Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
মামলার শুনানি চলাকালে জুহি চাওলার গান গেয়ে আদালত অবমাননা 

বিনোদন

টিবিএস ডেস্ক
03 June, 2021, 12:25 am
Last modified: 03 June, 2021, 12:33 pm

Related News

  • 'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী
  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ
  • কর্ণফুলী নদীর জায়গা লিজ: চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
  • প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হাইকোর্টের
  • নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আদালত অবমাননার অভিযোগ থেকে বিএনপি নেতা ফজলুর রহমানকে অব্যাহতি

মামলার শুনানি চলাকালে জুহি চাওলার গান গেয়ে আদালত অবমাননা 

ভারতের আদালত সম্পর্কিত গণমাধ্যম লাইভ ল'র প্রতিবেদন সূত্রে জানা যায়, এরপর জুহি ভার্চুয়াল শুনানিতে যুক্ত হওয়া মাত্র ওই ব্যক্তি তার অভিনীত চলচিত্রের জনপ্রিয় গান 'ঘুঙ্ঘাট কি আর মে দিল বাড়কা' গানের কলি গুনগুন করে গাইতে থাকেন। 
টিবিএস ডেস্ক
03 June, 2021, 12:25 am
Last modified: 03 June, 2021, 12:33 pm
ভারতীয় চলচ্চিত্রের এককালের জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলা এখন পরিবেশ সংরক্ষণ নিয়েই বেশি ব্যস্ত থাকেন। ছবি: অভিনেত্রীর টুইটার অ্যাকাউন্ট থেকে গৃহীত

ভারতে ৫জি প্রযুক্তি চালু করার প্রক্রিয়া নিয়ে দিল্লি হাইকোর্টে পিটিশন দায়ের করেন অভিনেত্রী ও পরিবেশ অধিকার কর্মী জুহি চাওলা। অভিযোগের ভার্চুয়াল শুনানি চলাকালে অজ্ঞাত এক ব্যক্তি তিন তিন বার জুহি চাওলা অভিনীত  চলচ্চিত্রের গানের কলি আওড়ে- আদালতের কার্যক্রমে ব্যাঘাত ঘটান। 

হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন ও বেঞ্চ বিষয়টি নিশ্চিত করেছে।   

মামলার শুনানিতে অংশ নিচ্ছিলেন বিচারক জে আর মিধা, এক পর্যায়ে বিরক্ত হয়ে তিনি আদালতের কর্মচারীদের উক্ত ব্যক্তির অনলাইন ফিড বন্ধ করতে বলেন এবং তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ গঠনের নির্দেশ দেন। 

বুধবার শুনানি চলাকালে প্রথমে ওই অজ্ঞাত ব্যক্তিকে বলতে শোনা যায়, "জুহি ম্যাডাম কোথায়? তাকে এখানে দেখছি না কেন?" 

ভারতের আদালত সম্পর্কিত গণমাধ্যম লাইভ ল'র প্রতিবেদন সূত্রে জানা যায়, এরপর জুহি ভার্চুয়াল শুনানিতে যুক্ত হওয়া মাত্র ওই ব্যক্তি তার অভিনীত চলচিত্রের জনপ্রিয় গান 'ঘুঙ্ঘাট কি আর মে দিল বাড়কা' গানের কলি গুনগুন করে গাইতে থাকেন। 

১৯৯৩ সালে জুহি চাওলার সুপারহিট চলচ্চিত্র 'হাম হে রাহি পেয়ার কে' চলচ্চিত্রে গান ছিল এটি। 

গান গাওয়া ব্যক্তিকে যখন চিহ্নিত করা যাচ্ছিল না, তখনই বিচারক মিধা অডিও ফিড মিউট করার নির্দেশ দেন। এসময়, জুহির আইনজীবী দীপক খোসিয়া বলেন, "আমি আশা করি, বিবাদী পক্ষ শুনানিতে ব্যাঘাত ঘটনোর জন্যেই ইচ্ছে করে এমনটা করছেন না।" কিন্তু, তারপরও ওই ব্যক্তি জুহি চাওলা অভিনীত অন্যান্য চলচিত্রের গান গাইতে থাকেন।  

Hearing before Delhi HC on actress Juhi Chawla petition challenging the roll-out of 5G services in India interrupted because someone who got into the virtual hearing started singing songs from Juhi Chawla's movies. @iam_juhi #DelhiHighCourt pic.twitter.com/u7Rfkw2cmS— Pushpendra Singh Bhadoriya (@PushpendraAdvoc) June 2, 2021

এরপর, বিচারক আর ধৈর্য রাখতে পারেননি, এবং তিনি বলেন, 'অবিলম্বে এই ব্যক্তিকে চিহ্নিত করে তার বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ পাঠানো হোক'।  

বিচারক হাইকোর্টের তথ্য প্রযুক্তি বিভাগকে এই তদন্তের ভার দেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিল্লি পুলিশকে ওই ব্যক্তির সম্পর্কে সকল তথ্য দিতে বলেন।  

অভিনেত্রী জুহি চাওলাও তার সামাজিক মাধ্যমে ওই শুনানির একটি লিঙ্ক পোস্ট করেছেন। 
 
Hum...tum aur 5G! ??

If you do think this concerns you in anyway, feel free to join our first virtual hearing conducted at Delhi High Court, to be held on 2nd June, 10.45 AM onwards ? Link in my bio. https://t.co/dciUrpvrq8— Juhi Chawla (@iam_juhi) June 1, 2021

Related Topics

টপ নিউজ

আদালত অবমাননা / জুহি চাওলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
    মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
    মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

Related News

  • 'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী
  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ
  • কর্ণফুলী নদীর জায়গা লিজ: চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
  • প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হাইকোর্টের
  • নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আদালত অবমাননার অভিযোগ থেকে বিএনপি নেতা ফজলুর রহমানকে অব্যাহতি

Most Read

1
মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
অর্থনীতি

মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

4
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

5
মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
অর্থনীতি

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net