Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 23, 2026
'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 June, 2026, 03:55 pm
Last modified: 22 June, 2026, 03:55 pm

Related News

  • অপ্রতিম হত্যা মামলা: আসামিদের পক্ষে লড়বেন না কুমিল্লার কোনো আইনজীবী
  • আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, ঘটনার সময় বাসায় ছিলাম না: গাজী নজরুল
  • অপ্রতিম হত্যা: দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি, কারাগারে প্রেরণ
  • ৩৫ হাজার কোটি টাকা আদায়ে রাজস্ব-সংক্রান্ত ৬ হাজার মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বলেন, ইনুর এ বক্তব্য আদালতকে ‘হুমকি’ দেওয়ার শামিল এবং এটি আদালত অবমাননার পর্যায়ে পড়তে পারে।
টিবিএস রিপোর্ট
22 June, 2026, 03:55 pm
Last modified: 22 June, 2026, 03:55 pm
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস

সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আদালতকে জানিয়েছেন, তিনি কারাগারে দুটি খাতা, "একটি লাল ও আরেকটি সবুজ" রেখেছেন, যেখানে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিস্তারিত তথ্য, কোন আদালত কোন আদেশ দিচ্ছেন, তার সবকিছুর হিসাব সংরক্ষণ করছেন।

আজ সোমবার (২২ জুন) রাজধানীর বংশাল থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানির জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে হাজির করা হলে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ইনুর এ বক্তব্য আদালতকে 'হুমকি' দেওয়ার শামিল এবং এটি আদালত অবমাননার পর্যায়ে পড়তে পারে।

তিনি বলেন, ইনু বলেছেন, কোন আদালত কী আদেশ দিচ্ছেন এবং কোন আইনজীবী আদালতে কী বলছেন, তার সবকিছুর রেকর্ড তিনি সংরক্ষণ করছেন। আদালত তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন এবং আদালত অবমাননার বিষয়ে পরে আদেশ দেবেন।

এর আগে, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়।

শুনানির আগে আদালতের হাজতখানায় দীর্ঘ সময় অপেক্ষা করানো নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। ইনু দাবি করেন, বিচার বিভাগ এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি শাখা হিসেবে পরিচালিত হচ্ছে। একই সঙ্গে তিনি জানান, তিনি এসব বিষয়ে বিস্তারিত নোট সংরক্ষণ করছেন। শুনানি শেষে আদালত ইনু ও মেনন উভয়কে মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। 

তবে ইনুর বক্তব্য আদালত অবমাননার শামিল কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আদালত সুত্রে জানা গেছে। 

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল মোড়ে নাজিমউদ্দীন রোডে একটি মিছিলে অংশ নেওয়ার সময় বাদী মো. মোখলেছিন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় মোখলেছিন বাদী হয়ে গত বছরের ১ জানুয়ারি একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

Related Topics

টপ নিউজ

হাসানুল হক ইনু / সাবেক তথ্যমন্ত্রী / লাল-সবুজ খাতা / মামলার হিসাব রাখছেন / হুমকি / আইনজীবী / আদালত / আদালত অবমাননা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: টিবিএস
    জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের
  • সোনালী ব্যাংক পিএলসি। ফাইল ছবি: সংগৃহীত
    বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
    সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
  • ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি। ছবি: সংগৃহীত
    আমাদের নতুন অস্ত্র ‘বিশ্বকে চমকে দেবে’: ইরান
  • ফাইল ছবি
    পরিদর্শন প্রতিবেদন ও শোকজের জবাবে এমডি-ক্যামেলকোর যৌথ স্বাক্ষর বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    সুতা ও কাপড় আমদানিতে পূর্বানুমতি নেওয়ার নিয়ম বাতিল করল সরকার

Related News

  • অপ্রতিম হত্যা মামলা: আসামিদের পক্ষে লড়বেন না কুমিল্লার কোনো আইনজীবী
  • আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, ঘটনার সময় বাসায় ছিলাম না: গাজী নজরুল
  • অপ্রতিম হত্যা: দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি, কারাগারে প্রেরণ
  • ৩৫ হাজার কোটি টাকা আদায়ে রাজস্ব-সংক্রান্ত ৬ হাজার মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে

Most Read

1
প্রতীকী। ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের

2
সোনালী ব্যাংক পিএলসি। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা

3
সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি

4
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমাদের নতুন অস্ত্র ‘বিশ্বকে চমকে দেবে’: ইরান

5
ফাইল ছবি
অর্থনীতি

পরিদর্শন প্রতিবেদন ও শোকজের জবাবে এমডি-ক্যামেলকোর যৌথ স্বাক্ষর বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

সুতা ও কাপড় আমদানিতে পূর্বানুমতি নেওয়ার নিয়ম বাতিল করল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net