Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে নয়: হাইকোর্ট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 January, 2026, 09:20 pm
Last modified: 11 January, 2026, 09:28 pm

Related News

  • সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় গঠনে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
  • অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ
  • হামের প্রাদুর্ভাব রোধের ব্যর্থতা অনুসন্ধানে কেন কমিশন গঠন নয়, হাইকোর্টের রুল
  • হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ কেন অবৈধ ঘোষণা করা হবে না: হাইকোর্টের রুল
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে

সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে নয়: হাইকোর্ট

রুলে পারিবারিক জীবন রক্ষার বৃহৎ স্বার্থে বহুবিবাহ আইনের বিষয়ে প্রয়োজনীয় নীতিমালা কেন করা হবে না, তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে, স্ত্রীদের মধ্যে সমঅধিকার নিশ্চিত করা ছাড়া আইন অনুসারে বহু বিবাহের অনুমতির বর্তমান প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছিলেন আদালত।
টিবিএস রিপোর্ট
11 January, 2026, 09:20 pm
Last modified: 11 January, 2026, 09:28 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

কোনো ব্যক্তির আগের বিয়ে বহাল থাকা অবস্থায় সালিশি কাউন্সিলের লিখিত পূর্বানুমতি ছাড়া পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না— মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের এমন বিধান বহাল রেখেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত একটি রিট আবেদনের প্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেছেন। সম্প্রতি এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে।

আদালতের পর্যবেক্ষণ ও প্রেক্ষাপট

২০২১ সালের ১৩ ডিসেম্বর মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর বহুবিবাহ সংক্রান্ত ৬ নম্বর ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। ওই আবেদনের প্রাথমিক শুনানি শেষে ২০২২ সালের ৫ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করেছিলেন।

রুলে পারিবারিক জীবন রক্ষার বৃহৎ স্বার্থে বহুবিবাহ আইনের বিষয়ে প্রয়োজনীয় নীতিমালা কেন করা হবে না, তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে, স্ত্রীদের মধ্যে সমঅধিকার নিশ্চিত করা ছাড়া আইন অনুসারে বহু বিবাহের অনুমতির বর্তমান প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছিলেন আদালত।

গত বছরের ২০ আগস্ট এই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে তা খারিজ করে দেন হাইকোর্ট। এর ফলে ১৯৬১ সালের আইনের ওই বিধানটিই বহাল থাকল।

আইনে যা বলা হয়েছে

মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ৬ ধারায় বহুবিবাহের বিষয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আইনের এই ধারার উপধারাগুলো নিম্নরূপ:

১) কোনো ব্যক্তির বিবাহ বলবৎ থাকাকালে তিনি সালিশি কাউন্সিলের লিখিত পূর্বানুমতি ব্যতীত কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না। এই অনুমতি ছাড়া অনুষ্ঠিত কোনো বিবাহ ১৯৭৪ সালের মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রেশন) আইনের অধীনে নিবন্ধিত হবে না।

২) অনুমতির জন্য নির্ধারিত ফি-সহ চেয়ারম্যানের কাছে আবেদন করতে হবে। সেখানে প্রস্তাবিত বিবাহের কারণ এবং বর্তমান স্ত্রী বা স্ত্রীগণের সম্মতি নেওয়া হয়েছে কি না, তা উল্লেখ করতে হবে।

৩) আবেদন পাওয়ার পর চেয়ারম্যান আবেদনকারী ও বর্তমান স্ত্রী বা স্ত্রীগণের প্রত্যেককে একজন করে প্রতিনিধি মনোনীত করতে বলবেন। এই প্রতিনিধিদের নিয়ে গঠিত সালিশি কাউন্সিল যদি প্রস্তাবিত বিবাহটি 'প্রয়োজনীয় ও ন্যায়সংগত' মনে করে, তবেই নির্দিষ্ট শর্তে অনুমতি দিতে পারবে।

৪) সালিশি কাউন্সিল তাদের সিদ্ধান্তের কারণ লিপিবদ্ধ করবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ কোনো পক্ষ নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সহকারী জজের কাছে পুনর্বিবেচনার (রিভিশন) আবেদন করতে পারবেন। এক্ষেত্রে সহকারী জজের সিদ্ধান্তই চূড়ান্ত হবে এবং এর বৈধতা নিয়ে অন্য কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না।

৫) সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হলে:

(ক) তিনি বর্তমান স্ত্রী বা স্ত্রীগণের তলবি ও স্থগিত দেনমোহরের সম্পূর্ণ টাকা তৎক্ষণাৎ পরিশোধ করতে বাধ্য থাকবেন। টাকা পরিশোধ না করলে তা বকেয়া ভূমি রাজস্ব হিসেবে আদায় করা হবে।

(খ) অপরাধী সাব্যস্ত হলে তিনি এক বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা দশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

রিটকারীর যুক্তি

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান। তিনি আদালতে যুক্তি দিয়েছিলেন যে, এই বিধানের মাধ্যমে নারীর সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। তিনি বলেন, 'ইসলামী আইনে চারজন স্ত্রী রাখার কথা বলা হলেও সেখানে সবার প্রতি সমান সুবিচারের কঠোর নির্দেশ রয়েছে। আইনের এই বিধানের মাধ্যমে শুধু বিয়ের অংশটুকুই নেওয়া হয়েছে, কিন্তু সুবিচার নিশ্চিত করার পর্যাপ্ত রক্ষাকবচ রাখা হয়নি।'

অ্যাডভোকেট ইশরাত হাসান আরও উল্লেখ করেন, বর্তমানে চেয়ারম্যানের কাছে আবেদনকারীর আর্থিক সংগতি যাচাই করার পর্যাপ্ত সুযোগ নেই। মালয়েশিয়ায় এই প্রক্রিয়া আদালতের মাধ্যমে সম্পন্ন হয় এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয়। এছাড়া বর্তমানে কোনো চেয়ারম্যান নিজে বিয়ে করতে চাইলে নিজেকেই নিজে অনুমতি দেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

হাইকোর্টের এই রায়ের ফলে বর্তমান আইনটি বহাল থাকলেও, আইনজীবী ইশরাত হাসান জানিয়েছেন যে তারা এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবেন।
 
Related Topics

টপ নিউজ

বহুবিবাহ / মুসলিম পারিবারিক আইন / স্ত্রী / হাইকোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

Related News

  • সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় গঠনে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
  • অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ
  • হামের প্রাদুর্ভাব রোধের ব্যর্থতা অনুসন্ধানে কেন কমিশন গঠন নয়, হাইকোর্টের রুল
  • হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ কেন অবৈধ ঘোষণা করা হবে না: হাইকোর্টের রুল
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

6
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net