Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হাইকোর্টের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 January, 2026, 04:25 pm
Last modified: 25 January, 2026, 04:32 pm

Related News

  • সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার ও হয়রানি না করার আদেশ বহাল
  • হাইকোর্টে ১১ কার্যদিবসে ৫০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তি
  • সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের
  • মহেশখালীতে গাছ কেটে সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা
  • মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাইলে আকাশ ভেঙে পড়বে না: কলকাতা হাইকোর্ট   

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হাইকোর্টের

এ সংক্রান্ত এক আবেদনের ওপর শুনানি নিয়ে রবিবার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এ রুল জারি করে।
টিবিএস রিপোর্ট
25 January, 2026, 04:25 pm
Last modified: 25 January, 2026, 04:32 pm
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ছবি: সংগৃহীত

নির্দেশনা অনুযায়ী নতুন একটি রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন নিষ্পত্তি না করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ কেন আনা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক আবেদনের ওপর শুনানি নিয়ে রবিবার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এ রুল জারি করে। আগামী চার সপ্তাহের মধ্যে সিইসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনকারী মোহাম্মদ ইউনুছ আলী আকন্দ নিজে আদালত অবমাননার আবেদনের পক্ষের শুনানি করেছেন।

অভিযোগ থেকে জানা যায়, 'কৃষক শ্রমিক জনতা পার্টি' নামে একটি নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। কিন্তু নির্বাচন কমিশন দীর্ঘ সময়েও সেই আবেদন নিষ্পত্তি করেনি। 

কমিশনের এই নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হন। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২৭ অগাস্ট হাইকোর্ট এক আদেশে রাজনৈতিক দলটির নিবন্ধনের আবেদন দ্রুত নিষ্পত্তি করতে সিইসিকে নির্দেশ দিয়েছিলেন।

ইউনুছ আলী বলেন, 'আমি একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করেছিলাম। কমিশন আমার আবেদন গ্রহণ না করায় পরবর্তীতে পুনরায় দরখাস্ত দিই। তাতেও সাড়া না পেয়ে হাইকোর্টে রিট করি।'

তিনি বলেন, 'রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট আমার রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনটি গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। কিন্তু সেই আদেশ এখনও পালন করা হয়নি।'

তিনি আরও বলেন, 'হাইকোর্টের আদেশ অমান্য করায় আমি আদালত অবমাননার মামলা দায়ের করি। আজ শুনানি শেষে আদালত প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের বিরুদ্ধে কেন আদালত অবমাননার কার্যক্রম গ্রহণ করা হবে না—সে বিষয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন।'

নিজের রাজনৈতিক দলের বিষয়ে তিনি জানান, 'কৃষক শ্রমিক জনতা পার্টি'- নামের এই দলটির আহ্বায়ক তিনি।

Related Topics

টপ নিউজ

প্রধান নির্বাচন কমিশনার / হাইকোর্ট / রুল জারি / আদালত অবমাননা / এ এম এম নাসির উদ্দীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • কোলাজ: টিবিএস
    উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

Related News

  • সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার ও হয়রানি না করার আদেশ বহাল
  • হাইকোর্টে ১১ কার্যদিবসে ৫০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তি
  • সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের
  • মহেশখালীতে গাছ কেটে সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা
  • মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাইলে আকাশ ভেঙে পড়বে না: কলকাতা হাইকোর্ট   

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

3
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

4
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

5
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net