Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 20, 2026
বেলারুশে বিমানের গতিপথ ঘুরিয়ে সাংবাদিক আটকের ঘটনায় যুক্তরাষ্ট্র-ইউরোপে নিন্দার ঝড়

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 May, 2021, 12:55 pm
Last modified: 24 May, 2021, 12:58 pm

Related News

  • সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুঃখ প্রকাশ
  • ভুয়া ওয়ারেন্টে সাংবাদিককে আটক, ১৮ ঘণ্টা পর আদালত থেকে মুক্তি
  • সাংবাদিকদের জামিন না মেলায় গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • অবিলম্বে আনিস আলমগীরকে মুক্তি দিতে সিপিজে’র আহ্বান

বেলারুশে বিমানের গতিপথ ঘুরিয়ে সাংবাদিক আটকের ঘটনায় যুক্তরাষ্ট্র-ইউরোপে নিন্দার ঝড়

রোববার বেলারুশের প্রভাবশালী টেলিগ্রাম চ্যানেল নেক্সটা এবং নেক্সটা লাইভের সাবেক সম্পাদক রোমান প্রোতাসেভিচকে আটক করে বেলারুশ পুলিশ।
টিবিএস ডেস্ক
24 May, 2021, 12:55 pm
Last modified: 24 May, 2021, 12:58 pm
ছবি: সংগৃহীত

বেলারুশে বিরোধী মতাবলম্বী সাংবাদিককে আটক করার জন্য জোর করে ফ্লাইট ঘুরিয়ে বিমান অবতরণে বাধ্য করার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। 

ইউরোপীয় ইউনিয়নের নেতাদের তিরষ্কারের পর এবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ঘটনার নিন্দা জানান।

রোববার বেলারুশের প্রভাবশালী টেলিগ্রাম চ্যানেল নেক্সটা এবং নেক্সটা লাইভের সাবেক সম্পাদক রোমান প্রোতাসেভিচকে আটক করে বেলারুশ পুলিশ।

দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর নির্দেশে বিমানে বোমা থাকার কথা বলে লিথুয়ানিয়াগামী রায়ানেয়ার এফআর৪৯৭৮ ফ্লাইটের গতিপথ ঘুরিয়ে মিনস্কে ফেরত আনা হয়। 

প্রেসিডেন্টের নির্দেশে দ্রুত বিমানটির অবতরণে যুদ্ধজাহাজ মিগ-২৯ পাঠানো হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘটনার নিন্দা জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন বলেন, "ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্য রাষ্ট্রের মধ্যকার একটি ফ্লাইট জোর করে ঘুরিয়ে মিনস্কে এনে সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে নামানো এবং গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। আমরা দ্রুত তার মুক্তি চাই।"

এর আগে ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দও ঘটনায় নিন্দা জ্ঞাপন করেন। সাংবাদিক এবং ব্লগার রোমান প্রোতাসেভিচকে আটকের ঘটনাকে তারা 'রাষ্ট্রীয় সন্ত্রাস এবং অপহরণ' হিসেবে উল্লেখ করেন। গ্রিসের এথেন্স থেকে লিথুয়ানিয়ার ভিলনিয়াসগামী ফ্লাইটটির গতিপথ ঘোরানোর দায়ে বেলারুশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সোমবার বৈঠকে বসতে চলেছেন ইউরোপীয়ান নেতারা।

  • সূত্র: সিএনএন 

Related Topics

টপ নিউজ

বেলারুশ / সাংবাদিক আটক / সাংবাদিক গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ
  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
    শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুঃখ প্রকাশ
  • ভুয়া ওয়ারেন্টে সাংবাদিককে আটক, ১৮ ঘণ্টা পর আদালত থেকে মুক্তি
  • সাংবাদিকদের জামিন না মেলায় গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • অবিলম্বে আনিস আলমগীরকে মুক্তি দিতে সিপিজে’র আহ্বান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ

2
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

5
শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net