Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
ভ্যাকসিন নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 August, 2020, 12:40 pm
Last modified: 22 August, 2020, 12:42 pm

Related News

  • ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ২০২৬ সালের মধ্যেই তীব্র বায়ুদূষণ নির্মূল করতে চায় চীন
  • আজ আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ না পাওয়ায় থমকে আছে বাংলাদেশের ভ্যাকসিন রপ্তানির স্বপ্ন
  • কী হবে যদি...আগামী শুক্রবার জাতিসংঘ ভেঙে দেওয়া হয়? যা বলছেন বিশেষজ্ঞরা

ভ্যাকসিন নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অফিসের সিনিয়র কর্মকর্তা ক্যাথেরিন স্মলউড জানান, ভ্যাকসিন সম্বন্ধীয় বিভিন্ন ধাপ ও প্রয়োজনীয় নিয়মাবলি নিয়ে রাশিয়ার সাথে আলোচনা করছে সংস্থাটি।
টিবিএস ডেস্ক
22 August, 2020, 12:40 pm
Last modified: 22 August, 2020, 12:42 pm

রাশিয়ার তৈরি 'স্পুটনিক- ভি' ভ্যাক্সিন নিয়ে দেশটির সঙ্গে আলোচনা শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

গত সপ্তাহে বিশ্বের প্রথম দেশ হিসেবে ভ্যাকসিন নিবন্ধনের ঘোষণা দেয় রাশিয়া। ভ্যাকসিন কার্যকর প্রমাণের জন্য প্রয়োজনীয় সব পরীক্ষার স্তর পার করার আগেই এই ঘোষণা আসে। দাবী করা হয় ভ্যাকসিনটি কোভিড-১৯ এর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে। তবে এর স্বপক্ষে প্রয়োজনীয় প্রমাণ সরবরাহ করা হয়নি।

ভ্যাকসিনের নিবন্ধনের পর গত বৃহস্পতিবার ঘোষণা দেয়া হয়, ভ্যাকসিনটির বড় পর্যায়ে টেস্টিং এর জন্য বিদেশি গবেষকদের সমন্বয়ে ৪০ হাজার  মানুষকে পরীক্ষামূলকভাবে ভ্যাকসিন দেয়া হবে।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অফিসের সিনিয়র কর্মকর্তা ক্যাথেরিন স্মলউড জানান, ভ্যাকসিন সম্বন্ধীয় বিভিন্ন ধাপ ও প্রয়োজনীয় নিয়মাবলি নিয়ে রাশিয়ার সাথে আলোচনা করছে সংস্থাটি। 

তিনি বলেন, 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাশিয়ার সম্ভাব্য টিকা কীভাবে মূল্যায়ন করবে, তা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।'

সংস্থাটির ইউরোপের আঞ্চলিক পরিচালক হ্যানস ক্লুগ বলেন, 'সম্ভাব্য যেকোনো ভ্যাকসিনই আশার আলো দেখায়। তবে এর অনুমোদনের জন্য সব ভ্যাকসিনকেই সঠিকভাবে ক্লিনিক্যাল ট্রায়ালের নিয়ম অনুসরণ করতে হবে।'

তিনি আরও বলেন, 'ইউরোপের দেশগুলো বর্তমানে কোভিড-১৯ সম্বন্ধীয় প্রয়োজনীয় তথ্য ও সতর্ক ব্যবস্থা সম্পর্কে সচেতন হওয়ায় কঠোর লকডাউন ছাড়াই মহামারি মোকাবেলা করতে পারবে।'

ক্লুগ সাংবাদিকদের বলেন, 'দেশজুড়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার কারণে আমরা আগের চেয়ে অনেক সুবিধাজনক অবস্থানে আছি। অর্থনীতিকে সচল রেখে ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখেই আমরা এই ভাইরাস মোকাবেলা করতে পারবো।'

নিউ ইয়র্ক টাইমসের গত বুধবারের একটি প্রতিবেদনে জানানো হয়, ফুড অ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন জরুরি ভিত্তিতে করোনাভাইরাস চিকিৎসায় প্লাজমার ব্যবহার স্থগিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তের ব্যাপারে বলেন 'এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে। আমি প্লাজমা চিকিৎসার কার্যকর প্রতিক্রিয়া আছে শুনেছি।'
 
বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা দ্রুতগতিতে ভ্যাক্সিন অনুমোদন দেয়া এবং প্রমাণ ছাড়া বিভিন্ন চিকিৎসা চালানোর ব্যাপারে উদ্বেগ প্রকাশ করছেন। ইতোপূর্বেও ট্রাম্প করোনাভাইরাস চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন, ব্লিচসহ বিভিন্ন উপকরণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। 

দিল্লির রাজ্য সরকারের চালানো একটি জরিপের পর, ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দিল্লির ৩০ শতাংশ মানুষ ইতোমধ্যেই আক্রান্ত হয়েছে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জেইন বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমরা দেখেছি দিল্লির ২৯.১ শতাংশ মানুষের দেহে এন্টিবডি আছে। অর্থাৎ তারা আক্রান্ত হয়ে সেরেও উঠেছেন।'

দিল্লির জনসংখ্যা প্রায় ২০ মিলিয়ন এবং এপর্যন্ত রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ১৪০,৭৬৭। এই জরিপের ফলাফলের সাথে মুম্বাই ও পুনের ফলাফলেরও সাদৃশ্য আছে।

আক্রান্তের সংখ্যায় এশিয়ার মধ্যে ভারতের স্থান প্রথম, এছাড়াও বিশ্বের সর্বাধিক আক্রান্ত দেশগুলোর তালিকায় ভারতের স্থান তৃতীয়।

এদিকে বেলজিয়াম ঘোষণা দিয়েছে, তারা ১ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে যাচ্ছে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী সোফি উইলমেস বলেন, 'দ্বিতীয় দফায় সংক্রমণ রোধ করাই আমাদের লক্ষ্য। তবে আমাদের বর্তমান অবস্থার উন্নতি হচ্ছে। তাই শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া এখন গুরুত্বপূর্ণ।'
 
সম্প্রতি বেলজিয়ামের নতুন আক্রান্তের সংখ্যা কমে এসেছে। তবে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদর দফতর ও দেশটির রাজধানী ব্রাসেলসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের সর্বাধিক মৃত্যহারের দেশগুলোর মধ্যে আছে বেলজিয়াম। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা ৯,৯৫৯।  
 

Related Topics

টপ নিউজ

রাশিয়ার কোভিড-১৯ ভ্যাকসিন / বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ২০২৬ সালের মধ্যেই তীব্র বায়ুদূষণ নির্মূল করতে চায় চীন
  • আজ আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ না পাওয়ায় থমকে আছে বাংলাদেশের ভ্যাকসিন রপ্তানির স্বপ্ন
  • কী হবে যদি...আগামী শুক্রবার জাতিসংঘ ভেঙে দেওয়া হয়? যা বলছেন বিশেষজ্ঞরা

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net