Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
অ্যান্টার্কটিকায় বরফ গলে পাওয়া গেল ৬৬ বছর আগে নিখোঁজ গবেষকের মরদেহ

আন্তর্জাতিক

সিএনএন
13 August, 2025, 02:20 pm
Last modified: 13 August, 2025, 02:23 pm

Related News

  • পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা
  • ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’
  • অ্যান্টার্কটিকায় উষ্ণতা বাড়ায় নির্ধারিত সময়ের আগেই প্রজনন মৌসুম শুরু করছে পেঙ্গুইনরা
  • ‘পৃথিবীর সবচেয়ে নির্জন স্থান’: সেই বরফসাগর, যা অনুপ্রেরণা দিয়েছিল ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’- এর স্রষ্টাকে
  • ১৫ লাখ বছরের পুরোনো বরফ গলিয়ে জলবায়ুর গোপন তথ্য খুঁজবেন বিজ্ঞানীরা

অ্যান্টার্কটিকায় বরফ গলে পাওয়া গেল ৬৬ বছর আগে নিখোঁজ গবেষকের মরদেহ

১৯৫৯ সালে সাউথ শেটল্যান্ড দ্বীপপুঞ্জের কিং জর্জ দ্বীপে হিমবাহে আরোহণের সময় প্রায় ১০০ ফুট গভীর ফাঁদে পড়ে নিখোঁজ হন ব্রিটিশ গবেষক ডেনিস বেল। প্রথমে তিনি বেঁচে ছিলেন বলে ধারণা করা হলেও তৎকালীন উদ্ধার অভিযান ব্যর্থ হলে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
সিএনএন
13 August, 2025, 02:20 pm
Last modified: 13 August, 2025, 02:23 pm
অ্যান্টার্কটিকায় কাজ করার সময় ডেনিস বেল (বাম)ও তার সহকর্মী। ছবি: ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে

৬৬ বছর আগে অ্যান্টার্কটিকায় নিখোঁজ হওয়া ব্রিটিশ গবেষক ডেনিস বেলের মৃতদেহ উদ্ধার করেছে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে (বিএএস)।

ডেনিস বেল তখন মাত্র ২৫ বছর বয়সী। ১৯৫৯ সালের ২৬ জুলাই সাউথ শেটল্যান্ড দ্বীপপুঞ্জের কিং জর্জ দ্বীপে অবস্থিত ইকোলজি হিমবাহে আরোহণের সময় প্রায় ১০০ ফুট গভীর ফাঁদে পড়ে তিনি নিখোঁজ হন। প্রথমে তিনি বেঁচে ছিলেন বলে ধারণা করা হলেও তৎকালীন উদ্ধার অভিযান ব্যর্থ হলে তার আর কোনো সন্ধান মেলেনি।

বিএএস জানায়, চলতি বছরের জানুয়ারি মাসে বরফ গলে যাওয়ার কারণে হিমবাহের নিচে চাপা থাকা পাথরের মাঝে তার মৃতদেহ ও শতাধিক ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করে পোল্যান্ডের একটি গবেষণা কেন্দ্রের দল।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছিল খোদাই করা লেখাযুক্ত একটি ঘড়ি, একটি সুইডিশ ছুরি, রেডিও সরঞ্জাম এবং স্কি পোল। ডিএনএ পরীক্ষায় তার ভাই ডেভিড বেল ও বোন ভ্যালারি কেলির সঙ্গে মিল পাওয়া গেছে।

বেল ১৯৫৮ সালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ডিপেনডেন্সিস সার্ভেতে (বর্তমান ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের পূর্বসূরি) একজন আবহাওয়া বিজ্ঞানী হিসেবে যোগ দেন। এর আগে তিনি রয়েল এয়ার ফোর্সে কাজ করতেন এবং নতুন অভিযানের জন্য এই কাজে যুক্ত হন।

ডেনিস বেল তখন কিং জর্জ দ্বীপের অ্যাডমিরালটি বে অঞ্চলের একটি ছোট ব্রিটিশ ঘাঁটিতে ছিলেন, যেখানে বছরের নয় মাস সমুদ্র বরফে ঢাকা থাকে। সেখানে তার সঙ্গে কাজ করছিলেন মাত্র ছয়জন কর্মী।

ডেনিস বেল (ডান) সহ অ্যাডমিরালটি বে স্টেশনের সহকর্মীদের সঙ্গে ক্রিসমাস উদযাপন। ছবি: ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে

১৯৫৯ সালের ২৬ জুলাই বেল ও আরও তিনজন সহকর্মী কয়েকটি কুকুর নিয়ে জরিপ ও ভূতাত্ত্বিক কাজের জন্য বের হন। বেল ও তার সহকর্মী জেফ স্টোকস অন্য দলের থেকে প্রায় ৩০ মিনিট আগে রওনা দেন।

তখন ঘন তুষারপাত হচ্ছিল। কুকুরগুলোও ধীরে ধীরে ক্লান্ত হয়ে যাচ্ছিল। বেল তাদের উৎসাহ দিতে হাঁটতে শুরু করলেন, তবে স্কি পরেননি। হঠাৎই তিনি পড়ে যান বরফের ফাঁদে।

অ্যান্টনি নেলসনের বই 'অফ আইস অ্যান্ড মেন' অনুযায়ী, ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের সাবেক পরিচালক স্যার ভিভিয়ান ফুকস জানান, স্টোকস বরফের ফাঁদে ডেকে বেলের উত্তর শুনে স্বস্তি পান।

তারপর স্টোকস প্রায় ১০০ ফুট গভীর ফাঁদে একটি দড়ি নামিয়ে দেন এবং বেলকে নিজের সাথে বেঁধে উপরের দিকে তোলার চেষ্টা করতে বলেন। পরে তিনি দড়িটিকে কুকুরের স্লেজের সঙ্গে বেঁধে উদ্ধার অভিযান শুরু করেন, যা ভাগ্যক্রমে ব্যর্থ হয়। ফুকস বলেন, 'বেল দড়িটিকে শরীরের চারপাশে না বেঁধে কোমরে বেঁধেছিলেন। যখন তাকে দড়ির সাহায্যে উপরের দিকে তোলা হচ্ছিল, তখন তার শরীর ফাঁদের মুখে আটকে যায়, কোমরের বেল্ট ছিড়ে যায় এবং তিনি আবার নিচে পড়ে যান।'

এরপর বেল আর তার বন্ধুর ডাক-চিৎকারের কোনো সাড়া দেননি।

১৯৫১ সালে কিং জর্জ দ্বীপের অ্যাডমিরালটি বে ঘাঁটি, যেখানে ডেনিস বেল কাজ করছিলেন। ছবি: ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে

স্টোকস ঘটনাস্থলে মার্কার রেখে হিমবাহের নিচে নামেন, অন্য দলের সদস্যদের খুঁজতে। ১২ ঘণ্টা পর খারাপ আবহাওয়ার মধ্যে তারা ফিরে এসে নিশ্চিত করেন, বেলকে আর উদ্ধার করা সম্ভব হয়নি।

বিএএসের পরিচালক ফ্রান্সিস বলেন, 'ডেনিস ছিলেন ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ডিপেনডেন্সিস সার্ভের (ফিডস) সাহসী সদস্যদের একজন, যারা অ্যান্টার্কটিকার প্রাথমিক বিজ্ঞান ও অনুসন্ধানে কঠোর পরিবেশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।'

তিনি যোগ করেন, 'যদিও তিনি ১৯৫৯ সালে হারিয়ে গিয়েছিলেন, তার স্মৃতি সহকর্মীদের মাঝে এবং মেরু অঞ্চলের গবেষণার ঐতিহ্যে আজও বেঁচে আছে।'

পোলিশ দলের উদ্ধারকাজের পর বেলের দেহ বিএএসের গবেষণা জাহাজ সার ডেভিড অ্যাটেনবোরো-তে করে ফকল্যান্ড দ্বীপপুঞ্জে নেওয়া হয়। সেখান থেকে ব্রিটিশ অ্যান্টার্কটিক অঞ্চলের করোনারের (মৃতদেহ তদন্তকারী) কাছে হস্তান্তরের পর লন্ডনে পাঠানো হয়েছে। 

 

Related Topics

টপ নিউজ

অ্যান্টার্কটিকা / নিখোঁজ ব্রিটিশ গবেষক / ডেনিস বেল / ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে (বিএএস) / সাউথ শেটল্যান্ড দ্বীপপুঞ্জ / কিং জর্জ দ্বীপ / হিমবাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা
  • নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
    নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের
  • সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

Related News

  • পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা
  • ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’
  • অ্যান্টার্কটিকায় উষ্ণতা বাড়ায় নির্ধারিত সময়ের আগেই প্রজনন মৌসুম শুরু করছে পেঙ্গুইনরা
  • ‘পৃথিবীর সবচেয়ে নির্জন স্থান’: সেই বরফসাগর, যা অনুপ্রেরণা দিয়েছিল ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’- এর স্রষ্টাকে
  • ১৫ লাখ বছরের পুরোনো বরফ গলিয়ে জলবায়ুর গোপন তথ্য খুঁজবেন বিজ্ঞানীরা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

2
নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
আন্তর্জাতিক

নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

4
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

5
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের

6
সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net