Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
বিশ্বের বৃহত্তম হিমবাহে ভাঙন, বিপদ সংকেত বাংলাদেশের জন্যও  

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
22 May, 2021, 11:15 am
Last modified: 22 May, 2021, 11:27 am

Related News

  • ‘পৃথিবীর সবচেয়ে নির্জন স্থান’: সেই বরফসাগর, যা অনুপ্রেরণা দিয়েছিল ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’- এর স্রষ্টাকে
  • অ্যান্টার্কটিকায় বরফ গলে পাওয়া গেল ৬৬ বছর আগে নিখোঁজ গবেষকের মরদেহ
  • বৈশ্বিক উষ্ণায়নে আফ্রিকার পরিবেশবান্ধব স্থাপত্যশৈলী
  • যেভাবে হিমবাহ ধসে গিয়ে নিশ্চিহ্ন হয়ে গেল সুইজারল্যান্ডের একটি গ্রাম
  • ২০২৪ সালে আগুনে বিশ্বে বন ধ্বংসের হার রেকর্ড সর্বোচ্চ, দাবানলে আমাজনে ধ্বংস ৬০% বন

বিশ্বের বৃহত্তম হিমবাহে ভাঙন, বিপদ সংকেত বাংলাদেশের জন্যও  

হিমবাহ ভাঙনে ধীরে ধীরে বাড়তে পারে সমুদ্রের পানির স্তর। সংকটে পড়তে পারে দক্ষিণবঙ্গ, বাংলাদেশসহ বিশ্বের তাবত উপকূলবর্তী এলাকা। 
হিন্দুস্তান টাইমস
22 May, 2021, 11:15 am
Last modified: 22 May, 2021, 11:27 am
ছবি-রয়টার্স

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাবে বিশালাকার ভাঙন দেখা দিয়েছে বিশ্বের বৃহত্তম হিমবাহতে। অ্যান্টার্কটিকার সবচেয়ে বড় হিমবাহ ভেঙে যাওয়ার এই ছবি ধরা পড়েছে স্যাটেলাইটের মাধ্যমে।

হিমবাহ ভাঙনে ধীরে ধীরে বাড়তে পারে সমুদ্রের পানির স্তর। সংকটে পড়তে পারে দক্ষিণবঙ্গ, বাংলাদেশসহ বিশ্বের তাবত উপকূলবর্তী এলাকা। 

আইসবার্গ A-76-এর বিশাল ভাঙনের ছবি শেয়ার করেছে ইউরোপীয় স্পেস এজেন্সি। স্যাটেলাইটে উঠে এসেছে সেই বিশাল বিচ্ছিন্ন অংশের ছবি। 

অ্যান্টার্কটিকার রোন আইস শেল্ফের পশ্চিম দিকের হিমবাহে এ ভাঙন দেখা গেছে। এখন মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে সেই বিশাল বরফ খন্ড পশ্চিম অ্যান্টার্কটিকার ওয়েডডেল সাগরে ভাসছে। 

ফাইল ছবি : রয়টার্স

খন্ডটির আকারও নেহাত কম নয়। হিমবাহের ভেঙে পড়া অংশটি দৈর্ঘ্যে প্রায় ১৭০ কিলোমিটার লম্বা এবং প্রস্থ প্রায় ২৫ কিলোমিটার। অর্থাৎ আকারে নিউইয়র্কের লং আইল্যান্ডের চেয়েও এটি বড়।   

উষ্ণায়নের ফলে হিমবাহের এই অংশে বরফ গলে গিয়েই এমনটা হয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগেও গত বছর আইসবার্গ A-68A নামে একটি বরফের বিশাল খন্ড বিচ্ছিন্ন হয়েছিল অ্যান্টার্কটিকায়। এতদিন এটিই ছিল বিশ্বের বৃহত্তম ভাসমান বরফের খন্ড। 

পরিবেশবিদদের মতে, বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ক্রমেই গলছে দুই মেরুর হিমবাহের বরফ। আর সেই হিমবাহের বরফ গলা পানি মিশছে সমুদ্রে। প্রতিনিয়ত বেড়ে চলেছে বিশ্বজুড়ে সমুদ্রের জলস্তর। আপাতভাবে এই বৃদ্ধি সামান্য মনে হতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদে এর প্রভাব হতে পারে ভয়ংকর। সমুদ্রের পানির স্তর থেকে খুব বেশি উঁচু নয়, এমন স্থান ধীরে ধীরে জলমগ্ন হতে পারে। ফলে বিশ্বের উপকূলবর্তী শহরগুলোতে সংকটের পরিস্থিতি তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়। পরিবেশবিদদের এই তালিকায় রয়েছে দক্ষিণবঙ্গ, বাংলাদেশের নামও।    
 
Related Topics

টপ নিউজ

হিমবাহ / হিমবাহ ক্ষয় / বৈশ্বিক উষ্ণায়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

Related News

  • ‘পৃথিবীর সবচেয়ে নির্জন স্থান’: সেই বরফসাগর, যা অনুপ্রেরণা দিয়েছিল ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’- এর স্রষ্টাকে
  • অ্যান্টার্কটিকায় বরফ গলে পাওয়া গেল ৬৬ বছর আগে নিখোঁজ গবেষকের মরদেহ
  • বৈশ্বিক উষ্ণায়নে আফ্রিকার পরিবেশবান্ধব স্থাপত্যশৈলী
  • যেভাবে হিমবাহ ধসে গিয়ে নিশ্চিহ্ন হয়ে গেল সুইজারল্যান্ডের একটি গ্রাম
  • ২০২৪ সালে আগুনে বিশ্বে বন ধ্বংসের হার রেকর্ড সর্বোচ্চ, দাবানলে আমাজনে ধ্বংস ৬০% বন

Most Read

1
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

2
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

3
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

4
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

5
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

6
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net