modified: 02 April, 2020, 06:06 pm

Related News

  • ইরানের সঙ্গে আলোচনার সময় আমেরিকানদের আর্থিক অবস্থা নিয়ে ‘বিন্দুমাত্র ভাবি না’: ট্রাম্প
  • হরমুজে নিয়ন্ত্রণ জোরদার, ইরানের সঙ্গে জ্বালানি চুক্তি ইরাক-পাকিস্তানের
  • দক্ষিণ লেবাননে ড্রোন যুদ্ধ, অনিশ্চিত হয়ে পড়ছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তির সম্ভাবনা
  • আবারও আক্রান্ত হলে পারমাণবিক বোমা তৈরি করার ইঙ্গিত দিল ইরান
  • হতাশা বাড়ছে ট্রাম্পের, আবার ইরানে হামলা শুরু করতে চান

মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানে চিকিৎসা সরঞ্জাম পাঠাল ব্রিটেন, ফ্রান্স, জার্মানি

মার্চের শুরুতে করোনাভাইরাস মোকাবেলায় ইরানকে ৫ মিলিয়ন ইউরো (৪ মিলিয়ন পাউন্ড) প্যাকেজ এবং এর পাশাপাশি করোনা শনাক্তের কিট ও সুরক্ষামূলক পোশাকসহ চিকিৎসা সরঞ্জাম সরবরাহের ঘোষণা দেয় ইউরোপীয় দেশগুলো।
টিবিএস ডেস্ক
02 April, 2020, 12:45 pm
Last modified: 02 April, 2020, 06:06 pm
ইরানে আনুমানিক ৩,০৩৬ জন এই রোগে মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৪৭, ৫৯৩ জনেরও বেশি মানুষ। ছবি: রয়টার্স

মার্কিন নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে এবার ইরানকে চিকিৎসা সহায়তা পাঠিয়েছে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি। আশা করা হচ্ছে এতে করে ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি থেকে মুক্তি পাওয়া যাবে। 

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইনসটেক্স সিস্টেম ব্যবহার করে একটি লেনদেনের পরে চিকিৎসা সরবরাহ নিরাপদে ইরানে পৌঁছেছে। ২০১৮ সালে ইরানের পারমাণবিক চুক্তি থেকে সরে আসে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এর প্রতিক্রিয়া হিসেবেই এই সিস্টেমটি গড়ে তোলা হয়। টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়। 

মার্চের শুরুতে করোনাভাইরাস মোকাবেলায় ইরানকে ৫ মিলিয়ন ইউরো (৪ মিলিয়ন পাউন্ড) প্যাকেজ এবং এর পাশাপাশি করোনা শনাক্তের কিট ও সুরক্ষামূলক পোশাকসহ  চিকিৎসা সরঞ্জাম সরবরাহের ঘোষণা দেয় ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স।

ধারণা করা হচ্ছে, ভবিষ্যতেও  ইনসটেক্স প্রোগ্রামটি ব্যবহার করতে পারে ব্রিটিশ সরকার, মার্কিন নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে এবং মার্কিন ডলারে লেনদেন এড়িয়ে  চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করবে দেশটি।

ডোনাল্ড ট্রাম্প চুক্তি ত্যাগ করার পর ইরান অভিযোগ করে, মার্কিন নিষেধাজ্ঞা অগ্রাহ্য করার ভয়ে ইউরোপীয় দেশগুলিও ইরান সরকারের সঙ্গে বাণিজ্য লেনদেন বন্ধ করে দিচ্ছে, চুক্তি শেষ করতে ব্যর্থ হচ্ছে। 

এর ফলে, চিকিৎসা সরঞ্জামের দীর্ঘমেয়াদী ঘাটতিতে ভুগতে শুরু করে ইরান। আর এই কারণেই করোনা ভাইরাসে দেশটি এত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

এর প্রতিবাদে ইরান নিজেও চুক্তির বেশ কয়েকটি প্রতিশ্রুতি থেকে সরে আসে গতবছর। এর মধ্যে অন্যতম ছিল ইউরেনিয়াম সরবরাহ।

গত দুই সপ্তাহ ধরে মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় সহায়তা করতে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করার জন্য ইউরোপীয় দেশগুলোকে কূটনৈতিক আক্রমণাত্মক আক্রমণ শুরু করে ইরান।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত, আনুমানিক ৩,০৩৬ জন ইরানে এই রোগে মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৪৭, ৫৯৩ জনেরও বেশি মানুষ।

Related Topics

টপ নিউজ

মার্কিন নিষেধাজ্ঞা / করোনাভাইরাস / ইরান / ব্রিটেন / ফ্রান্স / জার্মানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • ছবি: সংগৃহীত
    ৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি
  • সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
    সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • ইরানের সঙ্গে আলোচনার সময় আমেরিকানদের আর্থিক অবস্থা নিয়ে ‘বিন্দুমাত্র ভাবি না’: ট্রাম্প
  • হরমুজে নিয়ন্ত্রণ জোরদার, ইরানের সঙ্গে জ্বালানি চুক্তি ইরাক-পাকিস্তানের
  • দক্ষিণ লেবাননে ড্রোন যুদ্ধ, অনিশ্চিত হয়ে পড়ছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তির সম্ভাবনা
  • আবারও আক্রান্ত হলে পারমাণবিক বোমা তৈরি করার ইঙ্গিত দিল ইরান
  • হতাশা বাড়ছে ট্রাম্পের, আবার ইরানে হামলা শুরু করতে চান

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি

5
সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
অর্থনীতি

সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net